পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীতে স্বাক্ষর জাল করে স্ত্রী দাবি করায় নুরুল আমিন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে স্ত্রী দাবি করা কলেজ ছাত্রী সাদিকা আকতার (২৫) বাদী হয়ে ইন্দুরকানি থানায় অভিযোগ করলে প্রতারণার অভিযোগে নুরুল আমিন শেখকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বাগেরহাট জেলার মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে নুরুল আমিন শেখ দুই সন্তানের জনক। নিজের বিয়ে গোপন করে কয়েক মাস আগে ঢাকা আশুলিয়া এলাকায় থাকা কালে পাশের বাসার কলেজ ছাত্রী সাদিকা আকতারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তার বিয়ের খবর জেনে তার সাথে সাদিকা আকতার সম্পর্ক ছিন্ন করে। কিন্তু সাদিকাকে বিয়ে করেছে বলে তার স্বাক্ষর জাল করে নোটারী করে তাকে স্ত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পত্রিকায় তার ছবি ছড়িয়ে দেয়।
পরে বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে স্ত্রীকে আটকে রাখার অভিযোগে চলতি বছরের ১০ অক্টোবার মামলা করেন। ওই মামলা ২ নভেম্বর কলেজ ছাত্রীর জবানবন্দীতে খারিজ করে দেয় আদালত।
কলেজ ছাত্রী সাদিকা আকতার জানান, আমার স্বাক্ষর জাল করে প্রতারণা করে বিয়ের নাটক সাজিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি প্রচারসহ আমাকে নানাভাবে হয়রানী করায় নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করেছি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান তালুকদার জানান, প্রতারণা করে স্ত্রী দাবি করা কলেজ ছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোভনীয় ছবি প্রচারসহ নানা অভিযোগে নূরুল আমিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়











































