Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

77
সাতক্ষীরায় অর্থকরী ফসল হিসেবে পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

বিক্ষোভ ও মশাল মিছিলের মধ্যদিয়ে খুলনায় ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন পালিত

খবর বিজ্ঞপ্তি।।

সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নীলনকশার জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রবিবার (১৯ নভেম্বর) খুলনায় হরতাল সমর্থনে বিক্ষোভ ও মশাল মিছিলের মধ্য দিয়ে পালন করেছে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা। মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে উপেক্ষা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণের ভোটাধিকার হরণকারী এবং জুলুমবাজ বাকশালী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে শাসকদলের পরাজয় অবশ্যম্ভাবী বোঝতে পেরে ষড়যন্ত্রমূলক নীল নকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মতো শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। গণতন্ত্রকামী সংগ্রামী জনতা সরকারের একতরফা নির্বাচনের দিবাস্বপ্ন কোনোভাবেই পূরণ হতে দিবে না।

মহানগর ও জেলা বিএনপি: হরতাল সমর্থনে সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা-নতুনরাস্তা সড়কের খুলনা মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। মিছিলটি সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ডের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানো রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবির, শেখ ইমাম হোসেন, শফিকুল ইসলাম শফি, আবু সাইদ শেখ, আতাউর রহমান রুনু, মাসুম বিল্লাহ, মো. তাজিম বিশ্বাস, খান ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন আনো, শাহনাজ  সরোয়ার, মাহবুবউল্লাহ শামীম, সালাউদ্দিন মোল্লা বুলবুল, হুমায়ুন কবীর চৌধুরী, মনিরুজ্জামান মনি, মিশকাত আলী, মনজুরুল আলম, সওগাতুল ইসলাম সগীর, মোল্লা রাজু আহমেদ, মেহেদী হাসান লিটন, আইয়ুব মোল্লা, শফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল্লাহ আল মামুন, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম মল্লিক, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, রুবেল মীর, সাইফুল ইসলাম খান, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েত উল্লাহ দিপু, এস এম ইউসুফ, শাকিল আহমেদ, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, জাহাঙ্গীর হোসেন, বায়জিদ হোসেন, দিপু প্রধান, নুর ইসলাম, মাসুদ খান, মাসুদুল হক হারুন, বেল্লাল হোসেন,  মামুন, মনির, হাসান, আলী বাবু, জাহিদ হাসান, দুলাল, ফিরোজ খান, নাসির, তানভির, মিলন, সৈকত , রবি, আরিফ, সুমন, ফারুক, কামরুজ্জামান টুকু, আবু তাহের হীরা, ইসরাইল হোসেন জিসান, সুমন খান, আরিফুল ইসলাম আরিফ, আলামিন হাওলাদার, রাকিবুল ইসলাম সাজিদ, নাবিদ হাসান, নয়ন, রুম্মান, মাহবুব হোসেন হীরা, রানা, আশিক, সাইফুল, গিয়াস, আরেফিন, সাইদুল ইসলাম তুহিন, রুবেল হোসেন, ফরিদ হোসেন প্রমুখ। এছাড়া জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল রবিবার সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করেছে।

 

পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

পাইকগাছা প্রতিনিধি।

জমি সংক্রান্ত বিরোধে পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জন চৌধুরীর বাড়ীতে আগুন লাগিয়েছে প্রতিপক্ষ সহিল উদ্দীন গাজীসহ আরও ১৫/২০ জন। ঘটনাটি ঘটেছে, ১৯ নভেম্বর রবিবার ভোর ৫ টায় বিশ্বরঞ্জনের বাড়িতে আগুন ধরিয়ে দিলে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী (৬০) চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে দেয়। জানা গেছে, বিশ্বরঞ্জন ও মনোরঞ্জন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে। অন্যদিকে সহিল উদ্দীন গাজী মনোরঞ্জনের পক্ষ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিশ্বরঞ্জনকে বাড়ী দখলের হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী জানান, জমি নিয়ে মামলা চলছে। আদালতের যে রায় হবে সেটা আমরা মেনে নেবো। ৩/৪ দিন আগে সহিল উদ্দীন আমার বাড়িতে এসে ঘরবাড়ি ছেলে চলে যেতে বলে। না গেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ এসে উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলে যান। কিন্তু সহিল উদ্দীনের পূর্ব ঘোষনামত সহিল উদ্দীনসহ ১৫/২০ জন লোক নিয়ে রবিবার ভোর রাতে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন নিভাতে গেলে সে আমাদেরকে মারধর করে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা গা ঢাকা দেয়। পুলিশ চলে গেলে তারা পুনরায় আমার বাড়ীর চারিপাশে তার ও বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এ ঘটনায় বিশ্বরঞ্জন চৌধুরীর স্ত্রী স্বরসতী চৌধুরী পাইকগাছা থানায় সহিল উদ্দীন গাজী, কপিল উদ্দীন গাজী, নজরুল গাজী, মঞ্জুর গাজী, জাকির শেখ, মনোরঞ্জন চৌধুরীসহ ১৫/২০ নামে একটি লিখিত অভিযোগ করেছেন। বসত ঘরে আগুন দেওয়ায় বিশ্বরঞ্জনের অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিনিধি সভা

খবর বিজ্ঞপ্তি

গতকাল ১০টায় গরীর ময়লাপোতা মোড়স্ত রান্না ঘর রেস্টুরেন্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মুহাম্মদ আবু রায়হান এর  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুহাঃ আসাদুল্লাহ আল গালিব প্রধান অতিথি তার আলোচনায় বলেন ছাত্রদেরকে আরো মেধাবী পরিশ্রমী ও ত্যাগ কোরবানির মন মানসিকতা তৈরি করতে হবে বর্তমান ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ।

