Home আঞ্চলিক খুলনায় পাটের গুদামে আগুন (ভিডিও)

খুলনায় পাটের গুদামে আগুন (ভিডিও)

49

স্টাফ রিপোর্টার।।

খুলনার রূপসা থানাধীন সেনের বাজারের রাজপুর এলাকায় পপুলাট পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বিকেলে এই আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ করেই পাট গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে খুলনা, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।