Home আন্তর্জাতিক ‘৫০০ কোটি খরচে গেস্ট হাউজ, কাউকে ঢুকতে দেন না মমতা’

‘৫০০ কোটি খরচে গেস্ট হাউজ, কাউকে ঢুকতে দেন না মমতা’

26

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘গত ১২ বছরে উত্তরবঙ্গে তৈরি সকল বিলাসবহুল গেস্ট হাউজের চাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখানে অন্য কোনো মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়ক বা আমলাকে প্রবেশ করতে দেওয়া হয় না।’ আজ বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী মমতাকে ফাপরবাজ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এত বড় বড় প্যালেস সাদ্দাম হোসেনের নেই। টাইগার হিল, সেবক রোড, উত্তরকন্যা, গজলডোবা… আর কত নাম শুনবেন। মমতা ১৫টি গেস্ট হাউজ করেছেন ১২ বছরে। এতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকার বেশি।’

শুভেন্দুর দাবি, শুধুমাত্র উত্তরকন্যাতে যে গেস্ট হাউজ বানানো হয়েছে, সেখানে খরচ হয়েছে ৩০ কোটি টাকা। টাইগার হিলে রাজভবনের গায়ে গেস্ট হাউজ তৈরি করেছেন মমতা। কালিম্পং, কার্শিয়ংয়েও তৈরি হয়েছে। সেবক রোডে প্রাসাদের মতো গেস্ট হাউজ তৈরি হয়েছে।

এ সময় শুভেন্দি প্রশ্ন করেন, কাকে পশ্চিমবঙ্গের লোক ভোট দিয়েছে?

৬ দিনের উত্তরবঙ্গ সফরে গেছেন মমতা। ১২ জানুয়ারি পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে তার।