অবরোধ দ্বিতীয় দিনে খুলনায় গ্রফতার ৬: খুলনাবাসির প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ দেশেব্যাপী দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি সফলভাবে পালন করায় সকল পরিবহন মালিক, শ্রমিক-কর্মচারি ও খুলনাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার (৬ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র মুক্তির আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়ায় যারা মিথ্যা গায়েবি মামলার শিকার ও গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জাতি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী যোদ্ধা হিসেবের গন্য করবে। গণতন্ত্রের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়ে গনতন্ত্র মুক্তির আন্দোলন করতে গিয়ে এই পর্যন্ত মহানগর ও জেলায় ১৮মামলায় প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারা করা হয়েছে। যারপর নাই অত্যাচার-কষ্ট সহ্য করে ‘ফ্যাসিস্ট’ সরকারের পদত্যাগের একদফা দাবিতে অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করেছেন বিএনপি তাদের ত্যাগের কথা কখনোই ভুলে যাবে না। নেতৃবৃন্দ আরো বলেন গণআন্দোলন-গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় শীঘ্রই হবে। নেতারা আশা প্রকাশ করেছেন, সাময়িক কষ্ট সহ্য করে অতীতের মতো আগামী দিনেও সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে খুলনাবাসী বিএনপির পাশে থাকবেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড, শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।
গ্রেফতার ৬জন: সোমবার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ দলের আরও ৬জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খোদা বক্স কোরাইশি কালু, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল কবির, খানজাহান আলী থানা যুবদলের শাহিদুজ্জামান জুম্মান, ১৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল কবির, ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা রাজু ও বাবু।
উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের কয়েক সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে দ্বিতীয় দফায় টানা দুই দিনের অবরোধ কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে।
পাইকগাছায় পুলিশ গাড়ীতে ককটেল হামলা: আটক ১
পাইকগাছাপ্রতিনিধি
পাইকগাছায় আবারো পুলিশ গাড়ীতে ককটেল হামলা। দুই পুলিশ সদস্য(কনস্টেবল) আহত হয়েছে। এ সময় পুলিশ ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। ঘটনাটি রোববার রাত আটটায় উপজেলার কাশিম নগর বাজারে। এ ঘটনায় থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গত রোববার জামাত বিএনপি নাশকতা করার জন্য নেতা কর্মিরা উপজেলার কাশিমনগর নামক স্থানে পরিকল্পনা করছিল। এ সময় পাইকগাছা থানার নিয়মিত টহল গাড়ী ওই স্থানে পৌছালে তারা ককটেলে বিস্ফোরণ ঘটায় ও ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় ইটের আঘাতে সোহাগ ও মিঠু নামে দুই পুলিশ সদস্য আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় ৩৪ জনকে এজার নামীয় আসামী করে ও অজ্ঞাত ৯০ জনকে নামে থানায় মামলা হয়েছে। ওই মামলায় এজার নামীয় উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বাশাখালী গ্রামের সামছুর রহমানের ছেলে জামাত নেতা সুলতান মাহামুদ(৫৫)নামে এক জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ২৯ অক্টবার রাতে বিএনপি জামাত পুলিশের গাড়ীতে ককটের বিস্ফোরণ ঘটায়। ওই রাতেই থানায় মামলা হয়।
কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি ও পুনর্মিলনী উদযাপন কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এবং আযম খান কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জিএম সালাউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার দুপুর ১২টার দিকে ব্রেনস্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা জানাজা নামাজ জানাযা শেষে সাতক্ষীরা জেলার শ্যামনগরের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
সালাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে আযমখান সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর সেলিনা বুলবুল ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু। অনুরূপ শোক বিবৃতি জানিয়েছেন আযম খান সরকারি কমার্স কলেজের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এড. মো: সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুল করিম বাবু ও চৌধুরী বাশার ওয়াদুদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক বিবৃতিতে সালাউিদ্দেনর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন নেতৃবৃন্দ।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এবং আযম খান কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জিএম সালাউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল সোমবার বেলা ১২ ঘটিকায় ব্রেনস্ট্রোকজনিত কারনে অসুস্থ হয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা নামাজের জানাযা শেষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নিজ বাড়িতে দাফন করা হয় তাকে।
জিএম সালাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। শোক বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সাথে সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে খুলনা মহানগর ছাত্রলীগ।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেখ হাসিনার জনসভা সফলের লক্ষে ডুমুরিয়ায় এ্যাড. সাইফুলের লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার খুলনার জনসভা সফলের লক্ষে গতকাল সোমবার বিকালে ডুমুরিয়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় হাটবাজারে লিফলেট বিতরণ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়ারদার, অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, অ্যাডভোকেট মোঃ এনামুল হক, অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, মোঃ ইউসুফ আলী, রামপ্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, হাজী লুৎফর রহমান গাজী, সিরাজুল ইসলাম মেম্বার, শাহিন সরদার মেম্বার, অ্যাডভোকেট মানিক চৌধুরী, অ্যাডভোকেট কে মিজানুর রহমান, এডভোকেট আব্দুল জলিল, মতিয়ার রহমান, এডভোকেট শেখর ঢালী, জগদীশ অধিকারী, দেবকুন্ড, গোপাল সাহা, চয়ন সাহা, হিমাংশু বিশ্বাস, শশাঙ্ক মল্লিক, ইয়াসিন মেম্বার, মোঃ হায়দার আলী, মো. কামরুল ইসলাম, ব্যাংকের আব্দুল মান্নান, ব্যাংকার আব্দুল হামিদ, মাসুকুল হুদা, মোঃ লিখন, নারায়ণ হালদার, এডভোকেট আশরাফ আলী পাপ্পু, এডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট অশোক গোলদার, এ্যাড. আশরাফুল আলম রাজু, দীপঙ্কর মন্ডল, কামাল বাওয়ালী, আজিজুর রহমান ঢালী, সাংবাদিক মল্লিক সুধাংশু, লিংকন মন্ডল, আসাবুর রহমান, সাংবাদিক এরশাদ, অশোক দেবনাথ, বিভা বিশ্বাস, শিলা রানী মন্ডল, তন্ময় মন্ডল, সাংবাদিক সোহেল, লিটন গাজী, দুর্জয় মন্ডল, মিহির জোরদার, এনামুল শেখ, খোকন মন্ডল, রামপ্রসাদ রায়, বিপুল রায়, অ্যাডভোকেট উল্লাস কর বৈরাগী, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট খোরশেদ আলম, গোবিন্দ রায়, প্রিয়জিত বালা, প্রভাত দাস, আশরাফুল ইসলাম, কপিল মন্ডল, জাহান আলী শেখ, শাহীন সরদার, আলিম সরদার, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ জাকির হোসেন, মো. রুহুল আমিন গাজী, মোঃ শরিফুল ইসলাম মুন্না, মোঃ সুইট, মোঃ সাগর, প্রভাত বর্ধন, রাহুল কুন্ডু, রিন্টু অধিকারী প্রমুখ।
শ্যামনগরে অভিযোজন কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।
৬ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা।
উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রোগ্রাম অফিসার নীলিমা রানী, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।
প্রধান প্রশিক্ষক বসতবাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড এর ২০ জন কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শাক/সবজি বীজ যেমন: লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, টমেটো, পাশাপাশি, জৈব সার, বস্তা নেট, এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি সকল কৃষককে অভিযোজিত কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে করে সবাই লবণাক্ত মাটিতে কৃষি কাজ করে জীবন জীবিকার উন্নয়ন ঘটাতে পারে।
চুয়াডাঙ্গায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার, পরে হাত ভাঙ্গা অবস্থায় হাসপাতালে চিকিৎসা
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে পুলিশ গ্রেফতার করেছে। পরে হাত ভাঙ্গা অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙেদাহ এলাকা থেকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মানিকদহের আবু হুরাইরার ছেলে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন(২৬) কে পুলিশ গ্রেফতার করে। এসময় পালানোর চেষ্টা করলে তার হাত ভেঙ্গে যায় বলে পুলিশ জানায়।পরে পুলিশ প্রহরায় তাকে সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পুলিশ একজনকে এনেছিল, তার ডান হাত ভেঙে গেছে। তাই এক্সরেসহ ব্যান্ডেজ করে হাড়ের ডাক্তারের কাছে রেফার করেছি। এছাড়া একজন পুলিশ সদস্য সামান্য আহত ছিলেন। তাকেও প্রাথমিক চিকিৎসা দিয়েছি।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট মামলায় রাকিবকে আদালত পাঠানো হয়েছে।
