Home আঞ্চলিক সোনাডাঙ্গা থানায় বকুল, মনা ও তুহিনের নামে অস্ত্র আইনে গায়েবী মামলা: বিএনপির...

সোনাডাঙ্গা থানায় বকুল, মনা ও তুহিনের নামে অস্ত্র আইনে গায়েবী মামলা: বিএনপির উদ্বেগ

77

খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গদলের ৪০জন নেতাকর্মীর নামে গায়েবী মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতারা।

সোমবার (২৭ নভেম্বর) প্রদত্ত নেতৃবৃন্দ বলেন, ২৬ নভেম্বর সোনাডাঙ্গা থানায় বিএনপির শীর্ষ নেতাদের নামে বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে গায়েবী মামলা দায়ের করে সরকার তাদের দেউলিয়াত্বের প্রমান দিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার যে কতটা দিশেহারা তা এই মামলাই তার প্রমান। অবিলম্বে শীর্ষ নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষতে এ ধরণের গায়েবী মামলা দায়ের না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সোনাডাঙ্গা বিএনপি আহবায়ক শেখ হাফিজুর রহমান মনি, খালিশপুর থানা বিএনপির আহবায়ক জাহিদুর রহমান, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল, সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানার সদস্য সচিব হাবীবুর রহমান বিশ^াস, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ।