Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

40
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুদিন টানা বৃষ্টি। ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে শুয়ে পড়েছে ধানের গাছগুলো। এভাবে পড়ে থাকলে ধান চিটা হওয়ার আশঙ্কা থাকে। তাই ধানের শিষ তোলার চেষ্টা করছেন এক কৃষক। ছবিটি দেবীতলা, বটিয়াঘাটা থেকে তোলা---খুলনাঞ্চল

 

 

 

এ্যাড. সাইফুল ইসলামের আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ

খবর বিজ্ঞপ্তি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জোয়ারদার, কেসিসি প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদ এনামুল হক, এডভোকেট এসএম তারিক মাহমুদ তারা, সাংবাদিক মল্লিক সুধাংশু, অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, খুলনা চেম্বারের  পরিচালক  আলহাজ্ব মোশাররফ হোসেন, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, হিমাংশু বিশ্বাস, রামপ্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, ডাক্তার বিপ্লব মন্ডল, মোঃ শফিকুল ইসলাম টুটুল, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম মেম্বার, হাজী লুৎফর রহমান গাজী, মোঃ রবিউল ইসলাম মিঠু, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আনিসুর রহমান, আশরাফ আলী প্রমুখ। গতকাল শনিবার দুপুরে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় থেকে খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) মনোনয়নপত্র উত্তোলন করার পর মনোনয়ন পত্রটি পূরণ করে একই দিনে জমা প্রদান করা হয়। এছাড়াও ঢাকাস্থ খুলনার অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকুরি মেলা

তামিম আহমেদ মনির।।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ নভেম্বের) বেলা ১১ টায় খুলনা টাইগার গার্ডেন ইন্টারন্যাশল হোটেলে নাগরিক উদ্যোগের আয়োজনে এল এন ও বি কোয়ালিশন ইএলএমসি প্রকল্পের খুলনা বিভাগের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.নাজমুল হুসাইন খান, উদ্বোধক হিসেবে প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম  নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা সমাজ সেবার উপপরিচালক খান মোতাহার হোসেন, সুশীলনের প্রধান নির্বাহী  মোস্তফা নুরুজ্জামান, ক্রিশ্চিয়ান এইডের প্রজেক্ট ম্যানেজার মাহেনুর আলম চৌধুরী, জবঘর ২৪.কম এর প্রধান নির্বাহী অদ্রিস দিপংকর, ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার আনজুম নাহিদ চৌধুরী, নাগরিক উদ্যোগ প্রকল্প সমন্ময়কারী মো. আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো.মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা,খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এল এন ও বি কোয়ালিশন ইএলএমসি প্রকল্পের খুলনা বিভাগের সহ সভাপতি মারিয়া ভূঁইয়া মেরী,সদস্য সালমা জাহান,শুভব্রত কুমার মিস্ত্রি, পাখি দত্ত, ইসরাত আরা হীরা।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুমন সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহীন আহমেদ, এসময়  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন  ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান চাকুরি মেলায় ১৪টি স্টল অংশ গ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপিকা ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। এ চাকুরি মেলায় স্থানীয় ও জাতীয় পযার্য়ের ১৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০৪ জন চাকুরি প্রার্থীরা অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার ১১ % পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। এই জনগোষ্ঠীর একটি উল্লেখ যোগ্য অংশ হলো দলিত, ক্ষৃদ্র নৃ গোষ্ঠী হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি। যে কারনে এই আয়োজন। এছাড়াও রাজশাহী বিভাগে ও সিলেট বিভাগে এই চাকুরি মেলা  আয়োজন করা হবে । এই অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন  ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন, বন্ধু, ব্লাস্ট,নাগরিক উদ্যোগ,ওয়েভ ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড।

 

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। শনিবার (১৮নভেম্বর) দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে ডুবন্ত জাহাজের কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ। শুক্রবার (১৭নভেম্বর) সকাল পৌনে ৯টায় পশুর নদীর চরকানা এলাকায় ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী-০১। এ জাহাজটিতে ৮শ মেট্টিক টন কয়লা ছিলো।

 

ডুবে যাওয়া জাহাজটির মালিক মোঃ বশির হোসেন জানান, কার্গো জাহাজটি ডুবে যাওয়ার ২৭ঘন্টা পর ওই জাহাজ থেকে কয়লা অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে। কয়লা অপসারণের পর কার্গো জাহাজটি উত্তোলনের কাজ শুরু করা হবে। কয়লা অপসারণের কাজে ‘ফারহা’ নামক একটি টাংগ বোট ও অপসারণকৃত কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামক অন্য একটি নৌযান ঘটনাস্থলে আনা হয়েছে। ৪/৫ দিনের মধ্যে কয়লা অপসারণসহ এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী-০১ নামক জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে বলে জানান তিনি।

 

মোংলা বন্দরে অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম,ভি দুবাই নাইট জাহাজ থেকে ৮শ মেট্টিক টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে শুক্রবার (১৭নভেম্বর) সকালে পশুর নদীর চরকানা এলাকায় ডুবো চরে আটকে গেলে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজটি। তবে এ কার্গো দুর্ঘটনার পর থেকে বন্দরের মুল চ্যানেল দিয়ে বিদেশী জাহাজসহ অন্যান্য সকল ধরণের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

 

এদিকে কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নুর আলম শেখ বলেন, কয়লা একটি বিষাক্ত ময়লা। এতে পশুর নদীর জলজ প্রাণীসহ সংলগ্ন সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। নদীর প্রাণীকূলের প্রজনন ক্ষমতাও নষ্ট হবে।তাই দ্রুত সময়ের মধ্যে এ কয়লা অপসারণের দাবী জানান তিনি।

 

চুয়াডাঙ্গা পুলিশের সকল ক্যাটাগরিতে খুলনা বিভাগের মধ্যে  চুয়াডাঙ্গা শ্রেষ্ঠত্ব অর্জন 

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা জেলা  খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করেছে।