ডুমুরিয়ায় আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন, চেয়ারম্যান প্যানেল নিরঙ্কুশ বিজয়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।সোমবার বিদ্যালয় কক্ষে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১শত ১৩ জন ভোটারের মধ্যে ১শত ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ¯’ানীয় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা প্যানেলে মনোনীত অভিভাবক সদস্য অমর কৃষ্ণ মন্ডল ৬৩, নারায়ন বৈদ্য ৬৩,ননী গোপাল সানা ৬১, বিবেকানন্দ মন্ডল ৫৮ ও সংরক্ষিত মহিলা সদস্য সুষুমা গোলদার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। এ সময় উপ¯ি’ত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল, মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম। ফলাফল ঘোষণার পর চেয়ারম্যানের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা শেষে হাইস্কুল মাঠে চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে ও শিক্ষক অমর কৃষ্ণ মন্ডলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুকৃতি মন্ডল, সুব্রত গোলদার, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা,মনোজ কুমার সরকার, সঞ্জয় সানা, গোপাল হালদার, লাভলী বিশ্বাস,স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, চিত্তরঞ্জন সানা, ইউনুস সরদার, অজয় রায় বাবলু প্রমুখ।
রামপালে পুলিশের অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে রবিবার (০৫ নভেম্বর) রাতে আটক করে পুলিশ। আটককৃত ছয়জনকে সোমবার (০৬ নভেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার উজলকুড় গ্রামের মৃত ইজার উদ্দিন শেখের ছেলে মিস ৩৯/২০২২ মামলার আসামি হারুন শেখ (২৫), ভাগা গ্রামের মৃত তোরাব আলীর ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭৪/২০২৩ নং মামলার আসামি শেখ নুর ইসলাম (৩৫), কাপাসডাঙ্গা গ্রামের মৃত মোসলেম ইজারাদারের ছেলে জিআর ১০৮/২০২৩ নং মামলার আসামি মো. নুরুল ইসলাম ইজারদার (৩২), উজলকুড় গ্রামের মৃত ফজর আলীর ছেলে সিআর ৭৭/২০২৩ নং মামলার আসামি মো. ইয়াছিন শেখ (৪০), সুলতানীয়া গ্রামের মহসিন শেখের ছেলে মো. খালিদ হোসেন (৪০) ও বাঁশতলী গ্রামের মো. ইলিয়াস হোসেন ছেলে সিআর ১৯৩/২০২৩ নং মামলার আসামি মো. বেল্লাল হোসেন (২২)। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম ওয়ারেন্টভুক্ত আসামী আটক ও বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
দর্শনায় ডাচ্-বাংলা গ্রাহক সমাবেশ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় ডাচ্-বাংলা গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, চুয়াডাঙ্গার উদ্যোগে এসমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন দামুড়হুদা -জীবননগরের সমন্বয়কারী মতিয়ার রহমান এজেন্ট ব্যাংকের দর্শনার প্রধান আমিনুল ইসলাম। তারা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রামপালে শিক্ষার্থীদের সাথে ওসি আশরাফুলের সচেতনামূলক সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে থানার ওসি এস, এম আশরাফুল আলমের এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নারী শিক্ষা হেল্পডেক্স কর্তৃক আয়োজিত সচেতনামূলক সভায় প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন নারী শিক্ষা হেল্প রেক্সের ইনচার্জ এসআই শ্রীবাস কুন্ডু, এএসআই কাকলী রানী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিক্ষক মোঃ ওমর ফরহাদ, নিতাইপদ পাল, শাহাজান আলী হাওলাদার, মোঃ জাহিদুল হক, সাংবাদিক আমিনুল হক নান্টু, মোঃ শাহাজালাল গাজী, মো. মেহেদী হাসান, সরদার মহিদুল ইসলাম, তৌকির আহমেদ, লায়লা সুলতানা, হারুন শেখ প্রমূখ।
শিক্ষা মানুষকে উন্নত জীবন লাভের অধিকারী করে। মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। আমরাদের দেশ ও জাতির কল্যানে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনে তথ্য আদান প্রদানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। স্কুলে পাঠদানে নিরাপদ ইন্টারনেটের ব্যবহার, সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন, বাল্য বিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন-ইভটিজিং বন্ধ, অপহরণ রোধ, মাদক সেবনের কুফল ও আত্মহত্যা বন্ধের বিষয়ে সচেতন হওয়ার জন্য ওসি আশরাফুল শিক্ষার্থীদের অবহিত ও পরামর্শ প্রদান করেন। সমাজের সকল অসংগতি দূর করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্যে শিক্ষক অভিভাবক সকলকেই সচেতন হতে হবে। আগামী দিনগুলোতে সঠিক ভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বলে মত প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা।
