কেশবপুরে রোগ যন্ত্রণা সইতে না পেরে এক বৃদ্ধার আত্মহত্যা
কেশবপুর ( যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে রোগ যন্ত্রণা সইতে না পেরে জামেনা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১০ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে। সে ওই গ্রামের মৃত জয়নাল মোড়লের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের মৃত জয়নাল মোড়লের স্ত্রী জামেনা বেগম (৮০) গত তিন বছর আগে পড়ে গিয়ে ডান পা ভেঙ্গে বিছানায় পড়ে আছে। এছাড়াও প্যারালাইস ও ব্রেনের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। পরিবারের লোকজন অনেক ডাক্তার-কবিরাজ দ্বারা চিকিৎসা করানোর পরেও তার রোগ ভাল হয়নি। (১০ ডিসেম্বর) রাতে জামেনা বেগমের রোগ যন্ত্রনা বৃদ্ধি পেলে সহ্য করতে না পেরে পরিবারের সকলের অগোচরে বসতঘরের বারান্দার জানালার সাথে পুরনো চাদরের পাইড় পেচিয়ে আত্নহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মৃত অবস্থায় তাকে নিচে নামিয়ে ফেলে এবং থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাজুয়া ইউনিয়ন পাটনিজীবী সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির “নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন পাটনিজীবী সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির “নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত। ১১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯০ জন ভোটার ছিলো তাদের মধ্যে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয় বাজুয়া ইউনিয়ন পরিষদে। এই ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করেন নুর মোহম্মদ শেখ- ছাতা প্রতীক নিয়ে ৫ ভোট পেয়েছেন, সলেমান গাজী – হরিণ প্রতীক নিয়ে ১৫ ভোট পেয়েছেন, হাবিব সরদার – চেয়ার প্রতীক নিয়ে ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আমিরুল মিস্ত্রি -হাঁস প্রতীক নিয়ে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মিঠুন দাস- বট গাছ প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ওয়াশীম দাস- গোলাপ ফুল প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, স্বপন দাস- জাহাজ প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়েছেন। সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দিতায় ৩ জন সদস্য তুষার দাস- মোরগ প্রতীক নিয়ে, বিপ্লব দাস- আম প্রতীক নিয়ে, মিন্টু সরদার – ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনার দ্বায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় লস্কর সাহাবুর রহমান, সহকারী পরিদর্শক পুরানজন গাইন, পোলিং অফিসার মুরশিদ আলম শিক্ষক চালনা বিল্লালিয়া আলিয়া মাদ্রাসা, নির্বাচন কমিটির সদস্য জিতেন্দ্র নাথ দাস, আঃ আজিজ সরদার এছাড়াও বাজুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান সদস্যরা।
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির উপদেষ্টার পিতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির উপদেষ্টা মামুন উর রশিদ সোহেলর পিতা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জি,এম আব্দুল মতলেব (৭২) দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাইফ ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। #
ল্যাবে পরীক্ষায় মধু ভেজাল, জীবননগর ব্যবসায়ীকে জরিমানা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
জীবননগরে ভেজাল মধু বিক্রি করার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্রের নেতৃত্বে জীবননগর বাজারে খন্দকার সুন্নাহ কালেকশনসে এক অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভেজাল মধু রাখার পাত্রের গায়ে লেবেল না থাকা, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকার সত্ত্বেও পণ্য বিক্রি করে আসছিল। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর একটি ধারায় প্রতিষ্ঠানের মালিক নয়ন খন্দকারকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, ভেজাল মধু বিক্রির দায়ে নয়ন খন্দকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ভেজাল মধু, দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকা পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।চুয়াডাঙ্গা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে খন্দকার সুন্নাহ কালেকশনস থেকে গত ২৪ সেপ্টেম্বর ল্যাবে পরীক্ষার জন্য মধুর স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় মধু ভেজাল বলে প্রমাণিত হয়। ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছে।