শনিবার সকাল ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের  ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম’র সভাপতিত্বে অক্টোবর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে  অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই সহ সকল ক্যাটাগরিতে  চুয়াডাঙ্গা শ্রেষ্ঠত্ব অর্জন করে। এসময় খুলনা রেঞ্জের  রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম’র নিকট হতে চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা শ্রেষ্ঠ জেলার পুরস্কার; শ্রেষ্ঠ সার্কেল  জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  বিপ্লব কুমার সাহা, অফিসার ইনচার্জ, দর্শনা থানা; শ্রেষ্ঠ এসআই(নিঃ)/ খান আঃ রহমান,দর্শনা থানা এবং শ্রেষ্ঠ এএসআই(নিঃ)/ বশির আহম্মেদ পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, গত জানুয়ারি/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা, মার্চ/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং মে/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় জেলা পুলিশ, চুয়াডাঙ্গা শ্রেষ্ঠ জেলা; শ্রেষ্ঠ সার্কেল; শ্রেষ্ঠ এসআই; শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করে।সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ); নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, খুলনা;   মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) বৃন্দ।

 

যশোরের কেশবপুরে ২মাসেও পাওয়া যায়নি নিখোজ প্রতিবন্ধী সোহানার সন্ধান

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে ২মাস পার হলেও নিখোজ কিশোরী সোহানা খাতুন এর কোন সন্ধান পাওয়া পাওয়া যায়নি। নিখোজ সোহানার পরিবার অনেক খোজাখুজির পরে সোহানাকে না পেয়ে গত ৩ অক্টোবর-২৩ ইং তারিখে কেশবপুর থানায় একটি সাধারন ডাইরী করে। যার নং ১৪১,তাং ০৩/১০/২০২৩ ইং। কেশবপুর থানায় করা সাধারন ডাইরী ও পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের মৃত মিলন সানার মেয়ে মানষিক প্রতিবন্ধী সোহানা খাতুন (১৫) গায়ের রং উজ্জল, লম্বায় ৪ফুট ৫ইঞ্চি, চুল লম্বা, রক্তের গ্রুপ বি-পজেটিভ। গত ১৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল থেকে নিখোজ হয়েছে। হারানোর সময় তার গায়ে হাফ হাতা টি শার্ট ও পায়ে সেন্ডেল ছিল। সাম্ভব্য সব জায়গায় খোজা-খুজির পর না পেয়ে তার পরিবারের পক্ষে নিখোজ সোহানার ফুফু ফেরদৌসী বেগম কেশবপুর থানায় একটি সাধারণ ডাইরী করে। কেনা স্বহৃদয় ব্যাক্তি তার সন্ধান পেলে মুঠোফোন -০১৭৭০০৯৩৯৪১ নাম্বারে যোগাযোগ করতে বিনীত অনুরোধ জানিয়েছেন নিখোজ সোহানার ফুফু ফেরদৌসী বেগম।

 

কেশবপুর প্রেসক্লাবে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

আলমগীর হোসেন,  (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর প্রেসক্লাবে নবাগত (ওসি) অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলমেকে ফুলেল শুভেচ্ছা পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর প্রেসক্লাবের উদ্যেগে শুক্রবার রাতে প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি  আশরাফুজ্জামান খাঁন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চলনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এড. আবুবক্কার সিদ্দিক, সহ-সভাপতি মোতাহার হোসাইন ও আব্দুল হাই সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামছুর রহমান, দপ্তর সম্পাদক সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহিনুর ইসলাম, গ্রন’গার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য মোল্যা আব্দুস সাত্তার, শাহিনুর রহমান, এম আব্দুল করিম, মেহদী হাসান জাহিদ, আব্দুর রাজ্জাক, সিনিয়র সদস্য হাজী রুহুল কুদ্দুস, কবির হোসেন, দিলীপ মোদক, তন্ময়মিত্র বাপী, এম এম আব্দুর রহমান, সদস্য কামরুজ্জামান রাজু, আ’শ’ম এহসানুল হোসেন তাইফুর, রুহল আমিন খান প্রমুখ।

 

বিসিডিএস খুলনা জেলার সকল উপজেলা -থানার কর্মকর্তাদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি খুলনা সদর থানা কর্তৃক আয়োজিত খুলনা জেলার  সকল উপজেলা -থানা কমিটির  এক মতবিনিময় সভা নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ ইএফসি রেস্টুরেন্টে ১৬ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।। সদর থানা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ননী গোপাল মন্ডলের সভাপতিত্বে আব্দুল্লাহ আল মামুন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো:কবির উদ্দিন বাবলু, কেন্দ্রীয় কমিটির পরিচালক আনিসুর রহমান লিটু, কেন্দ্রীয় পরিচালক মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা কমিটির নির্বাহী সদস্য দৌলতপুর বলাকা ফার্মেসীর মো: শরাফাত হোসেন,হেরাজ মার্কেটের শুকতারা ফার্মেসীর সাইফুল ইসলাম লালন,সোনাডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক মো:নাসির উদ্দীন,রূপসা উপজেলা বিসিডিএসের সাধারণ সম্পাদক ও সিরাজ মেডিকেল হলের স্বত্বাধিকারী মো:মোস্তাফিজুর রহমান,পাইকগাছা উপজেলার সভাপতি মো: আনোয়ার হোসেন,ডুমুরিয়া উপজেলা একাংশের সাধারণ সম্পাদক মো:আ: জলিল,ফুলবাড়ীগেটের নাসির ফার্মেসীর কাজী নেসার উদ্দীন,দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো:মোস্তাইনহোসেন সেলিম,কয়রা উপজেলার সভাপতি মো:নজরুল ইসলাম,খালিশপুর থানার সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান সেলিম,বটিয়াঘাটা উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা,মোসাদ্দেক হোসেন বাবলু,সমর কুমার কুন্ডু প্রমূখ।

এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো: তাহেরুল আলম চৌধুরী, মো:লিয়াকত হোসেন,শেখ  মাহফিজুর রহমান,সুশান্ত কুমার রায়,আবু সালেহ বাবু,নাজমুল সাগর,সুমন দেবনাথ, এইচ,এম,আবুল বাসার,গাউসুল আজম,মনিরুল ইসলাম,সৈয়দ আলী হাফিজ, কামরুল ইসলাম,জাফর আহমেদ,শহিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বিসিডিএস খুলনা সদর থানার সাধারণ সম্পাদক মো:শহিদুল আলম তুহিন।

 

আশাশুনিতে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জ্বলেমিন হোসেন,আশাশুনি

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। শনিবার আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই মোঃ শাহীনুর রহমান, এএসআই আব্দুল আলিম অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ শিববাটি গ্রামের আলী আকবর গাজীর ছেলে সোহাগ গাজী ও বড়দল গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে মোঃ ফরহাদ গাজীকে কাদাকাটি হাজির হাট বাজারে জনৈক জাকির হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে নিয়মিত মামলা ১৬(১১)/২৩ রুজু করা হয়েছে।

 

 