সমাজের কোথাও কোন অসংগতি দেখলে সরকারি জরুরী সেবা ৯৯৯ এ ফোন করতে হবে। এ ছাড়াও তিনি তার থানার ফোন নম্বরে যে কোন সময় কল করে সহযোগিতা চাইলেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেবা প্রদানে সচেষ্ট থাকবে জানন।
খুলনার পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড প্রদান
পাইকগাছা প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, আঃ রাজ্জাক মলঙ্গী, মোকছেদ আলী, জিএম জামির হোসেন, আনিছুর রহমান, জামাত আলী, আজিজুর রহমান, কামাল হোসেন, এয়াকুব আলী, সৈয়দ আলী জোয়াদ্দার, আ. মজেদ, আঃ গফুর, ফয়জুল বারী, সোহরাব হোসেন, ভগীরথ মন্ডল, মধু, আঃ সামাদ সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
কেসিসি’র এক হাজার ৮২ কোটি ৯৯ লাখ টাকার বাজেট ঘোষণা
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য এক হাজার ৮২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। কেসিসি’র ৩৩ বছরের ইতিহাসে এটি সর্ববৃহৎ অঙ্কের বাজেট।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯৬ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭৩৬ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা। গত ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিলো ৮৬১ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা। সংশোধিত বাজেটে যার আকার দাঁড়িয়েছে ৬৯৭ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮১ শতাংশ। উক্ত বাজেটে রাজস্ব তহবিলের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিলো ১৯২ কোটি ১১ লাখ ৩৮ টাকা। যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছে ২৮২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। নিজস্ব তহবিলে অর্জনের হার ১৪৭ শতাংশ। উন্নয়ন তহবিল তথা সরকারি অনুদান ও দাতা সংস্থার বিশেষ প্রকল্পে বিগত বাজেটে লক্ষ্যমাত্রা ছিলো ৬৬৮ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকা। কিন্তু পাওয়া যায় ৪১৪ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা। এক্ষেত্রে অর্জনের হার ৬২ শতাংশ।
বাজেট ঘোষণাকালে সিটি মেয়র বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো তুলেধরে বলেন, বাজেটে এবারও নতুন কোন কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার ওপর প্রচলিত নিয়মে কর ধার্য্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণ ও সীমানা সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এটি একটি উন্নয়নমূখী বাজেট। বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, ডেঙ্গু মোকাবেলায় মশক নিধন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়-পার্ক-বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-রাস্তাঘাট উন্নয়ন, কেসিসি’র বিভিন্ন দপ্তর আধুনিক প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে।
মেয়র বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি কেবল সরকারি বা বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না। কেসিসিকে নিজস্ব আয়ের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়র জানান, কেসিসির নিজস্ব সংস্থাপন ব্যয় মিটিয়ে এবং ব্যয় সংকোচন করে রাজস্ব তহবিল হতে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক খাতে মোট ৬১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্বখাত থেকে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৭ কোটি ৫০ লাখ টাকা। অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে রক্ষণাবেক্ষণের জন্য রাজস্ব তহবিল থেকে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ২৪ লাখ টাকা। মানববর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং মশক নিধনের জন্য কনজারভেন্সি খাতে ১৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে এডিপির জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি টাকা। উক্ত বরাদ্দ হতে পূর্ত খাতে ২৯ কোটি ৪০ লাখ টাকা, নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব খুলনা ওয়াসার হলেও বিশেষ প্রয়োজনে জরুরি পানির চাহিদা মেটানোর জন্য গভীর ও অগভীর নলকূপকে সাবমারসিবল পাম্পে রূপান্তর করার জন্য এখাতে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভেটেরিনারি খাতে ৫০ লাখ টাকা, জনস্বাস্থ্য খাতে ৯ কোটি ৯৭ লাখ টাকা, কনজারভেন্সি খাতে ১৯ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার ১৯টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৭৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার টাকার উন্নয়ন সহায়তা পাওয়ার আশা করা যায়। জাতীয় এডিপিভুক্ত তিনটি প্রকল্পে ৪৯৬ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অনুমোদনের অপেক্ষায় থাকা খুলনা সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সম্ভাব্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেতে পারে।