 

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শূরার সদস্য এইচ এম ইনামুল হাসান সাঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলা -দেশ খুলনা মহানগরীর সভাপতি মুহাম্মদ মঈন উদ্দিন বিশেষ অতিথি মুহাম্মদ রেজাউল করীম সেক্রেটারি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা আরো উপস্থিত ছিলেন মুহাম্মাদ ফরহাদ মোল্লা, শরিফুল ইসলাম হাবিবুল্লাহ শেখ, আব্দুল আলিম,আবু নাঈম গোলদার, শাহরিয়ার নাজিম নয়ন,নাসরুল্লা শেখ,মাসুম বিল্লাহ, মীর রেসতাদুল আলী, মুহাম্মদ শাহজালাল, মুহিবুল্লাহ মাশকুর,তাওরাত হোসেন সাগর, সাকিব আল হাসান, মুহাম্মদ রাতুল, সাব্বির ফকির,সাকিব শেখ, প্রমূখ নেতৃবৃন্দ।

 

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের সরকারি যোগদান পত্র প্রদান

অভয়নগর প্রতিনিধি।।

অভয়নগর উপজেলায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারীদের হাতে আনুষ্ঠানিক সরকারি যোগদান পত্র তুলে দেওয়া হয়েছে। গতকাল রোবরার (১৯ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া কলেজ চত্বরে এ যোগদান পত্র বিতরণ করা হয়। যোগদান পত্র বিতরণ করেন, কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্আর আহমেদ, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ গনি সরদার, আলহাজ¦ সফিয়ার রহমান সরদার, সাবেক শিক্ষক এলাহি বক্স, ইসরাইল হোসেন, রবিউল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এ সময় কলেজের অধ্যক্ষ বলেন, সকল শিক্ষক সঠিক ভাবে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় বিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক ও কর্মচারীদের জন্য এ যোগদান পত্র হস্তান্তর করলে বুধবার রবিউল হাসান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে মন্ত্রণালয়ে যোগদান করে এর পর বৃহস্পতিবার সকল শিক্ষক ও কর্মচারীর যোগদান পত্র মন্ত্রণালয় থেকে গ্রহন করেন। রোববার কলেজ চত্বরে আনুষ্ঠানিক ভাবে তা শিক্ষক ও কর্মচারীরদের মধ্যে বিতরন করেন।

 

সমুদ্রে ভাসমান ফিশিং ট্রলার থেকে ৪ জেলেকে ৩দিন পর জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগর উপকূলের কটকা এলাকা থেকে ইন্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলার থেকে ৪জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ৩দিন ধরে সাগরে ভাসতে থাকার পর রবিবার সকালে তাদের উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টের সদস্যরা রবিবার ভোর থেকে বঙ্গোপসাগরের কটকা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। অভিযানকারীরা এদিন বেলা ১১টার দিকে সমুদ্রে একটি ফিশিং ট্রলার ভাসতে দেখে সেটির কাছাকাছি গেলে ওই ট্রলারে থাকা জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। পরে ট্রলারটি হতে ৪জেলেকে জীবিত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদাণসহ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরে ইন্জিন বিকল ট্রলারটিসহ উদ্ধার হওয়া ওই জেলেদেরকে কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টে নেয়া হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, গত ১৬নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যান বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার এ জেলেরা। সাগরে যাওয়ার পর ট্রলারের ইন্জিন বিকল হয়ে তিনদিন ধরে সমুদ্রে ভাসতে ছিলেন এ জেলেরা।

 

সিটি ইন এর ব্যবস্থপনা পরিচালক ও খুলনা উন্নয়ন কমিটির আজীবন স্ত্রীর মৃত্যুতে উন্নয়ন কমিটির শোক

খবর বিজ্ঞপ্তি

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আজীবন সদস্য ও খুলনা সিটি ইন এর ব্যবস্থপনা পরিচালক আলমগীর হোসেন এর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, অধ্যক্ষ রেহানা আকতার, মামুন রেজা, তরিকুল ইসলাম, আলী আকবর টিপু, আনিছুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মোশাররফ হোসেন, আসাদুজ্জামান মুরাদ, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, মোঃ শফিকুর রহমান, জি,এম রেজাউল করিম, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ।

 

 

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বা¯’্য সেবা অধিকার বিষয়ে সংবাদ কর্মীদের সঙ্গে ইয়ূথদের সংলাপ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে, এখনইথ প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বা¯’্য সেবা অধিকার বিষয়ে সংবাদ কর্মীদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এম,এ এরশাদ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্যদেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। তিনি জানান,কিশোর- কিশোরী ও তরুন জনগোষ্ঠি/ লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে নিজেদের যৌন ও প্রজনন স্বা¯হ্য বিষয়ে চাহিদা ও অধিকারের কথা বলতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ও সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

তরুনেরা নিজেদের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা,কিশোর ও তরুনেরা প্রজনন স্বা¯হ্য বিষয়ে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক বাঁধা দূর করে তারা নিঃসংকোচে কথা বলতে পেরে সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে প্রয়োজনীয় স্বা¯হ্য সেবা গ্রহন করতে পারে। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন প্রকল্পের ডিওয়াই এম শিখা রানী, সাংবাদিক কাজি আবদুল্লাহ,  আব্দুল লতিফ মোড়ল,সুব্রত কুমার ফৌজদার,এস রফিকুল ইসলাম,মাহাবুর রহমান,সুজিত মল্লিক, সিরাজুল ইসলাম। এ সময় উপ¯িহত ছিলেন ব্র্যাক ডুমুরিয়া শাখা ম্যানেজার (দাবী) শিবু দাস, ম্যানেজার (টিবি) সামছুজ্জামান, প্রকল্পের ইয়ুথ ফোরামের সদস্য বীথি,বৃষ্টি,ইমরান, শুভদেব, কৃতি মন্ডল প্রমূখ।###

 

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় শ্বাশুড়ি-বৌমা আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শ্বাশুড়ি বৌমা আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে উপজেলার মাগুরখালীর লাঙ্গলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের লাঙ্গলমোড়া এলাকার শফিকুল গাজীর সাথে একই এলাকার ইবাদুল সানার জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন রাতে ইবাদুল তার দলবল নিয়ে দা, লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিকুলের বৃদ্ধ মা শাহিদা বেগম (৬০) আহত হয় এবং তাকে ঠেকাতে গিয়ে পুত্রবধূ শিরিনা বেগমও (৪০) আহত হন। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে ওই রাতেই ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।

 

কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়নুষ্ঠান অনুষ্ঠিত

জ্বলেমিন হোসেন, আশাশুনি

আশাশুনি উপজেলার  কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়নুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১০ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে ও শিক্ষক নিতাই কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অঞ্জলী রাণি ব্যানার্জী, সাংবাদিক জ্বলেমিন হোসেন, শিক্ষক দেবব্রত মুখার্জী, প্রণীতা রায়, লীলাবতি পাল, শিরিনা খাতুন, আফরোজা পারভীন প্রমুখ।

 

 

চতুর্থবারের মত উপমন্ত্রী হাবিবুন নাহারের মনোনয়ন সংগ্রহ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ কিনেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তার পক্ষে রবিবার (১৯নভেম্বর) বেলা ১১টায়  আওয়ামী লীগ কার্যালয় থেকে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

 

এ সময় তার সাথে ছিলেন উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ রেদওয়ান মারুফ, মোংলা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলিপ কুমার মন্ডল, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজা উদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা পিন্টু মজুমদারসহ মোংলা-রামপালের নেতা-কর্মীরা।

 

উপমন্ত্রী হাবিবুন নাহার মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে টানা তিনবারের সংসদ সদস্য। তৃতীয়বারে তিনি হন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী। এর আগে তার পতি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪সালে এ আসন থেকে সংসদ সদস্য হন। খালেক চারবারের এমপি থাকাকালে একবার ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। এরপর তিনি তিনবার খুলনা সিটি মেয়র নির্বাচিত হন।

 

২০১৮সালে এমপি নির্বাচিত হয়ে হাবিবুন নাহার দায়িত্ব পান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর। এ সময় গোটা সুন্দরবনের অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন ছাড়াও তার নির্বাচনী এলাকা মোংলা ও রামপালে তিনি ও তার পতি তালুকদার আব্দুল খালেক যুগান্তকারী উন্নয়ন করে প্রধানমন্ত্রীর আস্থাভাজন হন। এ কারণে এলাকার ভোটাররা হাবিবুন নাহারকে আবারও নৌকার মাঝি হিসেবে দেখতে চান।

 

হাবিবুন নাহার বলেন, তিনি ও তার পতি তালুকদার আব্দুল খালেক মোংলা-রামপালের মানুষের ভাগ্যের পরিবর্তন ছাড়া কখনও নিজেদের জন্য কিছুই করেননি, ভাবেননিও। পারিবারিক জীবনে নিঃসন্তান এ দম্পতি তাদের জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছেন মোংলা-রামপালের মানুষের পিছনে। এলাকায় বেশি সময় দেয়ায় ও মানুষের সুখে-দুঃখে কাছে থাকায় এ জনপদের মানুষের কাছে মা জননী খেতাবও পেয়েছেন হাবিবুন নাহার। এই এলাকায় বিএনপি-জামায়াতের সময় কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সে সময় এ এলাকায় সন্ত্রাস ও লুটের রাজনীতি চলছিলো। সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চলতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই এলাকায় ব্যাপক উন্নয়নের বরাদ্দ দিয়েছেন, সেই উন্নয়ন করে এলাকার দৃশ্যপট পাল্টে দিয়েছেন তারা। নেই আগের মত দখল, লুটপাট ও হানাহানি। বর্তমান শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন বিবেচনা করেই এ এলাকার মানুষ আবারো নৌকায় ভোট দিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