বুধহাটায় সূর্যকান্ত স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে গাজিরহাট ফাইনালে

জ্বলেমিন হোসেন,আশাশুনি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া হাই স্কুল মাঠে বাবু সূর্যকান্ত ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইথালী মিলন মহল যুব সংঘ ও কুঁন্দুড়িয়া উদয়ন সংঘ খেলার আয়োজন করে।

আট দেলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ঘোনা (সাতক্ষীরা) ফুটবল একাদশ ও গাজিরহাট প্রগতি সংঘ (দেবহাটা) প্রতিদ্বন্দ্বিতা করে। গাজিরহাট ১-০ গোলের ব্যবধানে ঘোনা দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোঃ মোখলেছুর রহমান ময়না, ইউপি সদস্য মোঃ আলতাফ সানা ও মোঃ মতিয়ার রহমান, এডভোকেট জাকারিয়া আহমদ, মোঃ নাজমুল হোসেন, পিন্টু কুমার দাস, মোঃ জিয়াদ হোসেন, অবঃ আর্মি অলিউল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।

 

চুয়াডাঙ্গার দর্শনায় ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও  মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার  

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার  দর্শনা থানা পুলিশের হাতে  ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও  মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ  বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  পৌর এলাকার পরানপুর গ্রামে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গ্রামের একটি কফি হাউজ এন্ড ফাস্টফুড  দোকানের সামনে পাকা রাস্তায় একটি  মটরসাইকেলের উপর থেকে দর্শনার দক্ষিণ চাদপুর  সিএন্ড বি পাড়ার লাল মুন্সির ছেলে মোঃ পারভেজ (২০)ও একই এলাকার হল্ট ষ্টেশনপাড়ার মৃত আঃ খালেকের ছেলে মোঃ সাব্বির ইসলাম (১৯) গ্রেফতার করে।পরে তাদের দেহ  তল্লাশী করে  ৬ হাজার পিচ ৩ লাখ টাকা মূল্যের ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মটরসাইকেল জব্দ করে।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায়  মামলা করা হয়েছে।

 

 

লবণচরা রহমানিয়া জামে মসজিদের কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

লবণচরা রহমানিয়া মহল্লাস্থ রহমানিয়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মসজিদের প্রধান উপদেষ্টা ও কেসিসির ৩১নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আরিফ হোসেন মিঠু এর অনুমোদনকৃত  পূর্ণাঙ্গ কমিটি ১৭ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের সামনে ঘোষণা করা হয়।কমিটিতে মোতাওয়াল্লী পরিবারের জনাব শেখ আরিফুর রহমানকে সভাপতি, ও জনাব আইয়ুব আলী হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম,মোঃ রেজাউল করিম লিটন ও মোঃ  মামুন হোসেনকে সহ-সভাপতি এবং আলহাজ্ব মোঃ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, শেখ মাসুম ও রাজুর রহমানকে সহকারী সাধারণ সম্পাদক  এবং মোঃ আরিকুল ইসলাম কে কেশিয়ার  ও মোঃ বেল্লাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে  মসজিদের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দস্যরা হলেন ডাক্তার মোঃ আবুল হাসান, প্রফেসর  রুহুল আমিন, মোঃ  আলাউদ্দিন মোল্লা (দুলাল)  মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাজেদ শেখ,  মোঃ আব্দুস  সালাম মোঃ আল-আমিন গাজী, এস এম আব্দুল কুদ্দুস, মোঃ ফিরোজ শেখ (খোকন) হাফেজ মোঃ  আব্দুল হাকিম, মোঃ ইউসুফ হোসেন, মোঃ ইসমাইল হোসেন সুমন, মোঃ লিয়াকত সরদার, মোহাঃ   ইমাম হাসান জুয়েল, মোঃ ইউনুস আলী মল্লিক, মোহাঃ নজরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ মেরাজুল ইসলাম, মোহাম্মদ মুন্না।

 

শীতের বার্তায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত কেশবপুরের গাছিরা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

হেমন্তের শুরুতেই কুঁয়াশার চাদরে মোড়ানো সকালের সোনালী সূর্যের মৃদু হাসি বাংলার মানুষকে জানান দেয় শীতের আগমনি বার্তা। এই সময় যশোরের কেশবপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চল জুঁড়ে শুরু হয় গাছিদের খেজুরের রস সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন ঠিলে-খুংগি-দড়া- গাছি দাঁ বালিধরাসহ ইত্যাদি তৈরীর অবিরাম প্রস্তুতি। বেড়ে যায় গাছিদের ব্যস্ততা। শীত এলেই আবহমান বাংলার প্রতিটি ঘরেঘরে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ব্যাবস্ততা বেড়ে যায় দিগুন। মৌসুমের শুরুতে আলতো শীতের সোনালী সূর্য্যের রোদেলা সকালে গাছিরা বাঁশের ডগা দিয়ে নলি তৈরীতে ব্যাস্ত সময় পার করে। কেউবা আবার পাটের আশ দিয়ে দড়া তৈরীতে মগ্ন। বেলা বাড়তেই ঠিলে-খুংগি-দড়া- গাছি দাঁ বালিধরা নিয়ে গাছিরা ছুটে চলে গাছ কাটতে। গাছিরা বিকালে গাছ কেটে আবার ভোরে উঠে রস নামাতে কূয়াশা ভেদ করে চড়ে বেড়ায় এক গাছ থেকে আরেক গাছে। এর পর ব্যাবস্ততা বাড়ে মেয়েদের। সকাল থেকে দুপুর অবধি রস জ্বালাতে গিয়ে কোন ফুসরত নেই তাদের দম ফেলার। এই সকাল সন্ধ্যা হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল এই খেজুরের গুড়।

কেশবপুরের খেজুরের রসের খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কেশবপুর, মনিরামপুর থেকে তাজা খেজুরের রসের তৈরী গুড় বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের চাহিদা মিটিয়ে থাকে। পাশা-পাশি আমাদের পার্শবর্তী দেশ ভারতেও রপ্তানি হয়, বিদেশে খেজুরের গুড়ের ব্যাবপক কদর রয়েছে। যশোর তথা কেশবপুরকে সারা পৃথিবীতে পরিচিত করেছে যে কয়টি বিষয় তার মধ্যে যশোরের কেশবপুরের খেজুরের রস অন্যতম একটি। শীত আসলেই আবহমান বাংলার ঘরেঘরে শুরু হয় উৎসবের আমেজ। প্রতি ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরীর জন্য ঢেঁকিতে চাউলের গুড়া তৈরীর মহোৎসব। বাংলার প্রতি ঘরে ঘরে সন্ধ্যা হলেই একদিকে শুরু হয় কবি গান অন্য দিকে সন্ধে রস দিয়ে হয় পায়েশ,পুলিসহ বিভিন্ন প্রকার পিঠা তৈরীর ধুম। এ যেন কবির সেই ঐতিহাসিক উক্তির বাস্তব রূপায়ণ; ঠিলে ধুয়ে দে বউ-গাছ কাটতে যাব সন্ধে রস ঝেড়ে এনে জাউ রেন্ধে খাবো।

