Home আঞ্চলিক যশোর-৬ কেশবপুর আসনে আঃলীগের প্রার্থীসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন

যশোর-৬ কেশবপুর আসনে আঃলীগের প্রার্থীসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন

9

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৫জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৪জন প্রার্থী কেশবপুর উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কর্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসাইন মোহাম্মাদ ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কেশবপুরের সংসদ শাহীন চাকলাদের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহল আমিন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, এ্যাড. রফিকুল ইসলাম পিটু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ৪নং বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ৮ নং সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মন্ঞ্জুরুল ইসলাম মন্ঞ্জু, , ৯নং গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমন হাবিব ও ১১ নং ইউপি চেয়ারম্যান তহিদুজ্জামান তৌহিদ। এছাড়া বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন,উপজেলা জাকের পার্টির সভাপতি শাহিনুজ্জামান। এবং যশোর জেলা রিটানিং অফিসার প্রশাসকের নিকট স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মাদ ইসলাম ও জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জিএম হাসান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যদিকে ২৮ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ উপজেলা সহকারী রিটানিং অফিসারের নিকট তার মনোনয়ন পত্র জমা দেন বলে উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাংবাদিকদের জানান।কেশবপুর উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটানিং অফিসার তুহিন হোসেন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে প্রার্থী হিসেবে কেশবপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ ৪জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া যশোর জেলা প্রশাসকের নিকট ২ জন স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।