দাকোপে আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনে কৃষক দিশেহারা

শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধিঃ-

খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন আমন ধানের ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়েছে। ঔষধ প্রয়োগ করেও সুফল পাচ্ছে না আমন চাষীরা বলে অভিযোগ  কৃষকদের। অধিকাংশ ধান ক্ষেতে এখন ধানের শীষ বেরিয়েছে আবার কোথাও কোথাও ধানে পাক ধরেছে এমন অবস্থায় দেখা দিয়েছে কারেন্ট পোকার আক্রমণ। দিনের বেলা যে ধান ভালো দেখা যাচ্ছে রাতারাতি হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু অংশের ধান ক্ষতিগ্রস্থ হয়ে আগুনে পুড়ে যাওয়ার মত রঙ ধারণ করছে। এর থেকে ধান রক্ষা করার জন্য কৃষকরা ছুটছেন স্থানীয় কীটনাশকের দোকানে এবং সেখান থেকে দোকানদারের ইচ্ছে মতো  কীটনাশক নিয়ে ধান খেতে ছিটাচ্ছেন কিন্তু পোকার আক্রমন কম না হয়ে বরং বেশি হচ্ছে।কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদি গ্রামে অবসর প্রাপ্ত পশু অধিদপ্তরের বাগেরহাট জেলার কর্মকর্তা ড.শুকেন্দু শেখর রায় জানান, তার নিজের চাষকৃত আমন জমির ফসলেও কারেন্ট পোকায় আক্রমণ করেছিলো। একই ইউনিয়নের আমন চাষী প্রশান্ত রায় জানান তার জমির ধানও কারেন্ট পোকায় নষ্ট করে দিয়েছে বিষ দিয়ে রক্ষা হয়নি। উপজেলার বাজুয়া, কৈলাশগঞ্জ, দাকোপ, লাউডোব, বানিশান্তা, তিলডাঙ্গস, কামারখোলা, সুতারখালি, পানখালিসহ সকল ইউনিয়ন ঘুরে দেখা যায় কম বেশি প্রত্যেকের জমিতে কারেন্ট পোকার আক্রমণ করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এলাকার বিভিন্ন ধানক্ষেতে পোকার আক্রমনের খবর পেয়ে উপজেলা কৃষি অফিস পোকা দমনের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছেন। যেমন- মাসব্যাপী প্রতিটি বাজারে ভ্রাম্যমান কৃষি পরামর্শ কেন্দ্র চালু করা হয়েছে। কৃষক দের সহযোগিতা করার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে উপসহকারী কৃষি অফিসার সার্বক্ষনিক অবস্থান করছেন। পোকার উপরে আলোকচিত্র প্রদর্শনি ও উঠান বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কীটনাশকের  দোকানে পর্যাপ্ত পরিমানে কারেন্ট পোকার ঔষধ রাখার ব্যবস্থা করা হয়েছে। কৃষি অফিস সূত্রে আরো জানা যায় পোকা দমনে এসব ব্যবস্থা গ্রহন করার পর পোকার আক্রমন কমেছে। দাকোপ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম বলেন, কৃষকরা একটু ভুল করেছেন। তাঁরা পোকার আক্রমন হওয়ার কথা ইউনিয়ন ভিত্তিক নিয়োজিত উপসহকারী কৃষি অফিসারকে না জানিয়ে সরাসরি দোকানদারের কাছ থেকে সিনথেটিক পাইরিথ্রয়েড জাতিয় ঔষধ ব্যবহার করার কারণে কারেন্ট পোকার আক্রমণ না কমে বরং বেড়ে যায়। খবর শুনে আমরা সরাসরি কৃষকদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করি এবং পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করে কারেন্ট পোকার আক্রমণ এখন নিয়ন্ত্রনে এসেছে।

 

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রি

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জন সাধারনের কাছে ন্যায্য মূল্যে সবজি বিক্রির উদ্যোগে প্রথম দিনেই ব্যাপক সাড়া মেলেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন স্বেচ্ছাসেবক লীগের চুয়াডাঙ্গা জেলার নেতাকর্মীরা ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে।

 

রবিবার সকাল ৮টায় শহরের শহীদ হাসান চত্বরে  চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ন্যায্য মূল্যে সবজি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলার সাধারন সম্পাদক মাফিজুর রহমান, সদস্য আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল।

স্বল্পমূল্যের সবজির মধ্যে রয়েছে ১৩ পদের বিভিন্ন ধরনের শাক সবজি ও কাচাপণ্য বিক্রি করা হচ্ছে।আয়োজকরা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদেরকে একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। মূলত কৃষকদের কাছ থেকে সবজি কিনে এনে সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ন্যায্য মূল্যে সবজি কিনতে এসেছেন। তারা তাদের মত দেখে শুনে প্রয়োজনীয় সবজিটি কিনে নিচ্ছেন।এ কাজ অব্যহত থাকবে।

 

খুলনা ০৪ আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন নগর যুবলীগ সভাপতি পলাশ

খবর বিজ্ঞপ্তি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। রবিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম পূরন করে জমা দেন তিনি। এর আগে রবিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, নাসির হোসেন সজল, শেখ নাজমুল হাসান, সাবেক ছাত্রনেতা আসিফ ইকবাল টনি, মেহেদী হাসান রাসেল, নগর ছাত্রলীগের সহ সভাপতি জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস, ও ছাত্রলীগ নেতা মোঃ শামীম শেখ প্রমুখ।

সফিকুর রহমান পলাশ ১৯৭৬ সালের ০৪ ডিসেম্বর রূপসা উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মসফিকুর রহমান ও মাতা গৃহিনী শাহানার বেগম। রূপসা, ভৈরব ও আঠারোবেকি নদীর তীরে বেড়ে ওঠা সফিকুর রহমান পলাশ ছাত্র জীবন থেকে পারিবারিকভাবে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি ও জনগনের সেবা করে এসেছেন। তার চাচা ও মামারা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে ছাত্রজীবনে বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়, ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্রলীগের পদে আসেন। এর পরে ইউনিয়ন, উপজেলা, কলেজ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ছাত্র জীবনে তিনি, সরকরি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ১৯৯১-৯২ সালের ছাত্র সংসদের নির্বাচিত শ্রেণী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী ৯৩-৯৪ ছাত্র সংসদে তিনি নির্বাচিত ছাত্র মিলনায়তন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের বিরোধীদল দমনে চালানো অপারেশন ক্লিন হার্টের সময় নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হয়ে সরকারি বিরোধী কর্মসুচী পালন করায় মিথ্যা মামলায় কারা ভোগ করেন। ২০০৪ সালে বিএনপির জামায়াতের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা, দ্রুত বিচার আইনের মামলার আসামী হন। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলার আসামী হন। পরবর্তীতে তার ছাত্র রাজনীতির সফলতার কারনে তাকে ২০১৯ সালে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক ও ২০২৩ সালে খুলনা মহানগর যুবলীগের সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতির দায়িত্ব  দেওয়া হয়। বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু ও বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে খুলনা মহানগর ও রূপসা, তেরখাদা এবং দিঘলিযায়  নিরলস ভাবে সাংগঠনিক ও মানবিক কার্যক্রম করে যাচ্ছেন।

