Home জাতীয় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ঢাকায় ৫ জন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ঢাকায় ৫ জন

33

ঢাকা অফিস
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২ জন। এছাড়া ঢাকার বাইরের ২৮৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ জন ও ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে।