খবর বিজ্ঞপ্তি।।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি গ্রহন করেছে জাতীয়তবাদী দল বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল-এর সদস্য সচিব মিজানুর রহমান মিলটন প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে এ কর্মসুচি নিশ্চিত করেছেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দলের মহানগর ও জেলা কার্যালয়সহ থানা, উপজেলা ওয়ার্ড কার্যালয়সমূহে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধঃনমিতকরণ করা হবে। বিএনপি’র উদ্যোগে সকাল ৭টায় গল্লামারীস্থ শহীদ স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করা হবে। ওই বেলা ১১টায় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সুর্য্যদ্বয়ের সাথে সাথে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে সকল দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হবে। ওইদিন সকাল ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে বিএনপি’র উদ্যোগে পুস্পার্ঘ অর্পণ। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।











































