বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড রবিবার সকালে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ০৬টি ট্রাকে করে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করে।
বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশ ও নিরাপত্বা গার্ড দিয়ে বিস্ফোরকের ট্রাক গুলো ঘিরে আশ পাশের এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
ইতিমধ্যে নাজমুল এন্ড ব্রার্দাস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান বিস্ফোরনের চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে দাখিল করেছেন। কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে ট্রান্সশিপমেন্ট করে খালাশ দেওয়া হবে।
পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশ্যে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে রবিবার সন্ধ্যায় বলে জানান প্রতিষ্ঠানটির মালিক নাজমুল হোসেন। বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল কারিম জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছেন। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া খালাসের স্থানে নিরাপত্তার জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।











