মনোনয়ন জমাদান শেষে সফিকুর রহমান পলাশ জানান, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের কোন বিকল্প নাই। যারা জনগনের ক্ষমতায়নে বিশ্বাষী না তারা নির্বাচন চাই না। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে দলের নিকট মনোনয়ন চেয়েছি। দলের সর্বোচ্চ ফোরাম, আমাদের অভিভাবকেরা দায়িত্ব দিলে আমি দায়িত্ব পালনে প্রস্তুত। আমি ব্যাতিত অন্যকেউ দলের মনোনয়ন পেলেও নৌকার বিজয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

 

পাইকগাছা বিএনপির প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলা ছাত্রদলের সোনালী অতীত, সফল সাধারণ সম্পাদক, সভাপতি,  পাইকগাছা উপজেলা বিএনপির বিপ্লবী সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ কে খুলনা জেলা ডিবি পুলিশ কোট চত্বর থেকে গ্রেফতার করেছে।

সহযোদ্ধা আসলাম পারভেজের গ্ৰফতারে   তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন পাইকগাছা উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এস, এম, এনামুল হক, প্রবীন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, পৌর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর এস এম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক  কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ডাঃ সাহাবুদ্দিন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিক, গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়াদ্দার,  দেলুটি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজিত কুমার মণ্ডল,  সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরদার, পাইকগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, চাঁদখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল সাত্তার মোড়ল,  স,ম, আনারুল কাদির, শিক্ষক সন্তোষ কুমার গাইন, মোঃ হাকিম সানা, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল আল্ গালিব, থানা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান সরদার, থানা স্বেচ্ছাসেবক সদস্য সচিব যঞ্জেসর কার্তিক, থানা শ্রমিক দলের সদস্যসচিব ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী , সহ নেতৃবৃন্দ ।

 

 

 

 

 

হরতালের কোনো প্রভাব নেই খুলনায়

স্টাফ রিপোর্টার

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে খুলনায় কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার কিছু পরিবহন ছাড়া লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

 

রোববার (১৯ নভেম্বর) সকালে নগরীর আধুনিক রেলস্টেশনে গিয়ে দেখা যায়, খুলনা থেকে যথারীতি সব রুটের ট্রেন ছেড়ে গেছে। একইভাবে বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে গেছে।

 

 

নগরীর সোনাডাঙা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করছে। তবে দূর পাল্লার দামী বাসগুলো চলাচল করতে দেখা যায়নি। অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করলেও চাপ ছিল না যাত্রীর।

 

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব বলেন, খুলনা থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কেএমপির কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, নগরীতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন লঙ্ঘনকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।

 

‘ডাল-আলুভর্তা খেয়েও এখন জীবন কাটানো কঠিন’

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনব্যাপী হরতালের রবিবার প্রথম দিন। হরতাল ডেকে বিরোধীরা রাজপথে না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। দূরপাল্লার বাসগুলো ভোররাতেই সাতক্ষীরায় পৌঁছে গেছে। দু-একটি পরিবহনের বাস ছাড়া ঢাকার উদ্দেশে ছাড়ছে না দূরপাল্লার বাসগুলো।

 

ইমাদ পরিবহন কাউন্টারের ম্যানেজার জয়ন্ত দাস বলেন, ‘হরতাল-অবরোধের আগে আমাদের প্রচুর বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেত। কিন্তু বর্তমানে যাত্রী না থাকার কারণে আমাদের সারা দিনে অল্প কিছু সংখ্যক বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।’

 

 

গ্রিনলাইনে কর্মরত জসীম মোল্লা জানান, হরতাল-অবরোধের কারণে সারা দিন যাত্রী না থাকার কারণে বাসগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারে না। রাতে একটা গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও অল্প কয়েকজন যাত্রী নিয়ে প্রতিদিন লোকসানের বোঝা মাথায় নিয়ে গাড়ি ছাড়তে হয়।

 

 

ইজিবাইকচালক জাকির হোসেন বলেন, ‘সেই ফজরের নামাজের পর রাস্তায় এসেছি। ভোর থেকে কোনও ভাড়া হয়নি। জিনিসপত্রের প্রচুর দাম। সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে ডাল, আলুভর্তা খেয়েও এখন জীবন কাটানো কঠিন।’

 

টানা হরতাল-অবরোধে ভালো নেই ব্যবসায়ী, দিনমজুরসহ সর্বস্তরের মানুষ। নিত্যপণ্যের দাম যেন তাদের গলার কাঁটা হয়ে গেছে। সাধারণ মানুষ বলছে, এমনিতেই বাজার চড়া তারওপর হরতাল-অবরোধ ‘মরার ওপর খাঁড়ার ঘা’। ‘বলির পাঁঠা’ হচ্ছেন খেটে খাওয়া দিনমজুরসহ মধ্যবিত্তরা।

 

 

 

 

বিএনপি’র কেন্দ্রীয় নেতা অমিতের বাস ভবনে আওয়ামী বোমা হামলা, খুলনা নেতৃবৃন্দের নিন্দা