 

পাইকগাছার ঐতিহ্যবাহী চাঁদখালী ইউনিয়ন পরিষদে দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

পাইকগাছা প্রতিনিধি।

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী ৯নং চাঁদখালী ইউনিয়নে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। এছাড়াও সম্প্রতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস আমেরিকা পরিবারের সাথে সাক্ষাৎ ও শারীরিক চেক-আপ এর সফর শেষে অদ্য ইং- ১৮,১১,২০২৩ তারিখ ইউনিয়নে আগমন উপলক্ষে ইউনিয়নবাসীর পক্ষ থেকে শত শত মটর সাইকেলের একটি বহরের মাধ্যমে পাইকগাছার জিরোপয়েন্ট নামক স্থান থেকে ফুলেল শুভেচছার মধ্যে দিয়ে রিসিভ করেন। এসময়ে মটর সাইকেল এর বহরটি পাইকগাছা পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদখালী ইউনিয়নের কাটাখালী, গজালিয়া চৌরাস্তা, মৌখালী হয়ে চাঁদখালী বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে সমবেত হোন।

শনিবার সকাল ১১ টায় চাঁদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। এসময়ে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের অংশ হিসেবে বিগত  দুই বছরে আপনাদের সহযোগিতা নিয়ে ইউনিয়নের নানানমুখী উন্নয়ন মূলক কাজ করতে সক্ষম হয়েছি, আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাহার পরিবার বর্গের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

 

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউপি সচিব আব্বাস উদ্দিন ও মাষ্টার শাহীন মাহমুদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সামাদ সরদার, আলহাজ্ব ইবাদুল হক গাইন, হাসান মাষ্টার, আলহাজ্ব আব্দুস সবুর সরদার,তারিক আকুন্জী, প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম, যুবলীগ নেতা জিয়াউর রহমান কোমল, আরজান সরদার, সাবেক মেম্বার মোঃ মান্নান সরদার, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার, মহিলা ইউপি সদস্য সদস্য এসনেয়ারা বেগম, জুলেখা বেগম,ফাতেমাতুজ জোহরা রুপা, ইউপি সদস্য নজরুল ইসলাম, আনিস সরদার, মোঃ কাইয়ূম হোসেন নান্নু, আনিস সানা, সাবেক মেম্বার হিরা, জি এম আমিনউদ্দীন, মতলেব মালী, জুয়েলফিকার আলী, হেলাল উদ্দিন, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ। উল্লেখ্য, আয়োজিত দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

 

 

দাকোপে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে উঠতি আমনের ক্ষতির আশংকা

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপে ঘুর্ণিঝড় মিধিলির ভারী বৃষ্টির প্রভাবে উঠতি আমন ধানের চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ আমনের ক্ষেতের ধান নুইয়ে পড়েছে। খেতে পানি জমে ধানের শীষ তলিয়ে গেছে। কিছু কিছু এলাকার ধান ফলে বের হওয়ার মূহুর্তে বৃষ্টিপাতে ক্ষতির আশংকা করছেন কৃষকরা। দাকোপ  কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার সকল জমিতে ব্যাপক আমন ধানের চাষ হয়েছে। এবার দাকোপের চালনা পৌরসভা ও উপজেলার ৯ টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার ১ শত ৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জমিতে আমন ধান কাটা চলছে ও কাটার উপযোগী হয়েছে বলে কৃষি অফিস থেকে জানানো হয়েছিলো। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না বলে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপত হয়েছে। তবে এতে আমনের তেমন ক্ষতির আশংকা নেই। চাষিরা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করলে ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আমাদের সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাকে ৯ টি ইউনিয়নের স্ব স্ব ব্লকে পাঠানো হয়েছে। তারা কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। তবে সবজির কোন ক্ষতি হয়েছে কিনা সেটিও নিরূপণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে উপজেলার লাউডোব ইউনিয়নের ইউপি সদস্য আনিসুর রহমান বাবলু গাজী বলেন আমার এলাকায় বেশ কিছু জমিতে ধান শুয়ে গেছে বৃষ্টির কারণে তাই কৃষকরা চিন্তিত কি হবে তাদের ধানের এই বিষয় নিয়ে। উপজেলার সকল এলাকা ঘুরে দেখা যায় উপজেলার সকল ইউনিয়নের আমনের বেশ কিছু জমিতে ধান পানিতে নুয়ে গেছে এখন যদি কৃষক তাদের জমির পানি ঠিক মতো নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে তাহলে তেমন ক্ষতি হবে না আর পানি নিষ্কাশন করতে না পারলে ব্যাপক ক্ষতি হবে বলে কৃষকেরা মনে করছেন।

 

 

তালায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

ইলিয়াস হোসেন,তালা(সাতক্ষীরা)

শনিবার (১৮ নভেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৩ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার বাস্তবায়নে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপ্যাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ্ আলম, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্তি পরিচালক মোঃ আমিনুর রহমান, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার ম্যানেজার মোঃ নাহিদুজ্জামান মিঠু। সমগ্র ওয়ার্কশপটি পরিচালনা করেন সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ত্রিদেব ঘোষ ও রুপালী চক্রবর্তী।

 

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলায় হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা  হেযবুত তওহীদের  কার্যালয়ে  জেলা  শাখার সভাপতি মোঃ জসেব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা ও কর্মী সভায়

