Home আঞ্চলিক প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে পাইকগাছা আ’লীগের বর্ধিত সভা

প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে পাইকগাছা আ’লীগের বর্ধিত সভা

57

 

গাজী মোঃ আব্দুল আলীম, পাইকগাছা ।।

আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় পাইকগাছা দলীয় কার্যালয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড,সোহরাব আলী সানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু,সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ উপজেলা সহ ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।