গাজী মোঃ আব্দুল আলীম, পাইকগাছা||
খুলনার পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান এর সাথে কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের কার্যলয়ে উক্ত মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, মাদক-জুয়া, বাল্যবিবাহ সহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ প্রবনতা নিয়ন্ত্রন রাখতে ও পুলিশের কাজে সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিং ফোরাম এর সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
আয়োজিত মতবিনিময় সভায় পৌরসভা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় পরিচয়পর্ব পরবর্তী স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস ছালাম কেরু, শেখ আনিছুর রহমান মুক্ত,নির্মল চন্দ্র অধিকারী, বিভুতী ভূষন সানা,শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, মোঃ রফিকুল ইসলাম, বিজন বিহারী সরকার, সায়েদ আলী মোড়ল কালাই, এসএম শাহাবুদ্দিন শাহিন,সহকারী অধ্যাপক মসিউর রহমান,গৌতম রায়,টিএম হাসানুজ্জামান, আঃ,হালিম,শেখ জুলি,আনিছ গাজী,ইঞ্জিঃ মারুফ বিল্লাহ,মজিদ বয়াতী,লুৎফর রহমান,ইউপি সদস্য ফাতেমাতুজ জোহরা রুপা সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।











































