Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

84
দিনের আলো ফুটছে। এ সময় মাছ ধরতে বিলের দিকে যাচ্ছেন এক ব্যক্তি। পাটুলিপাড়া, ভাঙ্গুড়া, পাবনা, ২৯ নভেম্বর-সংগৃহীত

রূপসায় বীনামুল্যে কৃষকদের মাঝে সার ও বীজধান বিতরণ
রূপসা প্রতিনিধি
রূপসায় কৃষিসম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সরকারী ভাবে বীনামুল্যে কৃষকদের মাঝে সার ও বীজধান বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৮ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২০২৩/২৪ অর্থ বছরের জন্য উফসী বীজ ২৫০০ জন এবং হাইব্রিডবীজ ২৭০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে তাছাড়া উফসী বীজ গ্রহনকারী ২৫০০ কৃষকের মাঝে বীজ ধানের সাথে ২০ কেজি করে সার বিতরণ করা হবে। বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলমগীর হোসেন। উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিতিশ কুমার বালার পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমীলা রায়, রাজু আহম্মেদ, সোহেল রানা প্রমুখ।

খুলনা মহানগর যুবলীগের বর্ধিত সভা শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। আগামী ০১ ডিসেম্বর’২৩ইং;শুক্রবার দুপুর সাড়ে তিনটায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত বর্ধিত সভায় খুলনা মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/যুগ্ম আহবায়ক, বিভিন্ন পদের প্রার্থী ও সক্রিয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ দু’ জন গ্রেফতার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান শাহিন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক শেখ আব্দুল বাতেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ২৮ নভেম্বর বিকেলে উপজেলার বগার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিছ ইয়াবাসহ শেখ মঞ্জুরুল ইসলাম (৩২) নামের মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। সে পাশ্ববর্তী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। অপরদিকে উপ-পুলিশ পরিদর্শক গোরাচাঁদ দাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার বেতিখোলা গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলায় আদালতের দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন (২৮) কে গ্রেফতার করে। সে বেতিখোলা গ্রামের শকুর আলী সরদারের ছেলে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, আদালতের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন এবং ইয়াবাসহ শেখ মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি -ই-মেইলে

 

বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে চুরি চক্রের সদস্য গ্রেফতার
জ্বলেমিন হোসেন,আশাশুনি
বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে চুরি চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বিকালে আশাশুনি থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংকালে সহকারী পুলিশ সুপার জানান, বিগত ৬/৭ মাস জেলার বিভিন্ন এলাকায় বাড়িতে চেতনা নাশক ব্যবহারের মাধ্যমে বাড়ির লোকজনকে অচেতন করে মালামাল চুরির ঘটনা ঘটে আসছে। সাতক্ষীরা পুলিশ সুপার স্যারের নির্দেশে একাজের সাথে জড়িত চক্রটি চিহ্নিত ও আটক করতে আমরা কাজ করে আসছি। এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার শিমুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আশাশুনি থানার বসুখালী গ্রামের মৃতঃ নজরুল ইসলাম গাজীর পুত্র চক্রের সদস্য আঃ রাজ্জাক গাজী (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। সে প্রায় ২০ বছর যাবৎ শিমুলিয়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে। সে স্বীকার করেছে যে, আশাশুনি থানা মামলা নং ১৫ তাং ১৭/১১/২৩ ধারা ৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড মামলার বাদী গুনাকরকাটি গ্রামের সেফাতুল্লাহর বাড়িতে চেতনানাশক ব্যবহারে সকলকে অচেতন করে মালামার চুরি চক্রের সদস্য, চুরির সাথে জড়িত। তার বাড়ি থেকে চোরাই মারামালের মধ্যে একজোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক ওজন সাত আনা। তিনি আরও জানান, এই চক্রের ১০/১২ জনের সিন্টিকেড রয়েছে। তারা চোরাই মালামার স্বর্ণের দোকানে বিক্রয় করে থাকে। ঘটনার দিন সে মোটর সাইকেলে করে সাথী চোরকে সেখানে নামিয়ে দিয়েছিল এবং কাজ শেষে চোরাই মালামালসহ সাথী চোরকে নিয়ে গিয়েছিল। উদ্ধারকৃত মালামাল বাদী শনাক্ত করেছেন। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে চক্রের অন্য সদস্যদের আটক করে আইনের আশ্রয় নেয়া হবে ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান। এসময় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, চুরির ঘটনা থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়া দরকার। গুনাকরকাটিতে বাইরে রান্না করে গ্রীলের মধ্যে রাখলেও সেখানে বাইরে থেকে কিছু মেশানো সহজ ছিল। রাতে বাদীর সন্তান, পিতা-মাতা-স্ত্রী আগে খাওয়া দাওয়া করে অচেতন হয়ে গেলে বাদী স্থানীয় ডাক্তার ডেকে দেখায়, কিন্তু তেমন কিছু উপলব্ধি না করে পরে বাদী নিজেও ঐ খাদ্য খেয়ে অচেতন হয়ে গেলে চোরেরা চুরি করতে সক্ষম হয়। তিনি সকলকে খাদ্য দ্রব্য নিরাপদে রাখা, দরজা জানালা খোলা না রাখতে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, চুরি করে কেউ পার পাবেনা, চোর ধরেছি, বাকীদের ধরতে সক্ষম হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

খালিশপুর থানা আ’লীগের বর্ধিত সভা আজ
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভার আহবান করেছে খালিশপুর থানা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব খালিশপুর প্লাটিনাম অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, থানা ও ওয়ার্ড পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং নির্বাচিত বর্তমান ও সাবেক দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার।

নৌকার বিজয় নিশ্চিত করতে অভয়নগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
তামিম আহমেদ মনির।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে অভয়নগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার বিকালে দলীয় কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। সভা সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অর্লিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ^াস, আব্দুল গণি মড়ল, সহসভাপতি ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম সরদার, সহসভাপতি শেখ আইয়ুব হোসেন, মহিউদ্দিন আহমেদ, বিকাশ রায় কপিল, খান এ কামাল হাচান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, আব্দুর রউফ মোল্যা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, শিবোতোষ মন্ডল বাপ্পি, আনোয়ার হোসেন মোল্যা, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. কবির হোসেন জনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান, অ্যাড. নাসির উদ্দিন, পৌর প্যানেল মেয়র মজিানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর বিশ^াস, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, শেখ আব্দুস সালাম, রিজাউল ইসলাম রেজা ফারাজী, বিপুল শেখ, আলহাজ¦ মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক তাপস ফারাজী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম বিশ^াস, সাধারণ সম্পাদক সফি কামাল, তাঁতীলীগের সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন, ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক কাজি আহাদুর রহমান মামুন, জসিম উদ্দিন, রওশন কবীর টুটুল, পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী, যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, শেখ জাকির হোসেন, তরুণলীগের আহবায়ক বেল্লাল হোসেন বকুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী রাজন, সাধারণ সম্পাদক আল ইমরান, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্তসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা যশোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