পাইকগাছায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার – ৪
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা পুলিশ এর বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৪ জন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মোঃ আয়ূব আলী সরদারের ছেলে মোঃ তৈয়ব আলী সরদার ও একি এলাকার মৃত হামেদ আলী সরদারের ছেলে আয়ূব আলী সরদার, গড়েরডাঙ্গা গ্রামের মুনছুর মালীর ছেলে মোঃ হাসান মালী ও প্রতাপকাটি গ্রামের কেরামত গাজীর ছেলে মোঃ আবু সাইদ গাজীকে আটক করেছে থানা পুলিশ।
উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিদের সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রামপালে তিনতলা ভবনের ছাঁদ থেকে শ্রমিককে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সাব কন্ট্রাক্টরের বিরুদ্ধে নির্মাণ শ্রমিককে তিনতলা ভবনের ছাঁদ থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শ্রমিক বাদশা সরদার (৩৮) কে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে আহতের ছোট ভাই ওবায়দুল সরদার।
লিখিত অভিযোগে জানা গেছে, মোংলা উপজেলার মাদুরপাল্টা গ্রামের মৃত ওমর আলী সরদারের ছেলে বাদশা সরদার রামপালের তেলীখালী মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করে আসছিল। গত ইংরেজি ৪ ডিসেম্বর সোমবার বেলা ২ টার সময় ওই ভবনের তিনতলার ছাঁদে কাজ করছিল। এমন সময় রামপাল উপজেলার তেলীখালী গ্রামের পলাশ ফকিরের সাথে বাদশার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাব কন্ট্রাক্টর পলাশ ফকির শ্রমিক বাদশাকে ধ্বাক্কা দিয়ে নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় স্থানানীয়রা বাদশাকে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির চেষ্টা করে। কিন্তু চতুর পলাশ পুলিশের হয়রানি এড়াতে বাদশা কে উপজেলার ফয়লাহাট সুন্দরবন ক্লিনিকে নিয়ে ভর্তি করে। রোগীর স্বজনরা অভিযোগ করে জানান, ক্লিনিকে ভালো চিকিৎসার কথা বলে তাকে সেখানে রেখে পালিয়ে যায় পলাশ। আহত বাদশার মেরুদণ্ড ও হাটুর উপরের হাড় ভেঙ্গে যায়। শ্রমিক বাদশা হতদরিদ্র হওয়ায় বর্তমান সে অনেকটা বিনা চিকিৎসায় হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। টাকার অভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছে না। নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে আহতের স্বজনরা রামপাল থানায় রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পলাশ ফকিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার নবাগত ওসি সোমেন দাশ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রবিবার রাতে রামপাল থানায় যোগদান করেছি। খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#
ডুমুরিয়ায় যুবদের লিংকিং এন্ড লার্ণিং সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যুবদের লিংকিং এন্ড লার্ণিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবিতা আবৃত্তি,নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইয়ুথ গ্রুপের সহ-সমন্বয়কারি মিম খাতুন। উপজেলা সমন্বয়কারী মোঃ ফয়সাল আহমেদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান,ব্র্যাক’র সিনিয়র অফিসার চৌধুরী নওশীন তাবাসসুম,এরিয়া কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, শিখা বসাক,ইয়ুথ সদস্য সুমিত্রা মন্ডল,চরিতা রানী,নাঈম আহমেদ, নাজমুল হাসান, মোঃ আলামিন,শুভদেব প্রমূখ। সভায় প্রতি ইয়ুথ গ্রুপে তাদের বাৎসরিক অর্জন এবং চ্যালেঞ্জ উত্তরন তুলে ধরেন। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৬টি ইয়ুথ গ্রুপ থেকে ৬০ জন ইয়ুথ সদস্য অংশগ্রহণ করেন।
খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি ১১ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। এর সুনাম ও ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও অবদান গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মী কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞাতা অর্জন করতে পারে। কার্যসম্পাদনের সর্বশেষ কৌশল অর্জন করতে পারে। ফলে তার কাজটিও দক্ষতার সাথে করতে পারে। তাই প্রশিক্ষণ হলো কর্মীর সাফল্যের চাবিকাঠি। প্রশিক্ষণ হলো একটি ধারাবাহিক সামাজিক প্রμিয়া যার মাধ্যমে কর্মীদের কার্যসম্পাদন উপযোগী যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য ও প্রবণতা বৃদ্ধির চেষ্টা করা হয়। যাতে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। কর্মকর্তা-কর্মচারীরা যখন এই ধরনের প্রশিক্ষণে অংশ নেবেন, প্রত্যেকেই তখন দক্ষ মানবসম্পদে পরিণত হবেন। নিজেদের কাজের পরিধিও তখন বাড়বে।
