Home আন্তর্জাতিক উত্তর গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত

উত্তর গাজায় স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত

30

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের আল-ফাখুরা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শত শত মানুষ। স্কুলটি জাতিসংঘ পরিচালনা করে।
শনিবার ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) ওই স্কুলে হামলা চালায়।

গাজা থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি ইমাদ জাকৌত বলেন, আল-ফাখুরা স্কুলে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।