Home আঞ্চলিক এইচএসসিতে খারাপ ফলাফল যশোরের

এইচএসসিতে খারাপ ফলাফল যশোরের

62

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
এইচএসসি পরীক্ষায় চলতি বছর যশোর বোর্ডে পাসের হার ৬৯.৮৮ শতাংশ। গত বছরের তুলনায় যশোর শিক্ষাবোর্ডে এবার যেমন পাসের হার কমেছে, তেমনি কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও।
রবিবার বেলা তিনটায় প্রেসক্লাব যশোরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহমেদ।
এবার যশোর বোর্ডের অধীনে ১০টি জেলা থেকে ১ লাখ ৯ হাজার ৬৩৪ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছেলের সংখ্যা ৫৪ হাজার ৮৭৬ এবং মেয়ে ছিল ৫৪ হাজার ৭৫৮। এরমধ্যে ছেলেরা পাস করেছে ৩৫ হাজার ৮৮৫ এবং মেয়েদের পাসের সংখ্যা ৪০ হাজার ৭৩১, মোট পাশ করেছে ৭৬ হাজার ৬১৬। পাশের হার বিশ্লেষণে দেখা যায় মেয়েরা পাশ করেছে ৭৪.৩৮ শতাংশ এবং ছেলেরা ৬৫.৩৯ শতা্ংশ।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ হাজার ১২২ জন। এক্ষেত্রে মেয়েরা পেয়েছে ৪ হাজার ৫৫৬ এবং ছেলেরা ৩ হাজার ৫৫৬ জন। অথচ, গতবার জিপিএ-৫ পেয়েছিল মোট ১৮ হাজার ৭০৩জন। সেখানে মেয়েরা পায় ১০ হাজার ৬৮৯ এবং ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৮ হাজার ১৪জন।
যশোর বোর্ডের অধীনে দশটি জেলার ৫৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী মোট ২২৭ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে পাশ করেছে ৭৬ হাজার ৬১৬জন।
এবারের পরীক্ষার ফলাফল গতবারের তুলনায় খারাপ হওয়ার বিষয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহমেদ বলেন, এবারে শিক্ষার্থীরা ইংরেজি এবং উচ্চতর গণিতে বেশ খারাপ করেছে। ইংরেজিতে ৭৭ শতাংশ এবং উচ্চতর গণিতে পাসের হার ৮৩ শতাংশ। অন্য বিষয়গুলোতে ৯০ শতাংশের উপরে। এই দুটি বিষয়ের ফলাফল গোটা ফলাফলের উপর প্রভাব পড়েছে।
প্রেসব্রিফিংয়ে অন্যদের মধ্যে বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।