উপ-উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১; তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট সিটিজেন হতে হলে নিজেকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর হতে হবে। শুধু বাহ্যিকভাবে স্মার্ট হলে হবে না, কর্মের মাধ্যমেই নিজেদের স্মার্টনেস তুলে ধরতে হবে। তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে পর বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আনিসুর রহমান, প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আরিফুল ইসলাম। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি সংশ্লিষ্ট ৩৯ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
দাকোপের প্রতিটি বাজারে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম শুনে ক্রেতাদের মাথায় হাত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার প্রতিটি বাজারে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম শুনে ক্রেতাদের মাথায় হাত। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে দুই দিনের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিঁয়াজের দাম। যে ক্রেতা গত হাটে এসে স্বল্প পরিমাণ পেঁয়াজ ক্রয় করতে পারলেও বর্তমান চড়া বাজারে পেঁয়াজের দাম শুনে সে ক্রেতার মাথায় হাত। প্রশাসনের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি সাধারণ ক্রেতাদের। মাত্র দুদিনের ব্যবধানে কেজি প্রতি ১০০ থেকে ১২০টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। হঠাৎ করে আমদানি বন্ধ এবং ভুতুড়ে দামবৃদ্ধির কারণে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের। রবিবার (১০ ডিসেম্বর) সকালে দাকোপ উপজেলার সাপ্তাহিক হাটে পেঁয়াজের তথ্য সংগ্রহ করতে গিয়ে এসকল তথ্য নিশ্চিত করেন খুচরা বিক্রেতারা। ভারতীয় পেঁয়াজের মূল্য বৃদ্ধির সাথে সাথে একই তালে বেড়েছে দেশী পেঁয়াজের দামও। মোকাম এ পেঁয়াজ সংকট দেশীও পেঁয়াজ বাজারে না আসা অবদি বাজার স্বাভাবিক হবেনা মন্তব্য করেন তারা। হাটে এসে ক্রেতাদের মধ্যে শফিকুল ইসলাম জানান, আমার পরিবারে ৪জন সদস্য। আমাকে প্রতি হাটে প্রায় দেড় কেজি পেঁয়াজ ক্রয় করতে হয়। পেঁয়াজের দাম শুনে আমি হতবাক। দেড় কেজি পেঁয়াজ ক্রয় করতে হলে অণ্য বাজার করা কষ্টসাধ্য হয়ে যায়। খুচরা বিক্রেতারা জানান, ভারতে রপ্তানি বন্ধের ঘোষণা দেবার পর থেকে প্রতি ক্ষণে ক্ষণে বেড়ে গেছে পেঁয়াজের দাম। রাতারাতি পেঁয়াজের এমন দাম বৃদ্ধির কারণে যেমণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে ঠিক তেমনি বিপাকে পড়েছে খুচরা ব্যবসায়ীরা। কবে হাতের নাগালে আসবে পেঁয়াজের দাম এ প্রশ্নের কোন উত্তর মিলেনি বিক্রেতাদের নিকট। প্রশাসনের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি সাধারণ ক্রেতাদের।
রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফল বিতরণ
রূপসা প্রতিনিধি
রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো:মোস্তাফিজুর রহমান,ইউপি সদস্য মো: মাসুম সরদার, ম্যানেজিং কমিটির সদস্য আজাদ রহমান,স্কুলের প্রধান শিক্ষক মো:গোলাম হোসেন,শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক মো:আনিসুর রহমান,শিক্ষিকা রূপা বিশ্বাস ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শ্রেণীর উত্তীর্ণ ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে উপহার সমগ্রী প্রদান করা হয়।
দাকোপে নবাগত অফিসার ইনচার্জের সাথে প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হকের সাথে দাকোপ প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়। ১০ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জের অফিস কক্ষ্যে প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের নেতৃত্বে সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সাংবাদিক পরস্পর সহযোগীতার মনোভাব নিয়ে দাকোপের আইনশৃংক্ষলা উন্নয়নে অবদান রাখার কথা বলেন। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক জি এম জাকির হোসেন, বিধান চন্দ্র ঘোষ, জি এম আজম, জুবায়ের রহমান লিংকন, মোঃ মামুুনুর রশিদ, দীপক রায়, জাহিদুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
