Home খেলাধুলা সব সময় তোমাদের পাশে আছি, রোহিতদের মোদি

সব সময় তোমাদের পাশে আছি, রোহিতদের মোদি

32

ক্রীড়া প্রতিবেদক ||
বিরস বদনে নিজের নামে স্টেডিয়ামে সাজিয়ে রাখা পোডিয়ামের দিকে যাচ্ছিলেন নরেন্দ্র মোদী। সব কিছুই প্রস্তুত ছিল, কিন্তু এই রাত ভুলে যেতে চাইবেন মোদীসহ গোটা ভারত। রোহিত শর্মার জায়গায় প্যাট কামিন্স, স্বয়ং মোদীও কি ভেবেছিলেন এমন কিছু?

কিন্তু তাই বলেতো আর আনুষ্ঠানিকতা থেমে থাকে না। মোদী এলেন, অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকে নিয়ে ট্রফি তুলে দিতে কামিন্সের হাতে।

ট্রফি হস্তান্তরের আগে মোদী পাশে থাকার কথা জানিয়ে এক্সে পোস্ট করেছেন। জানিয়েছেন, সব সময় রোহিতদের পাশে থাকার কথা।

পোস্টে মোদী লেখেন, ‘প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপে তোমাদের প্রতিভা এবং সংকল্প ছিল লক্ষণীয়। তোমরা দারুণ মনোভাব নিয়ে খেলেছো যা জাতির জন্য অপরিসীম গর্ব নিয়ে এসেছে। আমরা আজ এবং সব সময় তোমাদের পাশে আছি।’

সেমিফাইনাল পর্যন্ত দশে দশ পাওয়া ভারত ফাইনালে এসে যেন বদলে যায়। রানের ফোয়ারা ছোটানো টিমটি অলআউট হয় ২৪০ রানে। তাড়া করতে নেমে মাত্র ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ভারতের তৃতীয় ট্রফির স্বপ্ন ভঙ্গ করে অজিরা জিতে নেয় ষষ্ঠ ট্রফি।