Home আঞ্চলিক চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুজ্জোহা সাধারণ সম্পাদক তালিম হোসেন

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুজ্জোহা সাধারণ সম্পাদক তালিম হোসেন

35

 

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবিরা ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টিতে ও গ্রন্থাগার সম্পাদকসহ ৩টি পদে বিএনপিপন্থী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী জয়ী হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইনজীবী সমিতি কার্যালয়ে একটানা ৪ ঘন্টা ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক শাহ আলম জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী সভাপতি পদে মোঃ শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক পদে মোঃ তালিম হোসেন, সহ-সভাপতি মোঃ আকসিজুল ইসলাম রতন, সহ-সভাপতি মোঃ কাইজার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম-সম্পাদক মোঃ নাসির উদ্দিন (২), যুগ্ম-সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা ও মোঃ নজরুল ইসলাম বকুল, সদস্য মফিজুর রহমান মফিজ, আব্দুল জব্বার ও শফিকুল ইসলাম জয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ মশিউর রহমান পারভেজ, সদস্য মোঃ মাসুদুর রহমান ও সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী ভোটযুদ্ধে ছিল। নির্বাচনে ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।