রূপসায় শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীর বিক্রম মহিবুল্লাহ’র স্মরণে দোয়া ও আলোচনা সভা
রূপসা প্রতিনিধি
রূপসায় শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীর বিক্রম মহিবুল্লাহ’র ৫২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপসা প্রেসক্লাবের আয়োজনে গতকাল বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলীর সঞ্চালনায় , বক্তৃতা করেন সহ-সভাপতি আঃ কাদের শেখ, সাবেক সভাপতি তরুণ চক্র বিষ্ণু,সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, নির্বাহী সদস্য কৃষ্ণ গোপন সেন, সদস্য আবু হারুন অর রশীদ, হুসাইন আহমেদ, আকতার খান, শাহরিয়ার হোসেন মানিক, নাইমুজ্জামান শরীফ, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ার টেকার আব্দুস ছালাম প্রমুখ।
নিরুত্তাপ নির্বাচনেও খুলনার ৮০ শতাংশ ভোটকেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’
স্টাফ রিপোর্টার
রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় এবং আওয়ামী লীগ প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় খুলনায় নির্বাচনের পরিবেশ কিছুটা নিরুত্তাপ। তবে এমন পরিবেশেও খুলনার ছয়টি আসনের ৭৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩১টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ; যা মোট কেন্দ্রের প্রায় ৮০ শতাংশ। সাধারণ ভোটকেন্দ্রের তুলনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের অধীন বটিয়াঘাটা উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি গুরুত্বপূর্ণ ও ১৩টি সাধারণ এবং দাকোপের ৪৯টির মধ্যে ৩১টি গুরুত্বপূর্ণ ও ১৮টি সাধারণ।
খুলনা-৪ আসনের অধীন রূপসা উপজেলায় ৫৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি গুরুত্বপূর্ণ ও ১০টি সাধারণ, তেরখাদায় ৩৬টির সব কেন্দ্র গুরুত্বপূর্ণ, দিঘলিয়ার ৩৮টির মধ্যে ২১টি গুরুত্বপূর্ণ ও ১৭টি সাধারণ।
খুলনা-৫ আসনের অধীন ফুলতলা উপজেলার ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি গুরুত্বপূর্ণ ও ১৩টি সাধারণ, ডুমুরিয়ার ৮৮টির মধ্যে ৬৪টি গুরুত্বপূর্ণ ও ২৪টি সাধারণ। খুলনা-৬ আসনের অধীন পাইকগাছা উপজেলার ৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯টি গুরুত্বপূর্ণ ও ৬০টি সাধারণ, কয়রার ৬৩টির মধ্যে ৫৬টি গুরুত্বপূর্ণ ও ৭টি সাধারণ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক জানান, তাদের আওতাধীন খুলনা-২ আসনের ১৫৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি অধিক গুরুত্বপূর্ণ ও ৯৬টি গুরুত্বপূর্ণ। খুলনা-৩ আসনের ১১৬টি কেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ ও ৮৯টি গুরুত্বপূর্ণ। খুলনা-১ আসনে ১৫টি কেন্দ্রের মধ্যে ৭টি অধিক গুরুত্বপূর্ণ ও ৮টি গুরুত্বপূর্ণ। খুলনা-৫ আসনে ২২টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি অধিক গুরুত্বপূর্ণ ও ১২টি গুরুত্বপূর্ণ। খুলনা-১ ও ৫ আসনের বাকি ভোটকেন্দ্রগুলো জেলা পুলিশের আওতাধীন।
তিনি আরও জানান, তাদের আওতাধীন ৩১০টি ভোটকেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র নেই; সবই গুরুত্বপূর্ণ অথবা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, বর্তমানে যেসব কেন্দ্র গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, আগে সেগুলো ঝুঁকিপূর্ণ বলা হতো। বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে এই তালিকা করা হয়। এর মধ্যে রয়েছে যে কেন্দ্রে ভোটার বেশি, কোনো প্রার্থীর বাড়ির কাছে ভোটকেন্দ্র কিনা, প্রভাব বিস্তারের আশঙ্কা, যাতায়াত ব্যবস্থা প্রভৃতি।
তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হবে। নির্বাচনের পরিবেশ ভালো আছে। পরিবেশ ভালো রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
বাগেরহাটে প্রার্থিতা ফিরে পেলেন ৪ জন
বাগেরহাট প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে আসনের প্রার্থিতা ফিরে পেলেন চারজন। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানিতে চারজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বাগেরহাট-২ আসনের জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন প্রার্থিতা ফিরে পেয়েছে।