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোরের বাড়ীতে বৃষ্টির মতো বোমা হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৯ নভেম্বর) এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সারাদেশে পুলিশের গণগ্রেফতার অভিযান এড়িয়ে একদফার আন্দোলন সফল করে ফ্যাসিষ্ট সরকারের পতন তরান্বিত করতে নেতাকর্মীরা কৌশলের অংশ হিসেবে বাড়ী ছাড়া। এ সুযোগে পরিবার-পরিজনের উপর পুলিশী হয়রানির পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী সন্ত্রাসীরা নতুন অপকৌশল অবলম্বন করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের একতরফা নির্বাচনের বিরুদ্ধে সমগ্র দেশবাসী যখন বিএনপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনমুখর; ঠিক তখনই বিরোধী দল-মতের নেতাকর্মীদের পরিবার-পরিজনকে টার্গেট করে অতর্কিত হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির পুরোধা সর্বজন শ্রদ্ধেয় সাবেক মন্ত্রী মোঃ তরিকুল ইসলামের সুযোগ্যপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে বোমা হামলা আওয়ামী ষড়যন্ত্রের অংশ। এসময়ে তার বয়োবৃদ্ধা আম্মা যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগমসহ পরিবারে নারী-শিশুরা বাড়ীতে অবস্থান করছিলেন। চরম আতর্কিত হয়ে পড়েন তারা। এরআগে, গত শুক্রবার দিবাগত রাতে খুলনার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির হোসেন রানার বাড়ীতে অতর্কিত বোমা হামলা ওইসব আওয়ামী সন্ত্রাসী। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব হবে একদফা বাস্তবায়নের মধ্যদিয়েই ইনশাআল্লাহ্।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আওয়ামী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

 

কয়রায় কামিল পরিক্ষার্থীদের ভাইভায় বেশি নম্বর পাইয়ে দিতে দেড় লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা

কয়রা(খুলনা)প্রতিনিধি

খুলনার কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার কামিল মাদ্রাসার কামিল পরিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মৌখিক পরিক্ষায় ভালো নম্বার পাইয়ে দিতে দেড় লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা মাওঃ মাসুদুর রহমান। কামিল পরিক্ষার্থীদের ভেন্যু কয়রা সরকারি মহিলা কলেজে মোট ৩০৮ জন ছাত্র ছাত্রী পরিক্ষা দেয়। পরিক্ষা শেষে ভাইভা পরিক্ষার জন্য ইসলামি আরবী বিশ^বিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত বহিরাগত ২ জন ও অভ্যন্তরিন ১ জন পরিক্ষক আসলে উত্তরচক কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ জামাল হোসেন কে পরিক্ষকদের সহযোগিতা না করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় সরেজমিনে রবিবার পরিক্ষা ভেন্যু কয়রা সরকারি মহিলা কলেজে খবর নিয়ে জানা গেছে, কয়রা উত্তরচক কামিল মাদ্রাসা থেকে ৬ মাস পূর্বে সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মাসুদুর রহমান পরিক্ষা চলাকালিন সময়ে হলে ঢুকে সকল ছাত্র ছাত্রীদের কাছ থেকে ভাইভা পরিক্ষায় ভালো নম্বার পাইয়ে দিতে ছাত্রছাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা হারে ১৫৪০০০ হাজার টাকা আদায় করে পালিয়েছেন।

সূত্র জানায়, তার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় এবং বর্তমান পুলিশের ভয়ে তিনি এলাকা ছাড়া। এদিকে আরবী বিশ^বিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল কুদ্দুস , খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোঃ গোলাম মোস্তফা কে ভারপাপ্ত অধ্যক্ষ জামাল হোসেন কোন প্রকার সহযোগিতা করছেন না। এ বিষয় উক্ত দুই পরিক্ষকের সাথে কথা বললে, তারা জানান, উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে আমরা এসেছি এবং আমাদের দেখভালের সার্বিক দায়িত্ব কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার কতৃপক্ষের থাকলেও গত ৩ দিনে কেউ আমাদের খোঁজ খবর নেইনি। এছাড়া আমাদের নাম করে মাওঃ মাসুদ, কর্মচারি কামরুল ও ইবতেদায়ী শিক্ষক হাবিবুর ছাত্র প্রতি ৫০০ টাকা করে নিয়েছেন বলে ছাত্ররা জানিয়েছেন। ভাইভা পরিক্ষার্থী আলমগীর হোসেন, সোহেল, হযরত আলী, মনিরা খাতুন, আইয়ুব আলী, মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সকলে বেশি নম্বর পাব এমন আশায় মাওঃ মাসুদুর রহমান হুজুর আমাদের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়েছেন। পরিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আরবী বিশ^বিদ্যালয়ের নির্দেশ অমান্য করে উত্তরচক কামিল মাদ্রসার কতৃপক্ষ পরিক্ষকদের কোন প্রকার সহযোগিতা করছেন না। আমি উত্তর চক মাদ্রসার ভারপ্রাপÍ অধ্যক্ষ জামাল হোসেনের কাছে ফোনে সহযোগিতার কথা বললে তিনি বলেন, মাওঃ মাসুদ দেখবেন। তখন আমি বললাম আরবী বিশ^বিদ্যালয় থেকে তো চিঠি দিয়েছে আপনি চাহিদা মোতাবেক জনবল, এবং সকল প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করবেন। তখনও তিনি বলেন মাওঃ মাসুদ দেখবেন। তারপর থেকে জামাল সাহেবের আর মোবাইল ফোনে যোগাযোগ করা যায়নি। অথচ পরিক্ষা চলাকালিন সময়ে প্রতিটি ছাত্রের কাছ থেকে ভাইভার কথা বলে ৫০০ টাকা নিয়েছেন মাওঃ মাসুদ, কামরুল ও হাবিব। তিনি বলেন, আমার কাছে বাইরে থাকা বিভিন্ন ছাত্র ফোন করছে তারা বলছে স্যার আমরা পরিক্ষা দিতে যেতে পারব না।  মাওঃ মাসুদ বলছে তোমাদের আসা লাগবে না আমি ভাইভা পরিক্ষায় নম্বার দিয়ে দেব। সেজন্য মাওঃ মাসুদ ছাত্র প্রতি ২ হাজার টাকা করে নিয়েছেন। এ বিষয় বিভিন্ন ভাবে মাওঃ মাসুদ, কামরুল ও হাবিবের সাথে কথা বলার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিক্ষা কেন্দ্রে হাবিব ও অধ্যক্ষ জামালকে দেখা যায়নি।