খুলনায় পাঁচ এমপি প্রার্থীর মনোনয়ন জমা
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দিয়েছেন পাঁচ সংসদ সদস্য প্রার্থী। গতকাল বুধবার দুপুর আড়াইটায় খুলনা জেলা প্রশাসক দপ্তরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন, খুলনা-২ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা-৪ আসনে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রর্থী মোঃ জুয়েল রানা এবং খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রর্থী এসএম রাজু।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন মেয়ের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনার রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’র সভাপতি কাজী আমিনুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, শিউলি সরোয়ার, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, রূপসা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, দিঘলিয়া উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, রূপসা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি এড. সেলিনা আক্তার পিয়া, আ’লীগ নেতা আব্দুল মজিদ ফকির, মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, অধ্যাপক শ্যামল দাস, এমদাদুল ইসলাম, আ’লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, মোঃ ইসহাক সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, ইউপি সদস্য মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, সাহগীর হোসেন পাভেল, শেখ রবিউল ইসলাম বিশ^াষ, বিনয় কৃষ্ণ হালাদার, মোল্যা মনিরুজ্জামান, আ’লীগ নেতা এসএম হাবিব, শ ম জাহাঙ্গীর হোসেন, মোঃ ঝিলু মুন্সি, বাছিতুল হাবিব প্রিন্স, প্রাক্তন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান, জেলা মহিলা আ’লী নেতা রিনা পারভীন, কৃষক লীগ নেতা মোঃ আব্দুল মান্নান শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজিব দাস টাল্টু, শ্রমিক লীগ নেতা তারেব আহমেদ টিপু, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মোঃ বাবর আলী, মোঃ কামরুজ্জামান সোহেল, মোঃ মাসুম শেখ, আলমগীর হোসেন শ্রাবন, আশাবুর রহমান, মাসুম সরদার, রেশমা আক্তার, লিপিকা রানী দাস, যুব মহিলা লীগ নেতা আকলিমা খাতুন তুলি, সারমিন সুলতানা রুনা, আ’লীগ নেতা মোঃ ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু, ছিদ্দিক শেখ, মোঃ মামুন শেখ, জাকির হোসেন রাজু, নাজির শেখ, মোজাফ্ফার মেখ, ফ ম আইয়ুব আলী, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্যা, সরদার জসিম উদ্দিন, সফিকুর রহমান ইমন, সামছুল আলম বাবু, সাইফুল ইসলাম শাওন, খায়রুজ্জামান সজল, তুষার দাস, মোঃ মঈনুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সজিব শেখ, কৃষক লীগ নেতা মাহমুদুল হাসান শামীম, সাবেক ফুটবলার প্রশান্ত কুমার রায়, ছাত্রলীগ নেতা এসএম রিয়াজুল ইসলাম, মোঃ রাসেল, নোমান সৈকত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ তালুকদার, আব্দুল জব্বার হাওলাদার সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গতকাল বুধবার বিকাল ৩টা পর্যন্ত খুলনার ৬টি আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন পাঁচ (৫) জন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।#

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে দাকোপে আ’লীগের বর্ধিত সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনের কার্যপ্রনালী প্রনয়নে দাকোপ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, দীপংকর রায়, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, শিবেন্দ্র প্রসাদ রায়, স্বপন সরকার, অধ্যাপক সুপদ রায়, অপারাজিত মন্ডল অপু, অরবিন্দু রায়, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নিত্যুরঞ্জন কবিরাজ, জুলফিক্কার গাজী জুলু, জ্যোতি শংকর রায়, পরিমাল রপ্তান, তপন রায়, দেবপ্রসাদ গাইন, বিজয় লক্ষি সাহা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, আ’লীগনেতা মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, সেচ্ছাসেবক লীগের সদস্য সচীব উত্তম রায়, উপজেলা যুবলীগের আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জীব রায়, রতন কুমার মন্ডল, সাইফুল ইসলাম, আরাফাত আজাদ, দেবদাস গাইন, মলিনা জোয়াদ্দার, রওশন আরা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ।

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে নগর স্বাস্থ্য বিষয়ক মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাডামস আয়োজিত নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে নগর স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেসিসি কর্তৃপ আন্তরিকতার সাথে কাজ করছে। আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারগুলিতে নগরবাসী যাতে পরিপূর্ণ সেবা পায় সেজন্য দায়িত্বশীলদের আরো মনোযোগী হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা প্রদানেরেে ত্র অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে কমিউনিটি কিনিক স্থাপনের মাধ্যমে তিনি স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়েছেন। সিটি মেয়র বলেন, সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আগামী নির্বাচনে আবারও বিজয়ী করতে হবে।

সিটি মেয়র বুধবার সকাল ১০ টায় নগরীর রেলীগেট এলাকায় এ্যাডামস প্রশিণ কেন্দ্রে নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দের সাথে নগর স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের (২য় পর্যায়) এর আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাডামস এ সভার আয়োজন করে।

সংস্থার নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু ও প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, মোঃ সাহিদুর রহমান, এম ডি মাহফুজুর রহমান লিটন, মোঃ নাইমুল ইসলাম (খালেদ), মোঃ শফিকুল আলম, শেখ মফিজুর রহমান পলাশ, সংরতি আসনের কাউন্সিলর রাফিজা, খাদিজা সুলতানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মিউল ইসলাম সহ হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানকে পাইকগাছা কয়রার গনমানুষের সংবর্ধনা
কপিলমুনি প্রতিনিধিঃ
খুলনা-৬, আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামানকে পাইকগাছ-কয়রার গনমানুষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে সংসদীয় এ আসনের প্রবেশদ্বার পাইকগাছা-তালা সীমান্তবর্তী শাপলা চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় সেখানে নৌকা মার্কার এ প্রার্থীর পক্ষে এক ঐতিহাসিক গণ জাগরণ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের ভিড়ে সেখানে এক উৎসব মূখর পরিবেশ তৈরী হয়। সেখান থেকে কপিলমুনি জাফর আওলীয়া মাজার ও কালী মন্দিরে গিয়ে দোয়া প্রার্থনা করেন। এরপর তিনি নির্বাচনী এলাকা পাইকগাছা ও কয়রার উদ্যেশ্য রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জি এম হেদায়েত আলী টুকু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন চন্দ্র ভদ্র, চম্পক কুমার পাল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, রেজাউল করিম খোকন, সরদার মোজাফ্ফর হোসেন, সালাম মোড়ল, প্রভাষক কামাল হোসেন, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপী, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, কোষাধক্ষ্য বিধান চন্দ্র ভদ্র, অলোক মজুমদার, জগদীশ দে, হিমাদ্রী শেখর দে, রফিকুল ইসলাম খান, শুভংকর রায় শুভ, জিএম হারুনার রশিদ, ইমদাদুল জোয়ার্দ্দার, বিপ্লব সাধু, খায়রুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, নির্মল মন্ডল, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিজন বিহারী সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়সহ উপজেলা ও কপিলমুনি ইউনিয়ন আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