এছাড়া বাগেরহাট ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইন আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে অফিসিয়ালভাবে এখনও জানা যায়নি বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ, বাগেরহাটে মনোনয়নপত্র জমা দানের শেষ সময় পর্যন্ত বাগেরহাটের চারটি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। গত ৪ ডিসেম্বর যাচাই–বাছাইয়ে ৬ জনের প্রার্থিতা বাতিল হয়। এদের মধ্যে চারজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে কমিশনে আপিল করেন।
ফকিরহাটের মুলঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৭নং মুলঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা সোমবার (১১ ডিসেম্বর) বিকাল চারটায় সোনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব শেখ সোহেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্বোধন করেন মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান ও মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবুবকর। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আল রাসেল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম শরীফ। উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্য আয়শা বেগম। ##
ফকিরহাটের লালচন্দ্রপুরে উন্মুক্ত ওয়ার্ড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় লালচন্দ্রপুর খেলার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাহাত মো. মফিদুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড সদস্য (মেম্বর) আ. খালেক ঢালী। ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক তপন কুমার দেবনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা। উপদেষ্টা ছিলেন মহিলা ইউপি সদস্য কোহিনুর বেগম। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ল্যাবরেটরি স্কুল মোড়স্থ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের (মিজান) সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক মোঃ শফিক সরদার। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিয়ির শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল, সারমিন স্মৃতি, মোঃ মেহেদী হাসান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ আনিছুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, এশা আক্তার, সামিহা খান, হাজেরা খাতুন সুমি, আফরিন যুথি, তাহমিনা খাতুন, আছমা আক্তার, কবীর হোসেন, তুষার হালদার, সুভাষ চন্দ্র মন্ডল, টুটুল দত্ত, ময়না খাতুন, ফারজানা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যলয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্তে অনুষ্ঠানটি তিনটি সেশনে বিভক্ত করে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত তিনটি সেশনের মধ্যে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিল।
উল্লেখ্য বিদ্যালয়টি ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত(রেজিঃ ০১/০৪-২৩/২০২৩) এই বিদ্যালয়টি থেকে উপজেলা ভিত্তিক উল্লেখ যোগ্য সংখক শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে।
আন্দোলনকারীদের বাধার মুখে ঢুকতে পারেনি অধ্যক্ষ, ঢাকা থেকে তদন্ত টিম আজ আসছে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম কে অপসারন এবং তার বিরুদ্ধে সকল অভিযোগের তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দাবীতে অনির্ষ্টিকালের শান্তিপুর্ন অবস্থান কর্মসুচির টানা তৃতীয় দিন অতিবাহিত । গতকাল সোমবার প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় । এ সময় অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীরা তাকে প্রবেশ করতে বাধা প্রদান করে। পরে তিনি পুলিশের সহযোগিতায় প্রবেশ করতে চাইলে আান্দোলনকারীদের তোপের মুখে অধ্যক্ষ ফিরে যেতে বাধ্য হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি তাদের সাথে কথা না বেল চলে যান। এদিকে আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, সোমবার সকালে অধ্যক্ষ বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রতিষ্ঠানের ড্রাইভার আমিনুল সরদারকে অপহরণের চেষ্টা করে। অধ্যক্ষ রবিবার রাতে তার সহযোগী এবং বহিরাগতদের দিয়ে আন্দোলনকারীদের ব্যানার খুলে ফেলে দিয়েছে।