 

 

খানজাহান আলী বিএনপির আহবায়ক-সদস্য সচিবসহ ১৭ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস সহ ১৭ নেতাকর্মীর নামে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের নামে  খানজাহান আলী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে যার নং ০৮। তাং ১৮/১১/২৩ইং।মামলার  এজাহার নামীয় আসামিরা হলো থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গির হোসেন খোকা, বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্লা সোহরাব হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, যুবদল নেতা মোঃ মাসুম, মেহেদী হাসান বাপ্পি, যোগিপোল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আজম, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, মোঃ জিয়া, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদ হোসেন, মোঃ জাহিদ, জিহাদ ও মাহাবুব। মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার এস আই অয়ন তীর্থ পাইক বলেন  এর মধ্যে পুলিশ  থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গির হোসেন খোকা, বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী ও যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি মোট ৫ জনকে আটক করে রবিবার  আদালতে প্রেরন করা হয়েছে ।

 

খানজাহান আলী থানা পুলিশ নিখোঁজের ১ সপ্তাহ পর উদ্ধার করলো  মাদ্রাসা ছাত্রকে

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার সাইদুর এর পুত্র  সামিউল্লাহ(১২ ) কাওকে কিছু না জানিয়ে  গত ১০ নভেম্বর  মাদ্রাসা থেকে পালিয়ে যায়। ছেলেটির কোন খোঁজ না পেয়ে তার পিতা সাইদুর ইসলাম, ছেলে মো: সামিউল্লাহ ইসলাম(১২) নিখোঁজ সংক্রান্তে খানজাহান আলী থানায় একটি জিডি করেন যার নং ৬০৫  ।পরবর্তীতে খানজাহান আলী থানা পুলিশ এর একটি টিম খুলনা শহরের বিভিন্ন জায়গায় ছেলেটিকে খুঁজতে শুরু করে। গত ১৭ নভেম্বর  উক্ত ভিকটিম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে হইতে উদ্ধার করে, থানার নারী ,শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের মাধ্যমে তার বাবার জিম্মায় প্রদান করে। খানজাহান আলী থানার এস আই  নারী ,শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক কর্মকর্তা এস আই দৌলা দে জানান পড়াশোনা করতে ভালো না লাগায় ছেলিটি কাওকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

 

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

 

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, জেলায় ডেঙ্গুজ¦রের প্রকোপ কিছুটা কমেছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা প্রয়োজন। জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং চারটি উপজেলা হাসপাতালের ভিশন কর্ণারে চোখের চিকিৎসা ও চোখ পরীক্ষা করে চশমার পাওয়ার নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, দেশব্যাপী এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ চলছে। এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে চিকিৎসাক্ষেত্রে এর কার্যকারীতা নষ্ট হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ওষুধের বিক্রী বন্ধ করা প্রয়োজন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গতমাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে রুজুকৃত মামলা ছিলো একশত ৬৫টি। এসময়ে সড়ক-মহাসড়কে যানচলাচলে শৃঙ্খলা রক্ষায় পিওএস যন্ত্রের মাধ্যমে তিনশত ২১টি মামলার মাধ্যমে প্রায় ১৪ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রকরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রুবাইয়াত সানজিদ হোসেন সভায় জানান, খুলনা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনে ও রাতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। গত মাসে মেট্রোপলিটন অধিক্ষেত্রে একশত ৩৭টি মাদকের মামলা হয়েছে। ‘হ্যালো কেএমপি’ অ্যাপ ব্যবহার করে মহানগরীর আইনশৃঙ্খলা ও অপরাধ বিষয়ক তথ্য পুলিশকে জানানোর সুযোগ রয়েছে।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম জানান, ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার নয়টি উপজেলার চারশত ৫৪ জন নারী খামারিকে ছাগল ও মুরগীর প্রাইম শেড নির্মাণ করে দেয়া হয়েছে। এর মধ্যে ছাগলের ১৪০টি শেড এবং মুরগীর জন্য ৩১৪টি শেড রয়েছে। এছাড়া ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে এক হাজার ছয়শত ১৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

বিভাগীয় পাসপোর্ট দপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম সভায় জানান, গতমাসে সংশ্লিষ্ট অফিসে সাত হাজার পাঁচশত ৬১টি ই-পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয়েছে এবং এসময়ে চার হাজার পাঁচশত তিনটি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। গতমাসে ১১৫টি এমআরপি ভিসা প্রদান করা হয়েছে।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রান্নার কাজে ব্যবহার হওয়া এলপিজি গ্যাসের সিলিন্ডারে গ্যাসের নির্ধারিত পরিমাপে স্থানীয়ভাবে কারচুপির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে অবৈধ মজুদ বিষয়েও তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সম্পদ ও জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সজাগ থাকা প্রয়োজন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সভায় অনলাইনে যুক্ত ছিলেন।

 

 

 

 

মনোনয়ন পত্র ক্রয় করলেন আওয়ামীলীগের ৭ নেতা 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর নিয়ে গঠিত। এ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পত্র ক্রয় করেছেন আওয়ামীলীগের ৭ নেতা। এর মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ,মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ময়জদ্দীন হামিদ, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুননেছা মিকি, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু।