কুয়েটে ‘ইস্যু ভাউচার অনুযায়ী স্টক রেজিস্ট্রার লিপিবদ্ধ ও হালনাগাদকরণ এবং মালামাল সংরক্ষণ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘ইস্যু ভাউচার অনুযায়ী স্টক রেজিস্ট্রার লিপিবদ্ধ ও হালনাগাদকরণ এবং মালামাল সংরক্ষণ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বুধবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ বশির উদ্দিন। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবীতে রাস্তায় শুইয়ে পরিবেশ নেতা-কর্মীদের অভিনব কর্মসূচী পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জলবায়ু উষ্ণতা রোধে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বাড়াও। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশ। প্রাকৃতিক দুর্যোগে গত বিশ বছরে দেশের দক্ষিণাঞ্চলের প্রতিটি পরিবারের গড়ে ৪লাখ ৬২হাজার ৪৯১টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ০.৫ মিটার বাড়লে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারের অনেক উপজেলায় প্রতি বছর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫মিলিয়ন ডলারে যেয়ে দাঁড়াতে পারে। এমতাবস্থায় জলবায়ু ক্ষতি মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ ১০০বিলিয়ন মার্কিন ডলার উন্নয়নশীল দেশগুলোকে প্রদাণ করতে হবে।
বুধবার (২৯নভেম্বর) বেলা ১১টায় মোংলা পৌর শহরের কলেজ মোড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বৈদেশিক দেনা কর্মজোট বিডাব্লিউজিইডি আয়োজনে রাস্তায় শুয়ে অভিনব কর্মসূচী পালনকালে বক্তারা এসব কথা বলেন।
অভিনব এ অবস্থান কর্মসূচী পালনকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ। এ সময়ে বক্তব্য রাখেন জলবায়ু যোদ্ধা মোঃ হারুন গাজী, নারীনেত্রী কমলা সরকার, ফাতেমা জান্নাত, নাগরিক নেতা শেখ রাসেল ও হাছিব সরদার। এ সময়ে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানী থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ৩৫০গ্রাম কার্বনডাইঅক্সাইড নিঃসরণ হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। এই দেশটি বিশ্বের মোট কার্বনের ২৩.৪৩শতাংশ কার্বন নিঃসরণ করছে। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র প্রায় ১৫শতাংশ, ভারত ৫.৭শতাংশ। পরিসংখ্যন অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষ গড়ে ০.৫মেট্টিক টন কার্বনডাইঅক্সাইড নিঃসরণ করে থাকে। সেখানে আমেরিকার প্রতিটি মানুষ গড়ে নিঃসরণ করছে প্রায় ১৫.২মেট্টিক টন কার্বনডাইঅক্সাইড। বাংলাদেশের সাথে তুলনা করলে এটি প্রায় ৩০গুনের বেশি। বক্তারা আরো বলেন, গত ২০বছরে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতি দুর্যোগ আঘাত হেনেছে ফিলিপাইনে, যা সংখ্যায় ৩২৮টি। এর পরেই রয়েছে বাংলাদেশ, যা ২২৮টি দুর্যোগ আঘাত হেনেছে এখানে। তাই বিশ্ব জলবায়ু সমেম্মলনে বকবক না করে অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় ১.৫ডিগ্রি সেলসিয়ানে সীমবাবদ্ধ রাখতে হবে। জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বাড়তে থাকলে পৃথিবীর তাপমাত্রা ৩, ৪ বা ৫ ডিগ্রি সেলসিয়ান বাড়বে। এই পরিস্থিতিতে ২০৫০সালের মধ্যে ৩০কোটি মানুষের বসবাসের এলাকা সমুদ্রে তলিয়ে যাবে। সভাপতির বক্তব্যে নাগরিক নেতা পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবন উপকূলের ৭৩%পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। উপকূলীয় অঞ্চলে গত ৩৫বছরে লবণাক্ততা পূর্বের তুলনায় ২৬%বৃদ্ধি পেয়েছে। যে কারণে ফসল উৎপাদন কমে গেছে, গর্ভবতী নারীরা আক্রান্ত হচ্ছে এবং উপকূলীয় মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। তাই আমরা জলবায়ু ন্যায্যতা চাই। আমরা ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই। জলবায়ু যোদ্ধারা জলবায়ু ন্যায্যতা, জ্বালানী রূপান্তরসহ ক্ষতিপূরণের দাবী সংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে রাস্তায় শুইয়ে অভিনব অবস্থান কর্মসূচী পালন করেন। #

মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবীতে রাস্তায় শুইয়ে পরিবেশ নেতা-কর্মীদের অভিনব কর্মসূচী পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জলবায়ু উষ্ণতা রোধে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বাড়াও। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশ। প্রাকৃতিক দুর্যোগে গত বিশ বছরে দেশের দক্ষিণাঞ্চলের প্রতিটি পরিবারের গড়ে ৪লাখ ৬২হাজার ৪৯১টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ০.৫ মিটার বাড়লে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারের অনেক উপজেলায় প্রতি বছর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫মিলিয়ন ডলারে যেয়ে দাঁড়াতে পারে। এমতাবস্থায় জলবায়ু ক্ষতি মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ ১০০বিলিয়ন মার্কিন ডলার উন্নয়নশীল দেশগুলোকে প্রদাণ করতে হবে।
বুধবার (২৯নভেম্বর) বেলা ১১টায় মোংলা পৌর শহরের কলেজ মোড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বৈদেশিক দেনা কর্মজোট বিডাব্লিউজিইডি আয়োজনে রাস্তায় শুয়ে অভিনব কর্মসূচী পালনকালে বক্তারা এসব কথা বলেন।
অভিনব এ অবস্থান কর্মসূচী পালনকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ। এ সময়ে বক্তব্য রাখেন জলবায়ু যোদ্ধা মোঃ হারুন গাজী, নারীনেত্রী কমলা সরকার, ফাতেমা জান্নাত, নাগরিক নেতা শেখ রাসেল ও হাছিব সরদার। এ সময়ে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানী থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ৩৫০গ্রাম কার্বনডাইঅক্সাইড নিঃসরণ হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। এই দেশটি বিশ্বের মোট কার্বনের ২৩.৪৩শতাংশ কার্বন নিঃসরণ করছে। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র প্রায় ১৫শতাংশ, ভারত ৫.৭শতাংশ। পরিসংখ্যন অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষ গড়ে ০.৫মেট্টিক টন কার্বনডাইঅক্সাইড নিঃসরণ করে থাকে। সেখানে আমেরিকার প্রতিটি মানুষ গড়ে নিঃসরণ করছে প্রায় ১৫.২মেট্টিক টন কার্বনডাইঅক্সাইড। বাংলাদেশের সাথে তুলনা করলে এটি প্রায় ৩০গুনের বেশি। বক্তারা আরো বলেন, গত ২০বছরে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতি দুর্যোগ আঘাত হেনেছে ফিলিপাইনে, যা সংখ্যায় ৩২৮টি। এর পরেই রয়েছে বাংলাদেশ, যা ২২৮টি দুর্যোগ আঘাত হেনেছে এখানে। তাই বিশ্ব জলবায়ু সমেম্মলনে বকবক না করে অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় ১.৫ডিগ্রি সেলসিয়ানে সীমবাবদ্ধ রাখতে হবে। জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বাড়তে থাকলে পৃথিবীর তাপমাত্রা ৩, ৪ বা ৫ ডিগ্রি সেলসিয়ান বাড়বে। এই পরিস্থিতিতে ২০৫০সালের মধ্যে ৩০কোটি মানুষের বসবাসের এলাকা সমুদ্রে তলিয়ে যাবে। সভাপতির বক্তব্যে নাগরিক নেতা পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবন উপকূলের ৭৩%পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। উপকূলীয় অঞ্চলে গত ৩৫বছরে লবণাক্ততা পূর্বের তুলনায় ২৬%বৃদ্ধি পেয়েছে। যে কারণে ফসল উৎপাদন কমে গেছে, গর্ভবতী নারীরা আক্রান্ত হচ্ছে এবং উপকূলীয় মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। তাই আমরা জলবায়ু ন্যায্যতা চাই। আমরা ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই। জলবায়ু যোদ্ধারা জলবায়ু ন্যায্যতা, জ্বালানী রূপান্তরসহ ক্ষতিপূরণের দাবী সংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে রাস্তায় শুইয়ে অভিনব অবস্থান কর্মসূচী পালন করেন। #

