Home আঞ্চলিক পুকুরে মিলল যুবকের মরদেহ

পুকুরে মিলল যুবকের মরদেহ

27

কয়রা প্রতিনিধি।।

খুলনার কয়রা উপজেলায় সরকারি পুকুর থেকে সাগর সাহা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংঙ্কর সাহার ছেলে।

কয়রা থানার ওসি মিজানুর রহমান বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।