Home আঞ্চলিক কেএমপির ৪ থানার ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন

কেএমপির ৪ থানার ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন

80

স্টাফ রিপোর্টার।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা নগরীর ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল হয়েছে। বৃহস্পতিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এদিন বিকেলে সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।

বদলিকৃতরা হলেন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুনকে আড়ংঘাটা থানায়। আড়ংঘাটা থানার ওসি মো. ওহিদুজ্জামানকে সোনাডাঙ্গা মডেল থানায়। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হককে খানজাহান আলী থানায় এবং খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খানকে খুলনা সদর থানায় বদলী করা হয়েছে।