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আসন্ন ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুসহ সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জীবননগর সীমান্তে পুলিশের হাতে ২১ বোতর ফেনসিডিলসহ আটক ১
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের হাতে ২১ বোতল ফেনসিডিলসহ ১ ব্যাক্তি আটক হয়েছে। বুধবার সকাল১০ টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই এসএম রায়হানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালান।এসময় ধান্যখোলা মাঝপাড়া হতে একই এলাকার বেনিপুর গ্রামের লাবলু হোসেনের ছেলে রাজিব(৩৫) কে আটক করে তার দেহ তল্রাসী করে।পরে তার দেহে বিশেষ কায়দায় রাখা ২১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খুবিতে এপিএ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ সংক্রান্ত এপিএ কমিটির দ্বি-মাসিক সভা ২৯ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র বর্তমান অগ্রগতি ও কর্মসম্পাদন কার্যক্রম বাস্তবায়ন ও অর্জনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকলকে পূর্ণাঙ্গ ধারণা দিতে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। এখন দেখলেই মনে হয় গোছানো পরিবেশ। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকলেই প্রচেষ্টা করছেন। যার ফলে এবছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। আগামীতে যেন আমরা প্রথম স্থানে যেতে পারি- এজন্য সকলকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এপিএ কমিটির সদস্য আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মঈনুল হোসেন, একাডেমিক শাখা-২ এর উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. ফারুক হোসেন, সেকশন অফিসার (লিগ্যাল সেল) মো. আরিফুর জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টবৃন্দ তাদের ওপর অর্পিত কাজের অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক।

দিগরাজে মেয়েদের দিয়ে অবৈধ ব্যবসা চলছে
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মোংলার দিগরাজ ব্যাংক রোড শান্তিনগর আবাসিক এলাকার মৃত সোহেল চৌধুরীর ভাড়া দেয়া দোকানে বর্তমান মালিক হিয়ান ট্রেডার্স প্রোপাইটার বিজন এর নেতৃত্বে তার কর্মচারী অমিত ও তার সহপাঠীরা মিলে মেয়েদের দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে দেদারছে অর্থ হাতিয়ে চলেছে। যেন দেখার কেউ নেই। এলাকাবাসী জানান গত দুইদিন আগে শান্তিনগর আবাসিক এলাকার স্থানীয় যুবক রাজু আহমেদকে জোর করে মৃত সোহেল চৌধুরীর বাড়ি টেনে হিঁচড়ে নিয়ে নারী কেলেঙ্কারিতে ফেলার চেষ্টা ও ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবি করে রাজু না দিতে চাইলে রাজুকে বেধম মার পিট করে। রাজু বলেন আমাকে প্রথমে ঘরে ডুকানোর চেষ্টা করে পরে আমি ঘরে ডুকতে না চাইলে বাঁশ দিয়ে আমাকে পিটিয়ে আহত করে হেয়ান ট্রেডার্স এর কর্মচারী অমিত ও তার সহযোগী। রাজু’র ডাক চিৎকারে বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ ছুটে আসে এবং রাজুকে উদ্ধার করে। পরে শান্তিনগর আবাসিক এলাকার যুবক ও সকল বাড়িওয়ালা মিলে অমিতকে গণপিটুনি দেয় এবং তার সহপাঠীরা পালিয়ে যায়। বিষয়টি সাথে সাথে বুড়ির ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসকে জানালে মোংলা থানার পুলিশের সহায়তা নিয়ে অমিতকে পুলিশ হেফাজতে নেয় এবং বিষয়টি নিয়ে ২৯ নভেম্বর বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদে বসাবসি হবে বলে জানা যায়। এলাকা বাসী জানায় হিয়ান ট্রেডার্স এর মালিক বিজন অমিতসহ জড়িতদের একটি সিন্ডিকেট বহু দিন ধরে মেয়েদের সাথে নিয়ে এরকম আরো অপকর্ম করে যুবকদের বিপদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে দেদারছে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় শান্তি নগর আবাসিক এলাকার সকল জনসাধারণের দাবি এই সিন্ডিকেট চক্রোর মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি ও এদের এলাকা থেকে তাড়িয়ে দিয়ে এলাকার শান্তি ফিরিয়ে আনা হোক। তা না হলে এলাকার শান্তি নষ্ট হয়ে যুবকেরা বিপদে পড়বে তখন আর দেখার কেউ থাকবে না।

হাজার হাজার মানুষের ভালো বাসায় সিক্ত হলেন ননী গোপাল মন্ডল
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জন প্রিয় নেতা ননী গোপাল মন্ডল এলাকায় আগমনে হাজার হাজার মানুষের ভালো বাসায় সিক্ত হলেন। মানুষের ভালো বাসা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে দাকোপ-বটিয়াঘাটা বাসী তাকে রাস্তায় রাস্তায় দারিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছে এলাকা বাসী। ২৮ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে সারাদিন প্রিয় নেতার সাথে হাজার হাজার গাড়ির বহর ও পথ সভায় মতবিনিময় চলে নেতাকর্মীসহ এলাকার আপামর জনগণের। অবহেলিত দাকোপের জন প্রিয় নেতা সকলের ভালো বাসার মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ নৌকা প্রতীক নিয়ে খুলনা জিরো পয়েন্ট হয়ে বটিয়াঘাটা অতিক্রম করে দাকোপের মাটিতে পা রেখেছেন ননী গোপাল মন্ডল।তাকে দেখার জন্য দাকোপ – বটিয়াঘাটা বাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় রাস্তায় ভির জমিয়েছে প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য হাজার হাজার মানুষ। ফুল দিয়ে বরণ আর মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে কাটে সারাদিন নেতাকর্মীদের প্রিয় নেতার প্রচার নিয়ে। সমগ্রহ নির্বাচনী এলাকায় যেন প্রিয় নেতাকে কাছে পেয়ে এক উৎসবের আমেজ বিরাজ করে। সাথে সাথে এলাকাবাসী দাকোপের কৃতি সন্তান ননী গোপাল মন্ডলকে খুলনা – ১ আসনে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মধ্যে দিয়ে প্রধান মন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রিয় সংসদ সদস্য প্রার্থী নৌকা প্রতীকের প্রিয় নেতা ননী গোপাল মন্ডল।

 

রাজনীতির মাঠে সাকিবের প্রথম বক্তব্য
নিজস্ব প্রতিনিধি
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে পা রাখলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।
বাংলাদেশ দল এখন সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলায় ব্যস্ত থাকলেও সাকিব আল হাসান ব্যস্ত নির্বাচন নিয়ে। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজের সংসদীয় এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন এই তারকা।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নিজের জন্মভূমি মাগুরায় বিশাল গাড়িবহর নিয়ে হাজির হন সাকিব। মাগুরায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাগুরাবাসী।

বুধবার মাগুরায় পৌঁছার পর উপস্থিত নেতাকর্মীদের সামনে রাজনীতিবিদ হিসেবে প্রথম বক্তব্য রাখেন সাকিব। এসময় তিনি বলেন, ১৭ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি। কিন্তু এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করে সাকিব বলেন, আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কতো ভালো কাজ করেছেন। এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি, আসলে এটা তারই আসন। আমরা দুইজনে এক সঙ্গে কাজ করবে। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। নির্বাচিত হলে আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিতে পারবে।

সাকিব আরও বলেন, উন্নয়নের জন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শুধু মাগুরাতে না, পুরো বাংলাদেশে।

 

চলন্ত ট্রেনে শিশুর জন্ম দিলেন মনোয়ারা
খুলনাঞ্চল রিপোর্ট
এক মাস পরেই মা হবেন। তাই মাতৃত্বকালীন ছুটি নিয়ে স্বামীর সাথে লালমনিরহাটে বাবার বাড়ি আসছিলেন ট্রেনযোগে মনোয়ারা বেগম। আসার পথে ট্রেনেই ছেলে সন্তানের মা হলেন তিনি।

লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে টাঙ্গাইল স্টেশনের অদূরে মঙ্গলবার ভোরে সন্তানকে জন্ম দেন তিনি। কাকতালীয়ভাবে ট্রেনে একজন চিকিৎসক থাকায় সন্তান জন্ম দিতে বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি সেই প্রসূতিকে।
মনোয়ারা বেগম নারায়ণগঞ্জ থেকে স্বামীর সঙ্গে বাবার বাড়ি লালমনিরহাটে ফিরছিলেন। সোমবার দিবাগত মধ্যরাতে কমলাপুর থেকে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে করে তারা রওনা দেন। মনোয়ারা বেগমের স্বামী আনারুল ইসলাম পেশায় একজন রডমিস্ত্রি। স্বামীর সাথে থেকে ওই এলাকায় চাকরি করেন মনোয়ারা বেগম।

জানা গেছে, স্ত্রী মনোয়ারা বেগম ও এক সন্তানকে নিয়ে এতদিন নারায়ণগঞ্জে ছিলেন তিনি। আবারও তার স্ত্রী সন্তানসম্ভাবা হওয়ায় চিকিৎসকের দেয়া প্রসবের সম্ভাব্য তারিখের এক মাস আগেই মনোয়ারার বাবার বাড়ি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন।

লালমনি এক্সপ্রেসর টিটিই জাকিরুল ইসলাম বলেন, হঠাৎ বগিতে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি তার প্রসববেদনা উঠেছে। পরে তাকে সাহায্যের জন্য অন্যান্য নারীযাত্রী, রেলওয়ে পুলিশসহ সকলেই এগিয়ে আসে। ভাগ্যক্রমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জহির উদ্দিন মো. বাবরকেও আমরা সেখানেই পেয়ে যাই।

মনোয়ারা বেগম বলেন, এমনটি হবে এটা আমি বুঝতে পারিনি। তবে ট্রেনে অনেক মানুষের সাহায্যে আমি বেঁচে গেছি। তাদের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না।

জানা গেছে, সদ্য জন্ম নেয়া শিশু ও মায়ের স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকায় মঙ্গলবার সন্ধ্যার দিকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে। পরে বুধবার সকালে মনোয়ারা বেগমের বাবার বাড়ি লালমনিরহাট শহরের শাহজাহান কলোনিতে চলে আসেন।

মনোয়ারার স্বামী আনারুল ইসলাম বলেন, আল্ট্রাসনোগ্রামসহ নানা পরীক্ষার পর চিকিৎসক সম্ভাব্য প্রসবের দিন আগামী ২৮ ডিসেম্বর বলে জানিয়েছিলেন। তাই একমাস আগেই স্ত্রীকে বাবার বাড়িতে নিয়ে আসছিলাম নিরাপদ প্রসবের জন্য। কিন্তু ট্রেনেই আমার ছেলের জন্ম হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার পরিদর্শক ফেরদৌস আলী জানান, প্রসবের পর চিকিৎসকের পরামর্শে মা-সন্তানকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে নামিয়ে স্থানীয় থানা পুলিশের টহল গাড়িতে তুলে দেয়া হয়। পরে তাদের সেখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জহির উদ্দিন বাবর বলেন, আমি কাজ শেষে পাটগ্রামে ফিরছিলাম। ঘটনা শোনামাত্র আমি এগিয়ে যাই সেখানে। বাচ্চাটা প্রসবের পর ‘জরায়ুর ফুল (প্ল্যাসেন্টা)’ সম্পূর্ণ আটকে ছিল। এটা দ্রুত বের করতে না পারলে রক্তক্ষরণের কারণে মায়ের মৃত্যু হতে পারে। ফলে সেটা আমার জন্য তাৎক্ষণিকভাবে অনেকটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু পরিস্থিতির কারণে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমি তা নিরাপদে বের করতে সক্ষম হই।

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী
স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের তিন ও স্বতন্ত্র দুই প্রার্থী। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় খুলনা জেলা প্রশাসকের দপ্তরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নং অফিসার খন্দকার ইয়াসির আরেফীনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, খুলনা-২ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা-৪ আসনে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা এবং খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম রাজু।

এসময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনার রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, শিউলি সরোয়ার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মোতালেব হোসেন প্রমুখ।

খুলনায় ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন খুলনা-১ আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল, জাকের পার্টির মো. আজিজুর রহমান, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী আবেদ আলী ও প্রশান্ত কুমার রায়।

খুলনা-২ আওয়ামী লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল, জাকের পার্টির ফরিদা পারভীন ও গণতন্ত্র পার্টির মো. মতিয়ার রহমান। খুলনা-৩ আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র শেখ ফারুক হাসান।

খুলনা-৪ আওয়ামী লীগ আব্দুস সালাম মূর্শেদী, ইসলামী ঐক্য জোট রিয়াজ উদ্দীন খান, জাকের পার্টির শেখ আনছার আলী, জাতীয় পার্টি মো. ফরহাদ আহমেদ, এনপিপি মো. মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপি শেখ হাবিবুর রহমান, বিএনএম পার্টির এস এম আজমল হোসেন, স্বতন্ত্র মো. জুয়েল রানা, এম ডি এহসানুল হক, এইচ এম রওশান জামির, আতিকুর রহমান, মো. রেজভী আলম ও এস এম মোর্ত্তজা রশিদী দারা।

খুলনা-৫ আওয়ামী লীগ নারায়ণ চন্দ্র চন্দ ও মো. সাইফুল ইসলাম, জাকের পার্টি সামাদ শেখ, স্বতন্ত্র আশীষ কুমার কর্মকার ও স্বতন্ত্র শেখ আকরাম হোসেন।

খুলনা-৬ আওয়ামী লীগ মো. রশীদুজ্জামান, এনপিপি মো. আবু সুফিয়ান, জাতীয় কংগ্রেস মির্জা গোলাম আজম, জাতীয় পার্টি মো.শফিকুল ইসলাম মধু, জাকের পার্টি শেখ মর্তুজা আল মামুন, স্বতন্ত্র এস এম রাজু, এস এম নেওয়াজ ও জিএম মাহবুবুল আলম।

ধান মাড়াই মেশিনের আঘাতে প্রাণ গেলো শিশুর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধান মাড়াই মেশিনের পাখার আঘাতে চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আফিয়া জাহান উপজেলার ডাউকি ইউনিয়নের বিনেতপুর কলোনিপাড়া এলাকার নুর মোহাম্মদ টিপুর মেয়ে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বিনেতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে শিশু আফিয়া জাহান বাড়ির পাশে মুদি দোকানে খাদ্যসামগ্রী কিনতে যায়। এ সময় বাড়ির সন্নিকটে রাস্তার পাশে শ্যালোইঞ্জিন চালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছিল। অজান্তে শিশুটি মেশিনের কাছে এলে পাখার আঘাতে রক্তাক্ত জখম হয়। পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শিশুটির মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি, যাদের নলও নাই গুলিও নাই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেও না, কারো ক্ষতিও করবে না। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই তাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাখা হয়েছে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী না হয়।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। আগামীতে আমাদের মেহেরপুর জেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেটি ইশতেহারের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।

সাতক্ষীরায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার গাবুরা ইউনিয়নের হরিশখালিতে এ কর্মসূচি পালিত হয়।

এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় শ্যামনগরে দুর্ভোগের সীমা নেই। এরমধ্যে সুপেয় পানির সংকট অন্যতম। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে মানুষ। অতি লবণাক্ত পানি ব্যবহারের ফলে শিশু ও নারীদের চর্মরোগ, নারীদের গর্ভপাত, অপরিপক্ব ও প্রতিবন্ধী সন্তান জন্মদানসহ জরায়ু সংক্রান্ত সমস্যা এবং নানাবিধ রোগে আক্রান্ত আক্রান্ত হতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ সংকট আরও তীব্র হচ্ছে।