প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ এর  খুলনা ২ বিভাগের সহকারী বিভাগ আমির মোঃ শরিফুল ইসলাম।প্রধান অতিথির   বক্তব্যে  মোঃ শরিফুল ইসলাম বলেন, চলমান রাজনৈতিক সংঘাতের সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলো যারা সাম্রাজ্য বিস্তারের নেশায় মত্ত, তারা বাংলাদেশের মানচিত্র খাবলে খাওয়ার জন্য শকুনের মত থাবা বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে।’ এই ভয়াবহ পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করার জন্য তিনি দল-মত নির্বিশেষে সবাইকে একটি মহান আদর্শের ভিত্তিতে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , চুয়াডাঙ্গা জেলা  হেযবুত তওহীদ এর সাধারণ সম্পাদক  মোঃ আঃ  গাফফার বলেন,বর্তমান সমাজ, অন্যায়-অশান্তি, মিথ্যা, প্রতারণা, মাদক ইত্যাদিতে পরিপূর্ণ। সমাজের এই অধঃপতনের মূল কারণ আল্লাহকে ইলাহ বা হুকুমদাতা হিসেবে না মানা। সমাজের এই দূরাবস্থা থেকে বের হয়ে আসতে হলে মানবজাতিকে আবার আল্লাহকে ইলাহ এর আসনে বসাতে হবে। এককভাবে এই কাজ কখনোই সম্ভব নয়।’ তাই ঐক্যবদ্ধভাবে এই কাজে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদ এর সদর থানা সভাপতি মোঃ আতিয়ার রহমান, জাফরপুরের সভাপতি মোঃ হাসান আলী,  জীবননগর সভাপতি মোঃ আলিকদর, আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুযজ্জামান, ও দামুড়হুদা থানার সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

 

 

 

 

 

 

ঘূর্ণিঝড় মিধিলি: বর্ষণে বিপাকে বোরো চাষিরা, আমনেও শঙ্কা

বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বাগেরহাটে টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ধানের বীজতলা। মাঠঘাট ও বিপুল পরিমাণ ফসলি জমি রয়েছে পানির নিচে। যার ফলে বীজতলা ভেসে যাওয়া ও নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া চারা দেওয়ার জন্য বীজ ধান প্রস্তুত থাকলেও, পানি ও বৃষ্টির কারণে বীজতলায় বুনতে পারছেন না কৃষকরা।

 

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত অব্যাহত ভারি বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ধানের চারা উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন চাষিরা। যার প্রভাব পড়বে বোরো উৎপাদনে।

 

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৬৫ হাজার হেক্টরের অধিক জমিতে বোরো রোপণ করবেন কৃষকরা। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৩০ হাজার মেট্রিক টনের মতো। বাগেরহাটে মূলত নভেম্বরের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত বোরো মৌসুম চলে। বোরো রোপণের জন্য চাষিরা নভেম্বরের শুরু থেকে চারা তৈরির জন্য খেতে বীজ ধান বোনা শুরু করেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, বাগেরহাট সদর উপজেলা, কচুয়া, ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাটসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমান জমিতে চাষিরা ধানের বীজ ফেলেছেন। জমিতে ফেলা ধানবীজ বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। ধানবীজ ফেলার জন্য প্রস্তুত করা জমির ওপর ১-২ ফুট পর্যন্ত পানি রয়েছে। এ বৃষ্টি যদি স্থায়ী হয় তাহলে অনেক বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা।

 

কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কৃষক শেখ রুস্তম আলী বলেন, ১৮ কেজি ধান বীজ প্রস্তুত করেছিলাম চারা দেওয়ার জন্য। যে জমিতে বীজ বুনবো সেখানে এখন প্রায় ২ ফুট পানি। শনিবারের মধ্যে পানি না কমলে, আমার ৬ হাজার টাকার ধান একদম পানিতে ফেলে দেওয়া লাগবে।

 

মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের কৃষক প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ঝড়ে আমার খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। একশর বেশি পেঁপে গাছ ভেঙে পড়েছে। প্রতিটি গাছে ২৫ থেকে ৩৫ কেজি পেঁপে ছিল। এছাড়া সাম্মাম গাছেরও বেশ ক্ষতি হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, অতিরিক্ত বৃষ্টিতে বোরো ধানের বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তবে এখনো সময় রয়েছে, কৃষকরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তবে ঘেরের পাড়ের সবজি ও শীতকালীন সবজিতে কোনো প্রভাব পড়বে না।

 

ঝড়োবাতাস বৃদ্ধি পেলে আমন ধানের কিছুটা সমস্যা হতে পারে বলে জানান এই কর্মকর্তা।

 

 

 

বাসচাপায় আহত বৃদ্ধের ছবি তোলায় কলেজ শিক্ষককে পেটালেন শ্রমিকরা

যশোর অফিস

যশোরের চৌগাছায় বাসচাপায় আহত বৃদ্ধ ও গাড়ির ছবি তোলায় আবদুল মাজিদ (৪৩) নামে এক কলেজ শিক্ষককে মারধর করেছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তার পকেটে থাকা নগদ এক লাখ টাকাও ছিনিয়ে নেন হামলাকারীরা।

 

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মাজিদ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আবদুল মাজিদ জানান, শনিবার সকালে তিনি চৌগাছা শহরের বিশ্বজিৎ স্যানিটারিতে মালামাল কিনতে যান। এ সময় পাশেই হাসিব ইলেকট্রনিক্সের সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন একটি বাসের চাকার নিচে এক বৃদ্ধের একটি পা চাপা পড়ে আছে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে ভ্যানে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন তিনি। ওই বৃদ্ধের দুটি ও বাসের একটি ছবিও তোলেন। কিছুক্ষণ পর সেখান থেকে বিশ্বজিৎ স্যানিটারিতে চলে আসেন তিনি।

 

শিক্ষক আরও জানান, সেখানে অবস্থানকালে বাস পরিবহন শ্রমিক সোহাগের নেতৃত্বে ১৫-২০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তাকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে তাকে ভ্যানে করে বাস মালিক সমিতির অফিসে নেওয়া হয়। সেখানে নিয়েও মারধর করা হয়। আলমগীর নামে এক ব্যক্তি এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষকের পকেটে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান হামলাকারীরা। আবদুল মাজিদকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আবদুল মাজিদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা হয়। এরপর তাকে যশোরে ভর্তি করা হয়েছে।

 

চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। কাল আমাদের সভা আছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষককে মারধরের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

পুকুরের পাশে মিললো ১৬ ককটেল

বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা-বারপোতা সড়কের একটি পুকুরের পাশ থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কের একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার করে। তবে কে বা কারা ককটেলগুলো রেখেছে সে বিষয়ে জানা যায়নি।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার দলজিৎপুরের তাহের মোল্লার বাড়িতে অবস্থান করছেন তিনি। এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তাহের।

 

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ওই গ্রামের বাবু মোল্লার ছেলে তাহের মোল্লার সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। তরুণীর পরিবার ঘটনাটি জানার পর অন্যত্র বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে। একপর্যায়ে প্রেমিক তাহের বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে স্বামীর ঘর ছাড়তে বাধ্য করে। স্বামীকে তালাক দিয়ে সংসার ছড়ে চলে আসেন তিনি।

বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফায় বৈঠক হয়। এতে তিনমাস পর বিয়ে করে তাকে ঘরে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন তাহের। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। বাধ্য হয়ে ভুক্তভোগী ওই তরুণী বিয়ের দাবিতে তাহেরের বাড়িতে অনশন করছেন।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, তাহের বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার কথায় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছি। কিন্তু তাহের এখন বিয়ে করতে চাচ্ছে না। স্ত্রীর মর্যাদা পেতে এখন অনশন করছি।

 

এদিকে অভিযুক্ত তাহেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে তাহেরের পরিবারের সদস্যরা কোনো কথা বলতে রাজি হননি।

 

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি শুনেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, আমরা বিষয়টি শুনেছি। চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সাবেক এমপিপুত্রের নারী কেলেঙ্কারি ফাঁস, সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার

খুলনায় সাবেক এমপিপুত্র শেখ রাশেদুল ইসলাম রাসেলের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শেখ রাশেদ খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাবেক সংসদ সদস্য শেখ নুরুল হকের ছেলে এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।

ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হওয়া নিয়ে তিনি থানায় মামলা করার পর ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ১১ জুন রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন শেখ রাশেদ।

মামলায় তিনি উল্লেখ করেছেন, গত ৬ জুন বেলা ১১টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি তার একান্ত মুহূর্তের কিছু ছবি পাঠান এবং পরে মেসেজ দিয়ে চাঁদা দাবি করেন।

মেসেজে ওই ব্যক্তি বলেন, ‘আপনার রাজনৈতিক ক্যারিয়ারের ব্যাপার একটু ভেবে দেখবেন। আমার যেন এই ছবিগুলো জুয়েল ভাই আর মনিরুল ভাইয়ের কাছে পাঠানো না লাগে। যদি সমঝোতায় আসেন ওকে, আপনার সব জিনিস আপনার কাছে চলে যাবে। টাকা দেবেন ৫ কোটি।’

 

রাশেদুল ইসলাম এজাহারে আরও উল্লেখ করেছেন, ‘একটি অজ্ঞাত মহিলা ও পুরুষ কুচক্রি মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য কৌশলে আমার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আমার আত্মীয়স্বজনের মোবাইলে ছড়িয়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছেন।’

 

তবে শেখ রাশেদ কালবেলার কাছে দাবি করেছেন, ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি তাকে কোনোদিন দেখেনওনি। ছবি ও ভিডিও এডিট করা দাবি করে তিনি বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছুই জানি না। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি চক্র এসব ছড়াচ্ছে।’

 

মামলার এজাহারে তিনি নিজের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ধারণ করে তার কাছে চাঁদা দাবির কথা উল্লেখ করেছেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, চাঁদা দাবি এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

 

এদিকে, নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে জড়ানোয় শেখ রাশেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। কোথাও শুনিও নাই। না শুনে, না জেনে কীভাবে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী কালবেলাকে বলেন, ‘ঘটনাটি বেশ কিছুদিন ধরেই শুনছি। কিন্তু এখনো যেহেতু অফিসিয়ালি আমাকে কেউ কিছু জানায়নি। সে কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কিছু নেই।’

 

এদিকে রাশেদুলের করা মামলায় খুলনার দৌলতপুর থেকে ফাতেমা তুজ জোহরা নামে এক নারীকে এবং পাইকগাছা উপজেলার ফতেহপুর গ্রাম থেকে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দুজনই ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন।

 

 

বিএনপি-জামায়াত ও সমমনাদের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

ঢাকা অফিস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে জানান, ঢাকাসহ দেশব্যাপী রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে।

ঘোষিত তফসিল প্রত্যাখান করে ব্রিফিংয়ে রিজভী বলেন, এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন। জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে তফসিল জারি করে পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার।

 

এর আগে, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেওয়া হয়।

 

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, গত ২৮ অক্টোবর সংঘর্ষের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর দুটি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর সাতটি, ১০ নভেম্বর দুটি, ১১ নভেম্বর সাতটি, ১২ নভেম্বর সাতটি এবং ১৩ নভেম্বর সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব অগ্নিসংযোগে ৯৪টি বাস রয়েছে।

 

নাটোরে বিলুপ্ত প্রজাতির ঈগল পাখি উদ্ধার

খুলনাঞ্চল রিপোর্ট

নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে আহত অবস্থায় বিলুপ্ত প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়, শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাস টার্মিনালের পাশের একটি গাছ থেকে ঈগল পাখিটি পড়ে অসুস্থ হয়ে যায়। আর উড়তে পারে না। পরে টার্মিনালের মটর শ্রমিকরা ঈগল পাখিটিকে নিয়ে এসে সেবাযত্ন করলে শনিবার (১৮ নভেম্বর) সকালে পাখিটি হাঁটাচলা করতে পারে। এর ভেতর ঈগল পাখিটিকে উদ্ধারের জন্য ৯৯৯ ফোন করা হলেও তাদের সাড়া না পাওয়ার অভিযোগ করেন তারা। এরপর ঘটনাটি শনিবার দুপুরে স্থানীয় এক সাংবাদিককে জানালে তিনি এসে পাখিটি উদ্ধার করে উত্তরা গণভবনের পাখির অভয়াশ্রম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। মটর শ্রমিক ময়েন উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে বাস টার্মিনালের পাশের একটি গাছ থেকে ঈগল পাখিটি পড়ে যায়। তখন পাখিটার অবস্থা খুবই খারাপ ছিল, উড়তে পারছিল না। পরে ৯৯৯ ফোন করেও তাদের সাড়া পাই না। পরে আমরা পাখিটিকে বাসস্ট্যান্ডে নিয়ে এসে খাবার খাওয়ানোর পর শনিবার সকাল থেকে একটু হাঁটাচলা করতে পারছে।’ তিনি বলেন, ‘পাখিটিকে যদি সুচিকিৎসা দেওয়া যায় তাহলে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ পাখিটির সুচিকিৎসার ব্যবস্থা করুন।’

সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম বলেন, ‘স্থানীয়রা বিলুপ্ত প্রায় হিমালয়া ঈগল পাখিটি উদ্ধারের কথা জানালে শনিবার দুপুরে ঘটনাস্থলে যাই। গিয়ে জানতে পারি স্থানীয়রা জরুরি নাম্বার ৯৯৯ সহ জীববৈচিত্র্য নিয়ে কাজ করা একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেননি। পরে পাখিটিকে স্থানীয় একটি পশু চিকিৎসককে দেখিয়ে নাটোর উত্তরা গণভবনের পাখির অভয়াশ্রমে হস্তান্তর করি।’

 

২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে  ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বিএনপি- জামায়াতের নৈরাজ্য , সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে গতকাল  সন্ধ্যায়  খান জাহান আলী থানা ও কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে খুলনা – যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ কামাল আহমেদ, মনির শিকদার, সুরুজ্জামান হানিফ, মোহাম্মদ সাইদুর রহমান, ওলিয়ার রহমান রাজু, লিয়াকাত মুন্সী, বেগ খালিদ হোসেন, মোহাম্মদ বাবুল হোসেন, কামাল মুন্সী, মোহাম্মদ নাসির উদ্দিন, কামরুল খান, রাব্বি শিকদার, অ্যাডভোকেট নার্গিস খানম, রেবা খাতুন, নীলা নাসির, সুরাইয়া সাথী, মোঃ সবুজ, শেখ সোহেল, আবিদ আলামিন প্রমূখ।

 

অধ্যাপক গাজী মোফাজ্জেল এর চাচাতো ভাই গাজী আশরাফ এর ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

গিলাতলা ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেনের চাচাতো ভাই, গাজীপাড়া নিবাসী গাজী আশরাফ আলী শুক্রবার রাত ৯ টায় স্ট্রোক জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী,২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণোগ্রাহী রেখে যান। শনিবার সকাল ১০টায় গিলাতলা গাজীপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, গাজী ওয়াহিদুর রহমান, গাজী তফসির উদ্দিন, সরদার আলী আহমেদ, জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, শেখ আব্দুল হক, হাফেজ মোঃ আব্দুস সবুর, হাফেজ মোঃ আব্দুল লতিফ, গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মোঃ ইয়াসিন, আলহাজ্ব শেখ রুহুল আমিন, গাজী সিরাজুল ইসলাম, গাজী ইসরাইল হোসেন, সরদার মোস্তাক আহমেদ, গাজী নাজিম উদ্দিন,গাজী আব্দুর রশিদ, শেখ মোহাম্মদ আলী, মুন্সী কাঞ্চন আহমেদ, খান রিয়াজুল ইসলাম রাজা, গাজী আফজাল হোসেন, সিবিএ নেতা শেখ আবুল কালাম আজাদ , সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মরহুমের আত্মীয়-স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন ইউপি সদস্য আলহাজ্ব হাফেজ মোঃ গোলাম মোস্তফা।

এদিকে গাজী আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার সহ ইউনিটি’র সকল সদস্যবৃন্দ।

 

 

খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানসহ গ্রেফতার- ৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল ও আজ রবিবার থেকে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা  হরতাল সফলের লক্ষে  মিছিলের প্রস্তুতিকালে  খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান সহ ৪ নেতাকর্মিকে গ্রেফতার করেছে খানজাহান আলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন খানজাহান আলী থানা বিএনপির আহব্বায়ক কাজী মিজানুর রহমান, থানা  স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক  শেখ বিল্লাল হোসেন,আটরা গিলাতলা  ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহব্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা এবং বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান আটককৃতদের মধ্যে কাজী মিজান ও বিল্লাল হোসেন এর বিরুদ্ধে আড়ংঘাটা থানার ট্রাকে অগ্নিসংযোগের মামলা রয়েছে। তারা একত্রিত হয়ে বাদামতলা এলাকায় মিছিলের চেষ্টাকালে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

 

 

 

যুব মৈত্রী ও ছাত্র মৈত্রের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

খবর বিজ্ঞপ্তি

গতকাল আঠারো নভেম্বর শনিবার বেলা ১১:৩০টায় নগরীতে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রের জেলা শাখার যৌথ উদ্যোগে হরতাল অবরোধের নামে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে এবং পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে ভাংচুর গাড়ীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করার মধ্য দিয়ে দেশে আতঙ্ক সৃষ্টি করে জনগণকে সংবিধানের আলোকে শান্তিপূর্ণ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে যুব মৈত্রী জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজার সভাপতিযেত্ব ও সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলওয়ার উদ্দিন দিলু ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নারায়ণ সাহা। আরও বক্তৃতা করেন বাংলাদেশ যুব মৈত্রের প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক গৌতম কুমার কুন্ডু, বাংলাদেশ ছাত্র মৈত্রের জেলা সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল, যুব নেতা কৃষ্ণকান্তি ঘোষ, অরূপ নাগ, সরদার আব্দুর রহমান মেম্বার, এনামুল কবির, সৈকত সরদার, আক্তার ফারুক বিপ্লব, নজরুল শেখ, মফিজুল পাড়, ছাত্র মৈত্রের বিএল কলেজ শাখা আহ্বায়ক শুভঙ্কর সানা, ছাত্র নেতা অরণ্য মন্ডল, তাপস সরকার, তন্ময় পাল, সদানন্দ পাল প্রমুখ নেতৃবৃন্দ।

 

বেনাপোল বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল’র বালুন্ডা গ্রাম থেকে ১৬ টি ককটেল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। শনিবার দুপুরে ককটেল গুলো উদ্ধার করা হয় ঐ গ্রামের একটি পুকুরপাড় এলাকা থেকে।

 

পুলিশ জানায়, বালুন্ডা গ্রামের একটি পুকুরপাড় এলাকায় বেশ কিছু ককটেল মজুদ করা হয়েছে এমর ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে  ১৬টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো লাল কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো নাশকতা কাজে ব্যবহার করার জন্য সেখানে মজুদ করা হয়।

 

 

কমরেড ডাঃ মনোজ দাশের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা

খবর বিজ্ঞাপ্ত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের পিতা ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড সুতপা বেদজ্ঞের শ্বশুর নলিনী দাশ (৯৭) শনিবার সকাল সাড়ে ৮টায় নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু খবর পেয়ে সিপিবি খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, জেলা কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড এড. এম এম রুহুল আমিন, কমরেড শাহীনা আক্তার, মহানগর সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড শরীফুল ইসরাম সেলিম, যুব ইউনিয়ন জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াত আলী রিয়াজ, যুবনেতা তুষার রায়। শনিবার বেলা ২টায় বড়দিয়াস্থ শ্মশানঘাটে তাঁর শেষকৃত সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কমরেড ডাঃ মনোজ দাশের পিতার মৃত্যুতে গভীর ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি সভাপতি কমরেড মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদকমণ্ডলী সদস্য, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালীসহ মহানগরস্থ থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ এবং উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