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কেসিসির বাজেট প্রস্তুত ও পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আলী আকবর (টিপু)। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কেসিসির উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোংলার উপকূলে জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ‘মা’ ইলিশ রক্ষার ২২দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে ও জাটকা সংরক্ষণে চলতি বছরের ১লা নভেম্বর থেকে আগামী বছরের ৩০জুন পর্যন্ত সাগর ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার এ ৮মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে কোস্ট গার্ড। এদিকে সোমবার (৬অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা ও সুন্দরবনের পশুর নদীতে জাটকা রক্ষায় অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা অপরিসীম। দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে ১লা নভেম্বর’২০২৩ইং থেকে ৩০জুন’২০২৪ইং পর্যন্ত ৮মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিগত বছরের ন্যায় এবারও সকল ষ্টেশন ও আউটপোস্ট থেকে জাটকা নিধন প্রতিরোধ অভিযানের টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে।
এর প্রেক্ষিতে কোস্ট গার্ড পশিম জোন পিরোজপুরের ভান্ডারিয়া ও নেসারাবাদে দুইটি অস্থায়ী কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের অবরোধ পরিস্থিতিতেও কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন এলাকার নদী বন্দরগুলোতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ সকল স্টেশন, আউটপোস্ট হতে নিজ নিজ এলাকার লঞ্চ, খেয়া, ফেরি ঘাটে নিরাপত্তা টহল প্রদানসহ সন্দেহজনক ব্যক্তি, বোট, নৌযানে তল্লাসী করা হচ্ছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। #
কালিপূজা উৎযাপন উপলক্ষে দাকোপের প্রতিটি কালি মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
কালিপূজা উৎযাপন উপলক্ষে খুলনার প্রতিটি কালি মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। খুলনার দাকোপ উপজেলা ঘুরে দেখা যায় কালি মন্দির গুলোতে প্রতিমা তৈরিতে মৃতশিল্পীরা আপন মনে তৈরি করছে তাদের সাধনা দিয়ে কালির প্রতিচ্ছবি। খর-কুটা ও মাটি দিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আবার শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের কালি পূজা। আগামী ১২ই নভেম্বর রবিবার রাতে অনুষ্ঠিত হবে মহা-ধুমধামের মধ্যে দিয়ে এবারের কালি পূজা বলে জানান প্রতিটি কালি মন্দির কমিটি। দাকোপের বাজুয়া চড়ার বাঁধ সার্ব্বজনিন কালি মন্দিরে আপন গতিতে প্রতিমা তৈরি করতে দেখা যায় অরবিন্দু বৈদ্যকে। তিনি বলেন আমি ১০ বছর ধরে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরি করছি। আমার বাড়ি বেড়ের খাল বিজন বৈদ্য আমার বাবা। দুর্গাপূজায় আমি এবার এলাকা সহ বাহিরের এলাকায় মোট ১২ টি দুর্গা মন্দিরে প্রতিমা তৈরি করেছি। এবার কালি মন্দিরে প্রতিমা তৈরি করছি বেশ কয়েকটি মন্দিরে। কেমন টাকায় প্রতিমা তৈরি করছে বললে বলেন আমার কোন চাহিদা নাই আমি কাজ করি যে যা দেয় খুশি হয়ে আমি তাতেই খুশি। কথা হয় আর এক প্রতিমা তৈরির মৃতশিল্পী সুমন চক্রবর্তীর সাথে। তিনি বলেন সুরেন বাবুর কালি মন্দিরের কাছে আমার বাড়ি কার্তিক ঠাকুর আমার বাবা। আমি খেয়াঘাট মন্দিরে প্রতিমা তৈরি করছি। ৩ বছর ধরে আমি প্রতিমা তৈরি করি। আমি ডিগ্রি ২ বর্ষের ছাত্র লেখা পড়ার পাশাপাশি মৃতশিল্পের কাজ করি। এছাড়া কথা হয় বাজুয়া চড়ার বাঁধ কালি মন্দির কমিটির সভাপতি ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়ের সাথে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে আমরা এতো সুন্দর ভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছি। কালি পূজা খুবই নিকটে তাই মন্দিরে চলছে প্রতিমা তৈরি ও মন্দির সাজানোর কাজ। কয়েক দিন আগে আমাদের কালি মন্দিরের ছাঁদ ঢালাই করা হয়েছে। তাই এবার প্রতিমা তৈরিতে একটু পিছিয়ে পড়েছি। আর কালি পূজাকে কেন্দ্র করে এখানে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয় আর চড়া নদীতে দীপাবলী উৎসবকে ঘিরে প্রতি বছর দুইদিন ব্যাপী যে পুরুষ ও মহিলা নৌকা বাইচ প্রতিযোগিতা এবং বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তাতে আমাদের মন্দিরে ব্যাপক ভক্তের সমাগম হয়ে থাকে।