খুলনার ঐতিহ্যবাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ বরকতুল ইসলামকে প্রত্যাহার ইস্যুতে অচল অবস্থার সৃষ্টি হয়েিেছ। প্রশাসনিক কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যাক্রম এক প্রকার বন্দ হয়ে গেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, অধিনস্তদের শারিরিক ও মানুষিকভাবে লঞ্চিত করা, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাঁচামাল আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, অধিনস্তদের বিভিন্ন ভাষায় গালিগালাজসহ হুমকি-ধামকি প্রদান, নারী কেলেঙ্কারী, দীর্ঘ ২৩ মাস যাবৎ পি ডি ও সম্মানী প্রদান না করে প্রায় ৭ লক্ষ টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে খরচ করা, প্রশিক্ষনের গাড়ী ব্যক্তিগত কাজে খুলনা, যশোর, গোপালগঞ্জ, বরগুনা, ঢাকাসহ বিভিন্ন জেলাতে ইচ্ছেমতো ব্যবহার করে প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত বাজেট থেকে তেল খরচ করা, প্রশিক্ষণার্থীদের কাঁচামালের অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা একযোগে অনির্দিষ্টকালের জন্য শান্তিপুর্ন অবস্থান কর্মসুচি গত ৯ ডিসেম্বর থেকে পালন করে আসছে। গতকাল ১১ ডিসেম্বর সোমবার সকাল ৮টা থেকে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের অবস্থান নেয় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষনার্থীরা। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষক, কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের বাধার মুখে প্রবেশ করতে পারিনি। পরে তিনি পুলিশের সহযোগিতায় প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীদের তোপের মুখে তিনি ফিরে যান। উপস্থিত সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলে তিনি কথা না বলে ফিরে যান। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক সৈয়দ কামাল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা জানায়, অধ্যক্ষ মহোদয় রাতের আধারে বহিরাগতদের নিয়ে আমাদের দাবী সম্বলিত ব্যানার খুলে ফেলে দিয়েছে। প্রতিষ্ঠানের কর্মচারী আমিনুল সরদার বলেন, অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের ব্যক্তিগত ড্রাইভার ছিলাম আমি। সম্প্রতি তিনি আমাকে মারধর করায় আমি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতির বিষয়ে মহাপরিচালকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। উদ্ভুত পরিস্থিতিতে ১২ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা থেকে একটি তদন্ত টিম প্রতিষ্ঠানে আসার কথা রয়েছে। আমি যাতে তদন্ত টিমের কাছে কিছু বলতে না পারি সে জন্য অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নুর নগর এলাকা থেকে সিএনজি থেকে নামিয়ে অপহরণের চেষ্টা করে। দুটি মোটরসাইকেল যোগে বহিরাগত ৩/৪জন সন্ত্রাসী আমাকে সিএনজি থেকে নামিয়ে নিতে চেস্ট করে আমার চিৎকারে তারা পালিয়ে যায়। এদিকে প্রতিষ্ঠানের উদ্ভুত পরিস্থিতিতে আজ মঙ্গলবার ঢাকা থেকে একটি তদন্ত টিম খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের একাধিক সুত্র।
এ বিষয়ে জানতে অভিযুক্ত অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের মুঠোফোনে(০১৭১১৭৮০১১৪) জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আপনাদের বিবেক আছে সত্য মিথ্যা যাচাই করে লিখুন। আমার বক্তব্য নেওয়ার কি দরকার ? আপনারা আপনাদের মতো লিখে যান। স্থানীয় প্রশাসন এসেছিল তারাও তদন্তে না আসা পর্যন্ত কোন বক্তব্য দিতে নিশেধ করেছে।
দাকোপে জেজেএস’র প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ(খুলনা) প্রতিনিধি
দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর উদ্যোগে (ইআরসিসি) প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তৃতা করেন প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মালেক। বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউঃপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সিপিপির দেবাশীষ ঢালী, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, জাহিদ ফকির, নিমাই রায়, রফিকুল ইসলাম ছোট, লুৎফর রহমান গাজী, বেবী নাজনীন, জাহেদা বেগম, সুলতা সরদার, দিলীপ রায়, রেবা মন্ডল, চন্দনা রানী জোয়াদ্দার, রুমা মন্ডল, বিজলী বৈরাগী, রাফেজা বেগম, মাধব চন্দ্র বালা, এ্যাডরার পল বাড়ৈ, ব্র্যাকের ইকবল হোসেন, জাগ্রত যুব সংঘের মোঃ শোয়াইব উদ্দিন, আলী হায়দার, সত্যরঞ্জন বিশ্বাস, আল আমিন, ইমাম রব্বানী, সেলিম রেজা, খাদিজা খাতুন, উপকার ভোগী আছিয়া খাতুন, পিংকী রায়, বাসন্তী শীল, আসমা বেগম জেসমিন খাতুন, নাজমুল হাসান চঞ্চল, রোজিনা আক্তার, আল্পনা মন্ডল প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাকোপে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা
