Home আঞ্চলিক ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কে: মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় ডাকাতি

ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কে: মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় ডাকাতি

63

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারে থাকা এজেন্ট শাখা মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্টে শাখায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ভবনটির শাটার, গ্লাসের দরজা ও ব্যাংকের লোহার ভোল্ট ভেঙ্গে নগদ ৮ লাখ ৮৫ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলে দাবি ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্টে শাখায় করেছেন মালিক পক্ষের।ঘটনায় বাজারের ব্যবসায়ী ও
এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও মোরেলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ ঘটনায় ২৯ নভেম্বর সন্ধায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট আউটলেট মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ (ভাটখালীবাজারশাখা) এর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ নাইম রাকিব মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও আজ ৩০ নভেম্বর সকালে এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা রের্কড হয়নি।

ভাটখালী বাজারে এর আগেও স্বর্নের দোকানসহ এক রাত্রে তিনটি দোকান একইভাবে চুরি বা ডাকাতি সংঘঠিত হয়।সে ঘটনারও আজ পর্যন্ত কোন কুল কিনারা হয়নি বলে অভিযোগ বাজার ব্যবসায়ীদের।

ভাটখালী বাজারের ব্যবসায়ী মোঃ রিয়াজুল বলেন,পুটিখালী ইউনিয়নের প্রান কেন্দ্র ,এ ইউনিয়নের সব চেয়ে বড় বাজার ভাটখালী।গত বছর আমার দোকান,স্বর্নকার শ্যামল এর দোকানসহ একই রাত্রে তিনটি দোকান চুরি হয়েছিল। দীর্ঘ কয়েক বছর এ বাজারে রাত্রে কোন পাহাড়াদার না থাকায় চুরির ঘটনা ঘটছে। প্রতিটা রাতই আমাদের আতংকে কাটে।

ভাটখালী বাজারের সার ব্যবসায়ী বাশার খান বলেন, আমাদের এই ভাটখালী বাজার থেকে প্রতি বছর লক্ষাধীক টাকা রাজস্ব সরকারের ফান্ডে জমা হয় কিন্তু দীর্ঘ কয়েক বছর এ বাজারে ধরে এ বাজারে পাহাড়াদার না থাকায় প্রায়ই দোকান চুরি/ডাকাতি হয়। এমন কি গত বছর আমার ব্যবসা প্রতিষ্ঠানেও চুরি হছেয়ে।পাহাড়াদার না
থাকায় চুরি/ডাকাতির আতংকে থাকি আমরা।

নাম না প্রকাশের শর্তে একাধিক দোকান ব্যবসায়ী বলেন,দীর্ঘ কয়েক বছর ভাটখালী বাজারে কোন বাজার পরিচালনা কমিটি ছিল না। কয়েকদিন আগে কোন ব্যবসায়ীকে না জানিয়ে একটি পকেট কমিটি করা হয়। যাদের নিয়ে এ পকেট কমিটি করা হয়েছে তারা এ বাজার পরিচালনা করা যোগ্য না। অ-যোগ্যদের নিয়ে ভাটখালী বাজার পরিচালনা কমিটি করায় সাধারন ব্যবসায়ীদের মাঝেও ক্ষোভ রয়েছে।অ-যোগ্যদের কমিটিতে স্থান দেওয়ায় বাজারে পাহাড়াদার নিয়োগ করতে পিারেনি তারা।যে কারনে এমন চুরি/ডাকাতি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী পলাশ হাওলাদার বলেন, ভাটখালী বাজারে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখায় যে ঘটনাটি ঘটেছে,এটা দেখে মনে হয় সংঘবদ্ধ একটি পেশাদার গ্রুপের দ্বারাই এই ডাকাতি হয়েছে।যেভাবে সাটারের তালা ভাঙ্গা।ব্যাংকের মধ্যে থাকা ভোল্ট ভাঙ্গে নগদ টাকাসহ ও স্বর্ণালংকার নিয়েছে এ ঘটনা সংঘবদ্ধ একটি পেশাদার ডাকাত গ্রুপের দ্বারাই হয়েছে। প্রশাসন সঠিক তদন্ত করলেই এই গ্রুপটি আটক করতে পারবে।

ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট আউটলেট মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ (ভাটখালীবাজারশাখা) এর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ নাইম রাকিবের লিখিত অভিযোগে জানা যায়, প্রতিদিনের ২৮ নভেম্বার রাত্র ০৮টায় ভাটখালী বাজার এর প্রবেশ মুখে মেইন রোড এর পূর্ব পাশে আমার উক্ত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট আউটলেটটি বন্ধ করিয়া বাড়িতে চলে যাই।

২৯ নভেম্বার সকাল অনুঃ ০৯:৪০ টার সময় আমার উক্ত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংএর এজেন্ট আউটলেটটি খুলতে গিয়া দেখি উক্ত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংএর এজেন্ট আউটলেট এর মাঝের সাটারের সাথে কোন তালা নাই। তৎক্ষনাত আমার পাশে থাকা ১ ও ২ নং লোক ডেকে বিষয়টি দেখাই। পরে তাহাদের কে সাথে নিয়া আমি ভিতরে প্রবেশক রিয়া দেখতে পাই যে, সমস্ত আসবাব পত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে আছে। উক্ত রুমের মধ্যে দক্ষিন পাশে থাকা টাকা রাখার জন্য একটি লোহার ভোল্ট যাহার মধ্যে থাকানগদ ৮,৮৫,০০০/- (আট লক্ষ পচাশি হাজার) টাকা, ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন, ১২ আনাও জনের ১ জোড়া স্বর্নের কানের দুল, ৪ আনাও জনের ২ টা স্বর্নের আংটি, বাচ্চাদের ১ জোড়া স্বর্নের কানের দুল এবং বাচ্চাদের ৫ টা স্বর্নের আংটি, কে বা কাহারা উক্ত ভোল্ট ভাঙ্গীয়া নিয়াছে । উক্ত ঘরের উত্তর পাশে স্ট্রিলের ড্রয়ারে থাকা বিভিন্ন দরকারি কাগজপত্র নস্ট করিয়া ফেলে। উক্ত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংএর এজেন্ট আউটলেটের ৪ টা (সি.সিটিভি) ক্যামেরা নস্ট করিয়া ফেলে।

পরে আমি উক্ত বিষয়টি ব্যাংক কতৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে অবগত করিলে তারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়। এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে। তদন্ত এবং অনুসন্ধান চলছে। যত দ্রুত সম্ভব এ ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনগত
ব্যাবস্থা নেওয়া হবে।