আদালতে হাজির হননি বিএনপি নেতা হাবিব, অবস্থান জানাতে নির্দেশ
ঢাকা অফিস
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানের প্রতি আদালত অবমাননার রুল দিয়ে ব্যাখ্যা জানাতে তাকে সোমবার হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে হাবিব বা তার পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হননি। এ অবস্থায় সংশ্লিষ্ট পুলিশের সঙ্গে কথা বলে তার অবস্থান জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে শুনানির জন্য আদালত ৮ নভেম্বর পরবর্তী তারিখ রেখেছেন। শুনানিকালে আদালত বলেন, ‘উনি (হাবিব) বাইরে থেকে আদালতে না এলে এককথা আর ভেতরে (কারাগার) গিয়ে না আসতে পারলে আরেক কথা।’
এর আগে বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সংক্রান্ত নথি উত্থাপিত হলে প্রধান বিচারপতি বিষয়টি হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে পাঠান। সঙ্গে অভিযোগসংক্রান্ত ভিডিও ক্লিপও পাঠানো হয়।
সোমবার আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান শুনানি করেন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯৪
ঢাকা অফিস
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৭৯৪ জন এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪১৭ জনের প্রাণহানি হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
খুলনায় বাসে আগুনসহ নাশকতার ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা ও দিঘলিয়া উপজেলায় বাস পোড়ানোসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
সোমবার (৬ নভেম্বর) রূপসা ও দিঘলিয়া থানায় মামলা দুটি দায়ের করা হয়। ইতোমধ্যেই দিঘলিয়া থানার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, রূপসায় বাসে আগ্নিসংযোগের মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া–তৈগরী তিন রাস্তার মোড় থেকে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিত্যক্ত তিনটি ককটেল, ককটেল বিস্ফোফোরিত ২টি খোসা, ৬টি লোহার রড, টেপ ও লাটি উদ্বার করা হয়। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয়নেতা তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করে রোববার রাতে দিঘলিয়ার থানার এস আই মো. নুরুল মোমেন বাদী হয়ে মামলা দায়ের করেন। আব্দুল সালাম নামের এজাহার নামীয় এক আসামিকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সেনহাটি সরিষা পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানিয়েছেন, রোববার রাত সাড়ে ৭টার দিকে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদ গেটের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় থানার এসআই শেখ ফরিদ আহমেদ বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করে রোববার রাতে থানায় মামলা করেছেন। এসআই মো. কামাল হোসেন মামলাটি তদন্ত করছেন।
খুলনায় গরুর মাংসের দাম কমলো ১০০ টাকা, বিক্রির ধুম
স্টাফ রিপোর্টার
খুলনায় হঠাৎ করেই গরুর মাংসের দাম কেজিতে ১০০ টাকা কমে গেছে। রোববার (৫ নভেম্বর) থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নগরীর ময়লাপোতা মোড়ে ৭৫০ টাকার পরিবর্তে ৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি শুরু হয়। কম দামে পাওয়ায় তাই ক্রেতারা গরুর মাংস কিনতে ভিড় করেন কসাইয়ের দোকানগুলোতে। বিক্রেতাদের দাবি, গরুর দাম বিগত দিনের চেয়ে কম হওয়ায় তারা কম দামে মাংস বিক্রি করতে পারছেন।
রোববার (৫ নভেম্বর) সকাল থেকে খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে গড়ে ওঠা ১৩টি মাংসের দোকানে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এর ফলে প্রায় দেড় বছর পর কমলো মাংসের দাম। দেড় বছর আগে প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছিল। গতকাল শনিবার পর্যন্ত ওই দামেই নগরীতে গরুর মাংস বিক্রি হচ্ছিল। রোববার থেকে কসাইয়ের দোকানের সামনে প্রতি কেজি মাংস ৬৫০ টাকা বিক্রি হচ্ছে এমন ব্যানার ঝুলিয়ে রাখা হয়।
এদিকে, দাম কম হওয়ায় ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়েছেন বলে জানান মাংস বিক্রেতা ইউনুস শেখ। তিনি বলেন, বিগত দিনে গরুর দাম বেশি ছিল। তাই মাংস কম দামে বিক্রি করতে পারেননি তারা। তবে, রোববার থেকে গরুর দাম কমেছে। এজন্য মাংসের দামও কমেছে। বর্তমানে গ্রামের প্রতিটি খামারে গরুর সংখ্যা বেড়েছে। ফলে কম দামে গরু কিনতে পারায় মাংসের দাম কমিয়েছেন তারা।
