Home আন্তর্জাতিক ইমরান-বুশরার বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগে মামলা

ইমরান-বুশরার বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগে মামলা

25

 

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাজধানী ইসলামাবাদের একটি আদালতে মামলাটি করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা।

মামলায় ইমরান-বুশরার বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ৩৪, ৪৯৬ ও ৪৯৬ (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের ধারা রয়েছে।

গত সপ্তাহের শুরুতে মানেকা অভিযোগ করেন, বুশরার সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরান খান দায়ী।

বুশরার প্রথম স্বামী ছিলেন মানেকা। ১৯৮৯ সালে তাদের বিয়ে হয়েছিল।

মানেকা তার অভিযোগে বলেছেন, তিনি ২০১৭ সালের ১৪ নভেম্বর বুশরাকে তালাক দেন। ইদ্দতকাল (অপেক্ষার সময়কাল) শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ১ জানুয়ারি বিয়ে করেন ইমরান ও বুশরা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা আবার বিয়ে করেন।

শুনানি নিয়ে আদালত মামলায় উল্লেখিত তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেছেন। তারা হলেন ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ ও মানেকার বাড়ির কর্মচারী লতিফ। তাদের ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।