মানববন্ধনে বারসিক কর্মকর্তা মননঞ্জয় মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদা খাতুন, আজমুন নাহার বেগম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহিন হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাইদুল ইসলাম, বারসিকর বরষা গাইন, লিপিকা গাইন, মুকুন্দ ঘোষ প্রমুখ।

 

যশোরে ৮ সেতুর নির্মাণ স্থগিত
যশোর প্রতিনিধি
যশোরের পাঁচ নদীতে নির্মাণাধীন আট সেতুর কাজ তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। সোমবার (২৮ নভেম্বর) নদ সংস্কার আন্দোলনকারীদের রিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এস শামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে এই রুল জারি করেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নিয়ম লঙ্ঘন করে পাঁচ নদীতে আট সেতু নির্মাণের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরই পাঁচ দপ্তরকে আইনি নোটিশ পাঠান ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সামছুল হক।

সেতুগুলো হলো- ভৈরব নদের ওপর ছাতিয়ানতলা, দাইতলা ও রাজারহাট সেতু, মণিরামপুরে মুক্তেশ্বরী ও শ্রী নদীতে দুটি, অভয়নগরের টেকা নদীতে একটি এবং শার্শার বেতনা নদীতে দুটি সেতু।

নোটিশে বলা হয়েছে, ‘বিআইডব্লিউটিএ’র ছাড়পত্র না নিয়ে এবং নিয়ম লঙ্ঘন করে যশোরের ভৈরব নদসহ পাঁচটি নদ নদীতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে আট সেতু। কম উচ্চতায় এসব সেতু নির্মাণ করায় চলতি বছরের ২৪ জানুয়ারি ও ৫ এপ্রিল বিআইডব্লিউটিএ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছিল। এরপরও তা আমলে নেয়নি সরকারের এ প্রতিষ্ঠানগুলো।

এসব সেতু বন্ধ করার জন্য ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা প্রধানমন্ত্রী ও জাতীয় নদী রক্ষা কমিশনেও স্মারকলিপি দিয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোও পাত্তা দেয়নি। জারি করা রুলে আগামী তিন মাসের জন্য সেতুসমূহের নির্মাণ কাজ স্থগিত রাখার আদেশ দেওয়া হলো। সরকারপক্ষের মামলা পরিচালনা করছেন অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, নদী প্রবহমান করতে সংস্কার করা হচ্ছে। কিন্তু অপরিকল্পিত এসব সেতু নদী প্রবহমান করার ক্ষেত্রে অন্যতম বাধা। আমরা বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানালেও তারা কর্ণপাত করেনি। ফলে আইনি নোটিশ পাঠানো হয়। এখন উচ্চ আদালতের বিচারক সেতুগুলোর নির্মাণ কাজ স্থগিত করেছে।

হরতাল-অবরোধ: বিক্রি কমে উৎপাদনে ভাটা, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাথায় হাত
ঢাকা অফিস
ঢাকার বিজয়নগরে রাস্তার পাশের ফুটপাতে লুঙ্গি বিক্রি করছিলেন সুকান্ত ঘোষ। গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী। সেখানে তার পারিবারিক তাঁত রয়েছে। লুঙ্গিগুলো সেখানেই তৈরি। জীবন-জীবিকা টিকিয়ে রাখতে মোকাম ছেড়ে পরিবারের দুই সদস্যসহ ঢাকায় ফেরি করে লুঙ্গি বিক্রি করেন। তাতেও হরতাল-অবরোধের ধাক্কা।

সুকান্ত জানান, যখন কুমারখালীর মোকামে একদমই বেচাকেনা থাকে না তখন ঢাকাসহ বিভিন্ন বড় শহরে ফেরি করে লুঙ্গি বিক্রি করেন। চলমান হরতাল-অবরোধে তাদের গ্রাম-গঞ্জের মোকামে একদমই ক্রেতা নেই। বাধ্য হয়ে উৎপাদিত পণ্য ফেরি করতে হচ্ছে।
সুকান্ত বলেন, ‘গাড়িঘোড়া চলে না। মোকামে লোক নেই। সেজন্য শহরে ফেরি করতে এসেছি। এখানেও মাল বিক্রি হচ্ছে না। শহরের রাস্তা-ঘাট ফাঁকা। বিক্রি না হলে খাবো কী? ওদিকে তাঁতের সুতা কেনারও টাকা জুটছে না। তাঁত বন্ধ। এভাবে চললে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাবে একদিন।’
হরতাল-অবরোধে উৎপাদনের সঙ্গে সম্পৃক্তরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। করোনার পরে কিছুটা আমরা কাটিয়ে উঠছিলাম, তাতে এ পরিস্থিতিতে আমরা আবারও মুখ থুবড়ে পড়তে যাচ্ছি। বারবার ধাক্কা খাচ্ছি।- নাসিব সভাপতি মির্জা নুরুল গনী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে বিভিন্ন শিল্পের প্রাথমিক কাঁচামালের দাম বেড়ে যায়। এতে পণ্যের দাম বেড়ে কমেছে বিক্রি। এরপর দেশেও ডলার সংকট প্রকট হতে থাকে। যার একটি বড় প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতিতে। সবমিলিয়ে দীর্ঘসময় ধরে দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। এর মধ্যে চলমান এ হরতাল-অবরোধ সংকটে ফেলেছে সুকান্তের মতো অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের। ভালো নেই মাঝারি উদ্যোক্তারাও।

 

তারা বলছেন, চলমান অবরোধ-হরতালে দেশের সব ধরনের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি বেশ নাজুক। পুঁজি সংকট ও ভঙ্গুর আর্থিক পরিস্থিতির কারণে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আছেন বেশি বিপাকে। কিছু কারখানার উৎপাদনও বন্ধ হয়ে গেছে।
অনলাইনে পণ্য বিক্রি করা একটি প্রতিষ্ঠান আনটাচ-এর কর্ণধার ফারুক হোসেন বলেন, ‘অনেকে এ হরতাল-অবরোধে কাজ হারিয়েছেন। মানুষের হাতে টাকা নেই, খরচ কমিয়েছে। ফলে অনেক অর্ডার বাতিল করা হচ্ছে। এখন খরচ চালানো নিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ছয়-সাতজন কর্মীকে কাজ না থাকলেও দিতে হচ্ছে বেতন।’

এ অবস্থা যে সার্বিক অর্থনীতির জন্য দারুণ ক্ষতিকর সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এ পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ভুগছে। তাদের পুঁজি কম।- এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান

রামপুরা এলাকায় বেশকিছু শ্রমিক নিয়ে স্টিলের আসবাব ও ঘর সাজানোর নানা পণ্য তৈরির কাজ করেন এসবি স্টিলের কর্ণধার সারোয়ার হোসেন। প্রতিষ্ঠানটি সারাদেশ থেকে অর্ডার নেয় ও পণ্য সরবরাহ করে। যদিও এখন অবরোধের কারণে কোনো নতুন অর্ডার পাচ্ছে না প্রতিষ্ঠানটি।
সারোয়ার বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে স্টিলের কাঁচামালের দাম বেড়েছে ৩৫-৪০ শতাংশ। এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের দামও বেড়েছে। এতে গত এক বছরে আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে দেড়গুণ। তাতে এমনিতেই বিক্রি কমে গেছে। এ পরিস্থিতিতে শুরু হয়েছে হরতাল-অবরোধ। ফলে এখন কোনো কাজ পাচ্ছি না।’