দাকোপ(খুলনা)প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাকোপে উপজেলা আওয়ামীলীগের বিশষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় চালনা পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শ্রী ননী গোপাল মন্ডল। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা আ’লীগনেতা এ্যাডঃ নিমাই রায়, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, বুলু রানী রায় গাঙ্গুলী, উপজেলা আ’লীগনেতা অসিত বরন সাহা, শেখ যুবরাজ, শেখ আব্দুল কাদের, এ্যাডঃ জিএম কামরুজ্জামান, পঞ্চানন মন্ডল, সমারেশ ঘরামী, সরোজিত রায়, দীপংকর রায়, এবিএম রুহুল আমিন, মিহির মন্ডল, সনত কুমার বিশ্বাস, মানস মুকুল রায়, অধ্যাপক দুলাল রায়, শফিকুল ইসলাম আক্কেল, দেবব্রত বিশ্বাস, গোলাম মোস্তফা খান, অচিন্ত্য সাহা, কে এম কবির হোসেন, আব্দুর রহিম গাজী, গৌরপদ বাছাড়, শীবেন্দ্র প্রসাদ রায়, শারমিন লক্ষি মনি, শেখ রফিকুল ইসলাম, মাসুম আলী ফকির, সুদেব রায়, শেখ সাব্বির আহমেদ, জালাল উদ্দিন গাজী, নারায়ন চন্দ্র সরকার, পলাশ রায়, অনুপ গোলদার, ফারুক হাওলাদার, গোবিন্দ মল্লিক, চয়ন সাহা, উমাশংকর রায়, স্বপন সরকার, অধ্যাপক সুপদ রায়, তপন রায়, সঞ্জিব মন্ডল, হিমাংশু সরকার, অপারাজিত মন্ডল অপু, অরবিন্দু সরকার, প্রভাষক বিকাশ মন্ডল, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জ্যোতি শংকর রায়, জুলফিক্কার গাজী, নিহার মন্ডল, পরিমল রপ্তান, ক্ষিতিশ রায়, মৃনাল মল্লিক, নিত্যুরঞ্জন কবিরাজ, গোবিন্দ বিশ^াস,জি.এম রেজা, অমরেশ কুমার ঢালী, মাহমুদুন্নবী মিল্টনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অবরোধ সমর্থনে খুলনা জেলা বিএনপির উদ্যোগে নগরীতে বিশাল মশাল মিছিল
খবর বিজ্ঞপ্তি
শেখ হাসিনার আজ্ঞাবহ কমিশনের অধীনে সাজানো-পাতানো ফরমায়েসী নির্বাচনী তফসিল বাতিল ও ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহনযোগ্য অংশগ্রহণমুলক নির্বাচনের একদফা দাবিতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বিএনপি’র সর্বাত্মক অবরোধ পালিত হবে। একাদশ দফার এ অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল করেছে খুলনা জেলা বিএনপি।
মিছিলে ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ ও এসএম শামীম কবির, খাইরুজ্জামান জনি, বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সরদার আব্দুল মালেক, জাবেদ হোসেন মল্লিক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিন্টু, খান ইসমাইল হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, গাজী শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান লোটাস, বাহাদুর মুন্সি, আসলাম ঢালী, জুয়েল আকন্দ, শফিকুল ইসলাম শফিক, হিরোন চৌধুরী, ছাত্রনেতা মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, আনিচুর রহমান, ফারুখ আহমেদ, হেলাল উদ্দিন, ইমরান খান, মিল্টন রয়, প্রসেন রায়, জাহিদুল ইসলাম, আবু জাফর, শাহিন মোল্লা, মনিরুজ্জামান সোহাগ, কাজী জাকারিয়া, আব্দুস সালাম, আম্মার হোসেন রাজু, ইসমাইল খান, আলা আমিন ও রাজু আহমেদ প্রমুখ।।
বুধহাটায় বিজয় দিবস উপলক্ষে কৃষকলীগের প্রস্তুতিমূলক সভা
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে কৃষকলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বেলা ৫ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইদ্রিস আলি। ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক হারনঅর রশিদের পরিচালনায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, মৎস্যজীবিলীগের সভাপতি হাফিজুল, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার দাশ, ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ন সম্পাদক আক্তারুল ইসলাম, নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সভাপতি আছাদুল ইসলাম, সহসভাপতি ইন্দ্রজিত, মিলন, হাসান প্রমুখ।
ডাম্পার গাড়িতে মাটি বহনে কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্থ
