Home জাতীয় ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৫

ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৫

42

ঢাকা অফিস।।

ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডে বাসের ধাক্কায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।