Home জাতীয় দুবাই থেকে আসা বিমানে মিললো ৩৪ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিললো ৩৪ কেজি স্বর্ণ

33

ঢাকা অফিস।।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৩৪ কেজির বেশি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস, শুল্ক গোয়েন্দা এবং এনএসআই। যার আনুমানিক মূল্য ৩৪ কোটি টাকা। আটক করা হয়েছে চারজনকে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানে তল্লাশি চালায় কাস্টমস, শুল্ক গোয়েন্দা এবং এনএসআই সদস্যরা। এ সময় বিভিন্ন আসনের নিচে এবং বিমানের ফ্লোর থেকে ৩৪ কেজি ৩৫১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ২৮০ টি বিস্কুট এবং ছয়টি সোনার ডিম। এ ঘটনায় জড়িত অভিযোগে ঢাকার দুই যাত্রী ও সিলেটের দুই যাত্রীকে কাস্টমস হেফাজতে নেয়া হয়।