খুলনাঞ্চল ডেস্ক।।
ইসরাইলের আশদোদ বন্দর কর্তৃপক্ষ বলেছে, হাউছিদের হুমকি তাদের কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলবে না। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ইসরাইলগামী সব ধরণের জাহাজেই হামলা করার হুমকি দিয়েছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি। একইসাথে তারা ইসরাইলি বন্দরগুলোতে যাওয়া এবং সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধেও সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছিল।
আশদোদ বন্দর কর্তৃপক্ষ বলেছে, আমরা ইসরাইলের জন্য নৌ-পথ অবমুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা যেকোনো অপারেশনাল কার্যক্রমকে প্রতিহত করার জন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছি।
এর আগে হাউছিরা একটি নরওয়েজিয়ান বাণিজ্যিক ট্যাঙ্কারের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। এরপর তারা ঘোষণা দেয়, যতদিন না গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রবেশের অনুমতি দেয়, ইসরাইলগামী যেকোনো জাহাজেই হামলা করা হবে।
এদিকে, গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন ডাই-ইন মঞ্চের নেতারা। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‘ডাই-ইন’ মঞ্চের নেতা হাজামি বারমাদা বলেছিলেন, সরকারি কর্মকর্তাদের অনেকেই প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতি পছন্দ করেন না। তবে তারা চাকরি হারানোর ভয়ে সেটি প্রকাশ করতে পারেন না। তারা বলেছেন, আমরা হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়ে এটি প্রশাসনের উপর চাপ তৈরি করে। তাই আমরা এখানে বিক্ষোভ করছি। প্রশাসনের উপর চাপ প্রয়োগ করতে পারা আমরা আমাদের সাফল্যের অংশ হিসেবেই দেখি।
তিনি আরো বলেন, আমরা এখনো উল্লেখ্যযোগ্য সাফল্য পাইনি। তবে গাজায় নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। যেন প্রশাসন অন্তত চাপমুক্ত না থাকে। এছাড়া আমরা বলতে পারব, প্রশাসন এখনো নিষ্ক্রিয় রয়েছে। আশা করি, এতে ভেতরের লোকেরা কথা বলার সাহস পাবে।
এদিকে, গাজা যুদ্ধ নিয়ে ফের জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের বিরতি নিয়ে আলোচনার জন্য ফের মঙ্গলবার জরুরি সভা আহ্বান করেছে মিশর ও মৌরতানিয়া। তারা নিরাপত্তা পরিষদের রেজুলেশন ৩৭৭/এ (ভি) এর অধীনে এই সভা আহ্বান করে। ওই ধরায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ যদি শান্তি বজায় রাখার প্রাথমিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তবে জিএ পদক্ষেপ নিতে পারবে।
সূত্র : আল জাজিরা











