অনুরূপ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন (টিইউসি), বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, নারী সেল, খেলাঘরসহ সকল অঙ্গসংগঠন।

 

 

ফকিরহাটে ডাকাতির সরমঞ্জামসহ গ্রেপ্তার-৩, পিকআপ ভ্যান জব্দ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের পিলজংগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরমঞ্জামসহ তিনজনকে জনতার সহযোগীতায় গ্রেপ্তার করেছেন মডেল থানা পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের বটেশ্বর গ্রামের নরেন্দ্রনাথ দেবনাথের ছেলে দিবাকর দেবনাথ দিপু (৩৯), মোংলার নারিকেলতলা এলাকার মৃত সিরাজুল মোল্লার ছেলে হাফিজুর রহমান (৩৫) এবং হালিকাপুরের অদ্যপাড়া এলাকার মো. কালুর ছেলে মো. হাসান (৪০)। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনজনের একটি ডাকাত দল একটি পিকআপ ভ্যানে করে পিলজংগ এলাকায় অবস্থিত মেসার্স খান ফিলিং স্টেশনে আসে। সেখানে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা তাদেরকে ধাওয়া করেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের তিনজন আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় স্থানীয়রা আটকৃতদের পুলিশের নিকট সোর্পদ করেন। পুলিশ পিকআপ ভ্যান থেকে ১টি প্লাস, ১টি হাসুয়া, ১টি শাবল, ১টি কাটার, ১টি পাইপ ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মেসার্স খান ফিলিং স্টেশনে ডাকাতির প্রস্তকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ডাকাতির সরমঞ্জাম উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

 

ফকিরহাটে ৫কেজি ৪শ গ্রাম গাজাসহ মাদক কারবারি আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ৫কেজি ৪’শ গ্রাম গাজাসহ মো. আল-আমিন (৩৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (১৮ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। র‌্যাব জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি আল-আমিনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ৫কেজি ৪’শ গ্রাম গাজা উদ্ধার করে। এ ব্যাপারে শনিবার সকালে র‌্যাব-৬ এর বিজিবি ওয়ারেন্ট অফিসার মো. আল-এমরান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। #

 

 

রূপসায় জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের মধ্যে নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার

রূপসার জাবুসা উত্তর পাড়া এলাকার বিলেন জমি ও গ্রীণ বাংলার খরিদকৃত প্রায় ১৫৫’শতক জমি নিয়ে গ্রীণ বাংলা হাউজিং এর ব্যবসায়ীক পাটনার মো. ফরহাদ হোসেন এর সাথে অপর জমির মালিক আব্দুস সাত্তার শেখ’র দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনের সহযোগিতায় শনিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী স্থানীয় ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের আমিন দ্বারা জমি মেপে বুঝিয়ে নিয়ে উক্ত দুই পক্ষ কলহ-বিবাদ নিষ্পত্তি করে নিয়েছেন।

এ-সময় উপস্থিত ছিলেন জাবুসা ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবর আলী শেখ, জমির মালিক আব্দুস সাত্তার শেখ’র জামাতা পিবিআই’র ইন্সপেক্টর মো. তৈয়েবুর রহমান, রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির আইসি মো. কামাল হোসেন, গ্রীণবাংলা হাউজিং এন্ড ডেভেলপার লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল শেখ, সমাজ সেবক মো. ফরিদ শেখ, মোকলেছ শেখ, হাফেজ ও মাওলানা কামরুল ইসলাম, আসলাম শেখ, ফিরোজ শেখ, শেখ মুহাম্মদ আলী, সন্তোষ সাহা, রিহাব উদ্দিন, আসাদুজ্জামান বনি, শান্ত এলাহী খান পায়েল, মো. বেলাল শেখ, রাজু শেখ ও রনি শেখ সহ এলাকায় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এব্যাপারে জমির মালিক আব্দুস সাত্তার শেখ বলেন, কলহ-বিবাদ করা ভালো না। আমিনের মাধ্যমে উভয় পক্ষ জমি মেপে বুঝিয়ে নিয়ে নিষ্পত্তি করে নিয়েছি।

অপর জমির মালিক মো. ফরহাদ হোসেন বলেন, আমাদের একটু লস গেলেও তারপরও উভয় পক্ষের মধ্যে মিমাংসা করে নেওয়া সঠিক হয়েছে এবং তাতে আমরা খুশি।

 

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে দুবলায় প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

 

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে দুবলার চরের শুঁটকি পল্লীর ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৪০ হাজার কুইন্টাল মাছ। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২৭ কোটি টাকা। সরকার রাজস্ব হারিয়েছে ৮৭ লাখ ৫০ হাজার টাকা। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ঝড়ের তান্ডবে পাঁচ শতাধিক জেলেঘর, দুই শতাধিক শুঁটকি সংরক্ষণের ঘর ও আলোরকোলের শতাধিক দোকানির ব্যবসাপ্রতিষ্ঠান ও  মালামাল মিলিয়ে আরও ক্ষতি হয়েছে আড়াই থেকে তিন কোটি টাকার। মৌসুমের শুরুতেই অপুরনীয় ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, শনিবার সকালে শুঁটকি উৎপাদনকারী মাঝের কিল্লা, আলোরকোল, নারকেলবাড়িয়া, শ্যালার চরসহ চারটি চর পরিদর্শন করেছি। সব চরেই ঝড়ের ক্ষতচিহ্ন দেখা গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মাচা, চাতাল ও আড়ায় থাকা ৩৫ থেকে ৪০ হাজার কুইন্টাল মাছ পঁচে নষ্ট হয়ে গেছে। ঢেকে রাখা আংশিক শুঁকনা মাছে পানি লেগে পোকায় ধরেছে। এদিয়ে আর শুঁটকি হবে না।

মো. খলিলুর রহমান আরো বলেন, মৌসুমের প্রথম ঝড়ে মহা বিপর্যয় নেমে আসে শুঁটকি পল্লীতে। কাচা মাছ, শুঁটকি ও অন্যান্য মিলিয়ে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার। নষ্ট হওয়া মাছ থেকে যে পরিমান শুঁটকি পাওয়া যেতো তাতে আমাদের (সরকারের) রাজস্ব আয় হতো  ৮৭ লাখ ৫০ হাজার টাকা। ##