অনলাইন ডেস্ক
সৌদি আরবের পবিত্র মক্কা নগরী ও এর আশেপাশের এলাকায় প্রবল ঝড়-বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। দেশটিতে বজ্র-ঝড়ের পাশাপাশি ধূলিঝড়ের সংবাদ পাওয়া গেছে।
সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, সৌদি আরবের আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে দেশটিতে বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস (এনসিএম) জানিয়েছে গত রোববার দেশটির কয়েকটি এলাকায় তুমুল বৃষ্টি ও বজ্রসহ ঝড় হয়েছে। কয়েকটি অঞ্চলে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত দেশটিতে ঝড়-বৃষ্টির পাশাপাশি ধূলিঝড় হতে পারে।
বৃষ্টিতে রাস্তায় রাখা গাড়িগুলোর জানালা পর্যন্ত ডুবে থাকার দৃশ্য কয়েকটি ভিডিওতে দেখা গেছে। প্রবল বৃষ্টির মধ্যেও কাবা শরিফে ওমরা পালন করেছেন অনেকে।











