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি উপজেলা কুল্যায় গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বেতনা নদী খননের মাটি। প্রশাসন নীরব দেখার যেন কেউ নেই। প্রভাবশালীরা দিনে ও রাতে মাটি বিক্রি অব্যহত রেখেছে। কেউ আবার পানি উন্নয়ন বোর্ড থেকে ৪০ হাজার ফুটের অর্ডার নিয়ে লক্ষ লক্ষ ফুট মাটি বিক্রি করছে। কিন্তু তাদের তদারকি করবে কে এমন প্রশ্ন স্থানীয় সচেতন মহলের। কেউ ভাটায় মাটি বিক্রি করছে। জানাযায় বিভিন্ন মহলে মোটা অংকের টাকা দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে কুল্যা গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে গেলে দেখা যায় ব্রীজের পাশে বেকু দিয়ে মাটি কেটে ডাম্পার গাড়িতে ভরে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। কয়েকটি ডাম্পার গাড়ি লাইন দিয়ে মাটি নিচ্ছে। এসব ডাম্পার গাড়িতে মাটি বহনের ফলে রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয়রা জানায় কিছুদিন আগে বৃষ্টির ফলে রাস্তায় কাঁদা থাকায় সড়কে দুর্ঘটনা ঘটেছে। জানাযায় এ মাটি বিক্রি করছে মুনছুর। তথ্যঅনুসন্ধানে জানা যায় মাটির অর্ডার নিয়েছে ৪০ হাজার ফুট। কিন্তু বিক্রি হয়েগেছে লক্ষাধিক ফুট মাটি। এখনও মাটি বিক্রি অব্যহত আছে। প্রতি ডাম্পার মাটি বিক্রি হচ্ছে ৯০০/১০০০ টাকায়। দুরে গেলে দাম বেশি। এবিষয়ে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমরছাকি পলাশের সাথে কথা বললে তিনি জানান আমি প্রশাসনকে জানিয়েছি। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও সাদিউরের সাথে কথা বললে তিনি জানান আমরা অর্ডার দিয়েছি। কিন্তু কম মাটির অর্ডার নিয়ে বেশি মাটি বিক্রির বিষয়ে তিনি কোন উত্তর দেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সাথে কথা বললে তিনি জানান তারা অর্ডার নিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন। রাস্তা ক্ষতিগ্রস্থ হলে চেয়ারম্যানকে জানান। এবিষয়ে এলাকাবাসি জেলাপ্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
নিজস্ব প্রতিনিধি
কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে উন্নয়ন প্রচেষ্টার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টায় কুল্যা ইউনিয়ন পরিষদে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ৩০ জন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার টেকনিক্যাল অফিসার মোম্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব সিরাজুর রহমান, মমিনুর রহমান, শাহিনুর প্রমুখ।
‘অন্যায়কে বর্জন করে সর্বস্তরে স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠার আহবান’
বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষ্যে খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৭৫ তম বিশ^ মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচার’ শীর্ষক এক আলোচনা সভা আজ ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ০৬ টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব, সিনিয়র মানবাধিকার সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রোটাঃ এ্যাডভোকেট আব্দুল মালেক।
ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র উপস্থাপনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম আবুল বাসার মোল্লা, সাবেক শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর এ্যাড মোঃ মোমিনুল ইসলাম, রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ আরিফ, আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার, জি এম মোজাহিদুল ইসলাম, অনুষ্ঠানের আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন এবং মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান।
আলোচকবৃন্দ অন্যায়কে বর্জন করে, সর্বস্তরে যথাযথ স্বাধীনতা, ন্যায় প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সংগঠনের নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। সভায় সংগঠনের সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় তিনজন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, আজাদুল হক আজাদ, আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মনির হোসেন, একরামুল হোসেন লিপু, মোঃ হুমায়ুন কবির, মোঃ সরওয়ার হোসেন, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, ডাঃ সাইফুল্লাহ মানছুর, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, পিযুষ চন্দ্র গোমস্তা, মোঃ আকবর আলী, কাজী কামরুল ইসলাম কচি, ইমরান পারভেজ, মোঃ রবিউল আলম, লিটন হোসেন এবং ফিরোজ আহমেদ, জান্নাত নাজিলা, সামিরা সুলতানা সুখি, মনিরুজ্জামান মুনীর প্রমুখ। সভা থেকে সংগঠনের সম্মানিত সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহেরের অসুস্থ স্ত্রী রোজালীন আক্তারের আশু সুস্থতা কামনা করা হয়।











































