Home আঞ্চলিক খুলনায় বিএনপির ৪ নেতাকর্মী আটক

খুলনায় বিএনপির ৪ নেতাকর্মী আটক

34

স্টাফ রিপোর্টার।।

খুলনায় হরতালের সমর্থনে মিছিলকালে বিএনপি ও অঙ্গ সংগঠেনর ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানার বাদামতলা বিআরটিএ মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা ও বিএনপি কর্মী মো. রেজাউল গাজী (৪৪)। এর মধ্যে কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা এবং শেখ বিল্লাল হোসেনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ৫টি লাঠির মাথায় পেট্রোল লাগানো মশাল, একটি হ্যামার, ৩টি হাতুড়ি, দুইটি শাবল, ১২টি বাঁশের লাঠি, ৩টি লোহার রড, ৩টি বাজার করা ব্যাগ ভর্তি ইট ও পাথরের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।