তিনি বলেন, ‘অবরোধে বিক্রি ৫০ শতাংশ কমেছে। উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য হয়েছি। দ্রুত এ পরিস্থিতির উন্নতি না হলে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হবে। প্রতিষ্ঠানটি ছোট পরিসরে নিতে হবে।’

করোনা মহামারির পর সরকার নানামুখী সুবিধা ও প্রণোদনা দিলেও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারেননি দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। বরাদ্দ থাকলেও ঋণ পেতে জটিলতা, ডলার সংকটে কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে এখন যুক্ত হয়েছে উৎপাদিত পণ্য বিক্রি নিয়ে সমস্যা। এছাড়া গ্যাস, বিদ্যুতের দামবৃদ্ধির কারণেও বেড়ে গেছে উৎপাদিত পণ্যের ব্যয়। কিন্তু সে অনুযায়ী পণ্য বিক্রি করতে পারছেন না উদ্যোক্তারা। যেখানে নতুন করে ভোগাচ্ছে রাজনৈতিক অস্থিরতা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যমতে, দেশে কুটির শিল্পসহ প্রায় ৭৮ লাখ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তবে এ পরিসংখ্যান ২০১৩ সালের। এখন বেশ আগেই এ সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। অর্থাৎ, এসএমই খাতে প্রায় চার কোটি জনবল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত। যারা এ রাজনৈতিক পরিস্থিতির শিকার হচ্ছেন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, ‘এ অবস্থা যে সার্বিক অর্থনীতির জন্য দারুণ ক্ষতিকর সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এ পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ভুগছে। তাদের পুঁজি কম।’

তিনি বলেন, ‘এখন অনেক উদ্যোক্তা পণ্য তৈরি করতে পারছেন না। তাদের বিক্রি কমে গেছে। এছাড়া পরিবহন সংকট ও কাঁচামালের সংকট তৈরি হয়েছে। তাতে সবাই সমস্যায় পড়েছে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে এসেছে এ পরিস্থিতি।’

এসএমই ফাউন্ডেশন বলছে, দেশে বেশিরভাগ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ক্ষুদ্র ও মাঝারি আকারের। তাই এসএমই উদ্যোক্তাদের সুবিধা দিয়ে শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৩৭ দশমিক ৭ শতাংশ, যেখানে এসএমই খাতের অবদান প্রায় ২৮ শতাংশ। তবে চলমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে সার্বিক অর্থনীতির মতো এ খাতও মুখ থুবড়ে পড়বে।

এসএমই উদ্যোক্তাদের সংগঠন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) বলছে, চলমান অবরোধে উদ্যোক্তাদের বিক্রি ৪০ থেকে ৫০ শতাংশ কমেছে।

 

নাসিবের সভাপতি মির্জা নুরুল গনী শোভন বলেন, হরতাল-অবরোধে উৎপাদনের সঙ্গে সম্পৃক্তরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। করোনার পরে কিছুটা আমরা কাটিয়ে উঠছিলাম, তাতে এ পরিস্থিতিতে আমরা আবারও মুখ থুবড়ে পড়তে যাচ্ছি। বারবার ধাক্কা খাচ্ছি।

তিনি বলেন, ‘এখন উদ্যোক্তাদের পণ্য বিক্রি নেই। বিক্রি না করতে পারলে উৎপাদন হচ্ছে না। শ্রমিক বসে আছে। এভাবে কতদিন চলবে। কিছুদিন পরে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে।’

মির্জা নুরুল গনী বলেন, ‘অভ্যন্তরীণ বাজারে যেন এসএমই পণ্যের চাহিদা তৈরি হয় তার জন্য দরকার বাজার ও ক্রেতার সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ। সেটা এখন একদম হচ্ছে না। আবার বিভিন্ন মেলার এখন মৌসুম হলেও করা যাচ্ছে না। বছরের এ শেষ সময় দেশি-বিদেশি বড় বড় প্ল্যাটফর্মের সঙ্গে ছোট উদ্যোক্তাদের চুক্তি হয়, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতায় সেটাও বন্ধ।’

সংসদ সদস্য নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
স্টাফ রিপোর্টার
দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে খুলনার ফুলতলা উপজেলার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা শেখ আকরাম হোসেন।

বুধবার (২৯ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, সংসদ সদস্য পদে নির্বাচন করতে দলীয় মনোনয়নপত্র নিয়েছিলাম। মনোনয়ন পাইনি। এরপর দলীয় সভানেত্রী যে নির্দেশ দিয়েছেন তার আলোকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। এই জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্র জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নির্বাচন বর্জনের ঘোষণা সম্মিলিত ইসলামী ঐক্যজোটের
ঢাকা অফিস
জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঐক্যজোট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন বিষয়ে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের চেয়ারম্যান মাওলানা আবু জাফর কাসেমী সভাপতিত্ব করেন।

সভায় বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তফসিল ১০ দিন পেছানোর দাবি জানানো হয়েছিল। কিন্তু কমিশন সেটি বাস্তবায়ন করেনি। এর প্রতিবাদে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের শরিক দলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়।

 

আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন :সভাপতি ঃ ড. নাজমুল আহসান দিপু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের সদস্যদের নিয়ে এক সভা ২৯ নভেম্বর বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব, মোঃ আব্দুস সাত্তার মোল্লা, মুন্সী হুমায়ুন কবির, শেখ আমজাদ হোসেন, শেখ মোহাম্মদ রাসেল, কাজী নুরুজ্জামান তুহিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. নাজমুল আহসান দিপু ও অভিভাবক সদস্য শেখ আশরাফ হোসেন বাবুল, খান আবু জাফর, খোকন চন্দ্র পাল, মোহাম্মদ সিরাজ বিশ্বাস, রিনা রানী পাল এবং শিক্ষক প্রতিনিধি অমিয় কুমার মল্লিক, মোহাম্মদ আহসান হাবিব, পলিয়ারা খাতুন এছাড়া দাতা সদস্য স্থায়ী শেখ নাসির উদ্দিন আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত হন। আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার উক্ত ম্যানেজিং কমিটির ভোট হওয়ার কথা ছিলো কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সাথে কমিটির সদস্যরা একমত পোষন করে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষনা করে।

খানজাহান আলী থানা আ’লীগের দোয়া অনুষ্ঠান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ায় এবং আগামি ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে এস এম কামাল হোসেন বিপুল ভোটে যাহাতে বিজয়ী হতে পারে এ লক্ষে খানজাহান আলী থানা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল বাদ মাগরিব ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ কামাল আহম্মেদ, মনির সিকদার,মোঃ সায়েদুর রহমান, মোঃ শাকিল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, লিয়াকত মুন্সি , বেগ খালিদ হোসেন, ওলিয়ার রহমান রাজু, মোঃ নাসিরউদ্দীন প্রমুখ । দোয়া পরিচালনা করেন ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান হাফিজি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান
খবর বিজ্ঞপ্তিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -০৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ গতকাল দুপুর ১টায় খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সদস্য বিলকিস আক্তার ধারা, পাপিয়া সরোয়ার শিউলি, ফারজানা নিশা, মোঃ জামিল খান, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, জি এম ফারুক হোসেন, শেখ আব্দুল কুদ্দুস, সরদার জাকির হোসেন, মোল্যা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, সুরঞ্জিত বৈদ্য, গোপাল চন্দ্র দে, গাজী হুমায়ুন কবির বুলু, গাজী তৌহিদুর রহমান, সরদার মনিরুল ইসলাম, মনোজিত বালা, অধ্যক্ষ সমরেশ মন্ডল, শেখ রবিউল ইসলাম, নির্মল চন্দ্র দেবনাথ, শারমিন সুলতানা রুনা, শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, বিধান চন্দ্র রায়, মেহেদী হাসান রাজা, খান আবুল বাসার প্রমুখ।

কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কর্মীর লাশ উদ্ধার
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় পুকুর থেকে সাগর সাহা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের শংকর সাহার ছেলে। ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি। কয়রা থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম জানাতে চাননি ওসি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

দাকোপে আ’লীগের মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডলকে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
দাকোপ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) উপজেলার সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সদস্য ননী গোপাল মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেছেন দাকোপ উপজেলার প্রাথমিক বিধ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়সহ,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক লোকেন্দ্র নাথ বর্মন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মন্ডল, শিক্ষক তুলশী দাস রায়, অসীম কুমার সরদার, প্রকাশ চন্দ্র রায়, রিক্তা রানী মিস্ত্রী, বিভূতি ভুষন রায়, লতিকা বিশ^াস, পরিতোষ বিশ^াস, অজিত মন্ডল, নিরুপম মন্ডল, খগেন্দ্র নাথ গাইন, গাজী মুজাহিদুল ইসলাম, কারিমুল শেখ, বিশ^জিত কুমার গাইন, আব্দুর রাজ্জাক, ফর্ণালতা ঘরামীসহ অন্যান্য শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ।

দাকোপে ননী গোপাল মন্ডলকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা
দাকোপ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) উপজেলার সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সদস্য ননী গোপাল মন্ডলের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে নির্বাচনের কার্যপ্রনালী প্রনয়নের লক্ষে দাকোপে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। এ সময় অন্যান্যদের বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, দীপংকর রায়, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ গাজী জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, ৯টি ইউপি আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, আ’লীগনেতা মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম রায়, উপজেলা যুবলীগের আব্দুল্লাহ আল মাসুম, রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ।

দাকোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন ও সমাবেশ
দাকোপ প্রতিনিধি
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দাকোপ উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশীদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সমন্বয়কারী স্টিফেন হেমব্রম, এসডিডিডাব্লু অধ্যাপক লিপিকা বৈরাগীসহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি এবং নারীসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ
ফকিরহাট প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-০১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে নির্বাচন করতে ঁজাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বর্তমান সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেত’ুর নিকট এই মনোনয়নপত্র জমা প্রদান করেন তিনি। মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, আমাদের প্রিয় নেতা শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দাখিল করেছি। এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী ৭ জানুয়ারিতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেয় সেইজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, বাগেরহাট-০১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দীন (এমপি)। এসময় উপজেলা নির্বাচন অফিসার এটিএম শামীম আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃৃন্দরা উপস্তিত ছিলেন। #

ফকিরহাটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস, শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ,সহ বীরমুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীবৃন্দ। #

ফকিরহাটে মনোরমা দাশ সিসিতে জরায়ু-মুখ ও স্ক্রিনিং ক্যাম্প শুরু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পূর্ব বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে ৫দিন ব্যাপি ভায়া ও সিবিই (জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং) ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, স্বাস্থ্য পরিদর্শক আ. সালাম সহ অন্যান্যরা। এছাড়াও কার্যক্রমের কো-অর্ডিনেটর মো. সেলিমসহ ঢাকা বিএসএমএমইউ থেকে আগত সিস্টারবৃন্দ উপস্থিত ছিলেন। #

 

 

গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় দেশবাসী
খবর বিজ্ঞপ্তি
ভোটার সচেতনা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ; প্রতাশা, বাস্তবতা ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ খুলনার উদ্যোগে বুধবার বিকেলে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, জেলা কমিটির সম্পাদক নাগরিক নেতা কুদরত ই খুদার পরিচালনায় বৈঠকে কী নোট পেপার উপস্থাপন করেন সুজন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, স্বাগত বক্তৃতা করেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজন নেতা এস এম সোহরাব হোসেন, যোগীপোল ইউনিয়নের মহিলা মেম্বর মাহফুজা বেগম, শাহ মামুনুর রহমান তুহিন, আইনুল হক, স্কুল শিক্ষক কালিপদ দাস, সুজন খালিশপুর থানার সম্পাদক খলিলুর রহমান সুমন, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, একুশের আলোর মাহবুবুল হক, এড. আরিফা খাতুন, সাজেদা রহমান শিখা প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় দেশবাসী। যেভাবে একমুখী নীতিতে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করছে এতে সামনে খুবই ক্রাইসেস মূহুর্ত অপেক্ষা করছে। এ নির্বাচনে দেশের ভাল-মন্দ নির্ভর করছে। বক্তারা আরো বলেন, একতরফা ও সহিংসতাপূর্ণ নির্বাচনের দিকে এগুচ্ছে দেশ। রাজনৈতিক দলসমূহের মধ্যে যদি সমঝোতা না হয়, তবে সামনের দিনগুলো চরম সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। দেশ চলে যেতে পারে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যা কারোই কাম্য নয়। অবিলম্বে নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার জন্য জোর দাবি জানান বক্তারা।

নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা রওশনের
ঢাকা অফিস
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। ব্রিফিংয়ে রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ণ করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে আতাউল হক দোলন’র বিকল্প নেই
মোঃ সাগর হোসেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা সাবেক এম.পি এস.এম ফজলুল হক এর সুযোগ্য পুত্র এস.এম আতাউল হক দোলন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বেষ্টিত উপকূলীয় অঞ্চল হওয়ায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এ আসনের মানুষের কাছে আওয়ামীলীগ প্রার্থী হিসাবে কে মনোনয়ন পাচ্ছে তা নিয়ে কৌতুহল-উদ্বেগের শেষ ছিল না। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত রবিবার আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষনার পর এ অঞ্চলের মানুষের আনন্দের সীমা ছিল না। তাদের এই আনন্দের মূল কারণ ছিল আতাউল হক দোলনকে ঘিরে। তার নাম ঘোষনার সাথে সাথে উৎসুক জনতা দল,মত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে আনন্দ মিছিল সহকারে রাস্তায় নেমে আসে। দিকে দিকে চলে মিষ্টি বিতরণ ও মসজিদে-মন্দিরে চলে প্রার্থনা। এ যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসার এক অনাবিল আনন্দ উৎসব। গত মঙ্গলবার দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের টিকিট নিয়ে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুর্যালে পৌছালে হাজার হাজার জনতা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। সংক্ষিপ্ত পথসভা এক বিশাল জনসভার রুপ নেয়। পরবর্তীতে শ্যামনগর পৌছালে তেমনি হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানায়। সেখানেও এক বিশাল জনসভার রুপ পায়। বক্তৃতাকালে তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়ে। আমাদের প্রতিনিধি দুই উপজেলার ২০টি ইউনিয়ন অনুসন্ধানকালে প্রায় সর্বত্রই তার সুনাম-সুখ্যাতি ও আন্তরিকতাপূর্ণ জনসেবার প্রমান পায় । প্রাকৃতিক দূর্যোগ কবলিত এই এলাকার সাধারন মানুষের কাছে সুখ-দুঃখের সার্থী হিসাবে তার নামটাই সমস্বরে উচ্চারিত হচ্ছে। সেই হিসাবে অত্র আসনে শুধু আওয়ামীলীগের নয় সর্বস্তরের মানুষের কাছে আগামী দিনের এম.পি হিসাবে আতাউল হক দোলন’এর কোন বিকল্প নেই।