ঝিনাইদহ জেলার মধ্যে এ আসনটি মুলত জামায়াত ইসলামের ছিলো। পরে বিএনপির শহিদুল ইসলাম মাষ্টার ১৯৯১ সালে এমপি নির্বাচিত হয়ে এ আসনটি বিএনটি দখলে নেই। পরে ২০০৮ সালে আওয়ামীলীগ নেতা শফিকুল আজম খান চঞ্চল বিপুর ভোটে বিএনপির বাঘা এমপি শহীদুল ইসলাম মাষ্টারকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়ে এ আসনটি দখলে নেয়। এখনও এ আসনটি ক্ষমতাসীন দখলে রেখেছে এমপি চঞ্চল।

 

 

বন্ধুর সভায় হিজড়াদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা পালনের প্রতিশ্রুতি

খবর বিজ্ঞপ্তি

ইউএসআইডির সমতা প্রকল্পের সহযোগিতায় খুলনা বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের গণমাধ্যম কর্মীদের সাথে সভার আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি। রবিবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়। সভায় খুলনার ট্রান্সজেন্ডার, হিজড়া এবং লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সাংবাদিকরা এই জনগোষ্ঠীকে তাদের অধিকার নিশ্চিত করতে সমাজে ইতিবাচক ও কার্যকরী ভূমিকা পালনের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যেকোন প্রয়োজনে হিজড়াদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন বন্ধুর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোঃ মশিউর রহমান, বন্ধুর পাবলিক রিলেশন এন্ড ডকুমেন্টাশন বিভাগের ডেপুটি ম্যানেজার রুহুল রবিন খান, দৈনিক ইত্তেফাকের খুলনা প্রতিনিধি এনামুল হক, সময়ের খবরের চীফ রিপোর্টার সোহরাব হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির খুলনা প্রতিনিধি মোঃ শামীমুজ্জামান, বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, বাংলানিউজ ২৪.কমের খুলনা বিভাগীয় প্রতিনিধি মাহবুবুর রহমান মুন্না, ডিবিসি টিভির খুলনা প্রতিনিধি আমিরুল ইসলাম, ঢাকা পোস্টের খুলনা প্রতিনিধি মোহাম্মদ মিলন, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, মধুমতি নিউজের স্টাফ রিপোর্টার প্রিয়া রহমান, নক্ষত্র যুব মানবকল্যাণ সংস্থা সভাপতি পাখি দত্ত, সহ-সভাপতি সজল আহমেদ, প্রান্তজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জাহিদুর রহমান। সভায় লিঙ্গ বৈষম্য যাতে সমাজে না হয় সে ব্যাপারে এসব সাংবাদিকরা পাশে থাকবেন বলে মতামত পেশ করেন। সভায় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমনকে আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় মিডিয়া ফোরামের কমিটি গঠন করা হয়।

 

 

বিএনপি’র কেন্দ্রীয় নেতা অমিতের বাস ভবনে আওয়ামী বোমা হামলা, খুলনা নেতৃবৃন্দের নিন্দা

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোরের বাড়ীতে বৃষ্টির মতো বোমা হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৯ নভেম্বর) এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সারাদেশে পুলিশের গণগ্রেফতার অভিযান এড়িয়ে একদফার আন্দোলন সফল করে ফ্যাসিষ্ট সরকারের পতন তরান্বিত করতে নেতাকর্মীরা কৌশলের অংশ হিসেবে বাড়ী ছাড়া। এ সুযোগে পরিবার-পরিজনের উপর পুলিশী হয়রানির পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী সন্ত্রাসীরা নতুন অপকৌশল অবলম্বন করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের একতরফা নির্বাচনের বিরুদ্ধে সমগ্র দেশবাসী যখন বিএনপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনমুখর; ঠিক তখনই বিরোধী দল-মতের নেতাকর্মীদের পরিবার-পরিজনকে টার্গেট করে অতর্কিত হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির পুরোধা সর্বজন শ্রদ্ধেয় সাবেক মন্ত্রী মোঃ তরিকুল ইসলামের সুযোগ্যপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে বোমা হামলা আওয়ামী ষড়যন্ত্রের অংশ। এসময়ে তার বয়োবৃদ্ধা আম্মা যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগমসহ পরিবারে নারী-শিশুরা বাড়ীতে অবস্থান করছিলেন। চরম আতর্কিত হয়ে পড়েন তারা। এরআগে, গত শুক্রবার দিবাগত রাতে খুলনার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির হোসেন রানার বাড়ীতে অতর্কিত বোমা হামলা ওইসব আওয়ামী সন্ত্রাসী। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব হবে একদফা বাস্তবায়নের মধ্যদিয়েই ইনশাআল্লাহ্।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আওয়ামী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

 

 

ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল বাশারকে তুলে নিয়ে গেছে র‌্যাব : তীব্র নিন্দা খুলনা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে রবিবার দিবাগত রাত ৯টার দিকে বিনাকারণে তুলে নিয়ে গেছে র‌্যাব। গত শুক্রবার দিবাগত রাতে খুলনার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির হোসেন রানার বাড়ীতে অতর্কিত বোমা হামলা চালিয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা। প্রজাতন্ত্রের কর্মচারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসামুলক কর্মকান্ডে রক্ষীবাহিনীর ন্যায় ব্যবহৃত না হয়ে জনগনের ভোটাধিকার আদায়ের আন্দোলনকারীদের সহযোগিতা করার উদাত্ত আহবান জানিয়ে অবিলম্বে জনপ্রিয় ইউপি চেয়ারম্যার শেখ আবুল বাশারসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আওয়ামী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।