নগরীর জিরো পয়েন্টের বাসিন্দা কামরুজ্জামান মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ব্যানারে মাংসের দাম ৬৫০ টাকা দেখে একসঙ্গে ১ হাজার টাকার মাংস কিনে নিয়ে যান। এভাবে ক্রেতারা মাংসের দাম কম লেখা দেখে দোকানে ভিড় করেন। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয়ই খুশি বলে জানান তিনি।
এদিকে, দৌলতপুরের মাংস বিক্রেতা জাবেদ জানান, তারা গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
খুলনা সিটি করপোরেশনের ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, ‘খুলনার খামারে গরুর উৎপাদন বেড়েছে। যার প্রভাব বাজারে পড়েছে। এতে করে বিক্রেতারা কেউ ৬০০ টাকা আবার কেউ ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন।’
তবে, সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বাজার দর অনেক বেশি বলে মাংস বিক্রি অনেক কমে গেছে। আগের মতো মানুষ গরুর মাংস কিনছেন না। আগে চারটি গরু বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে দুটি গরুর মাংস। এতে করে কসাইরা লোকসানে পড়েছেন। তারা ব্যবসা টিকিয়ে রাখতে কম দামে মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন।
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজাহার মোল্লা (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইজাহার মোল্লা মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম উল আহসান জানান, অস্ত্র কেনাবেচা করা হচ্ছে এমন খবর পেয়ে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি দল। যার নেতৃত্ব দেন ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ জুয়েল ইসলাম। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় মাগুরার শালিখা উপজেলার ইজারত আলীকে।
পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বিকেলে আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দেড় লাখ টন আলু আমদানির অনুমতি, এলো ২৭০০ টন
ঢাকা অফিস
গত সাত দিনে এক লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। অনুমতির বিপরীতে ২ হাজার ৭০০ টন আলু দেশে এসেছে।
সোমবার (৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলু আমদানির এ তথ্য জানানো হয়েছে।
দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই কৃষিপণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
চলতি বছরের শুরু থেকেই আলুর বাজার চড়া। এরমধ্যে বেশিভাগ সময় আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় ছিল। যেখানে সাধারণ মানুষ ২০ থেকে ২৫ টাকায় আলু কিনতে অভ্যস্ত। তবে শেষ পর্যন্ত কয়েক দফা দাম বেড়ে খুচরা দোকানে আলু ৬০ টাকা পর্যন্ত উঠেছে।
এরমধ্যে গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ৩১ অক্টোবর হিমাগার থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি করতে সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
এসব উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আলুর দাম এখন কিছুটা কমতির দিকে।
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহীর মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ও খুলনা মোংলা মহাসড়কের টাউন-নওয়াপাড়া স্কেল এর সামনে মালবাহী ট্রাকের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২৩) নামের একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ (নভেম্বর) সকালে। নিহত রাকিবুল ইসলাম বাগেরহাটের কচুয়া উপজেলার আলোকদি গ্রামের শাহিন হাওলাদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উক্তদিন সকালে রাকিবুল ইসলাম বাগেরহাট থেকে মটরসাইকেলে করে মোংলার দিকে যাচ্ছিলেন। টাউন-নওয়াপাড়ার স্কেল এর সামনে পৌছালে পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মিজানুর রহমান ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। ওসি শেখ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহত রাকিবুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন বলেও তিনি জানান #
ফকিরহাট উপজেলা আ’লীগের মটরসাইকেলে শান্তি মিছিল
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে মটর সাইকেলে শান্তি মিছিল সোমবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের ডাকা কথিত হরতাল-অবরোধের প্রতিবাদে এই শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নেতৃত্বে কয়েকশত মটর সাইকেল নিয়ে বিশাল একটি মিছিল কাটাখালী বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে। এর পর খুলনা-মোংলা মহাসড়কের কুদির বটতলা খাজুরা লখপুর জলছত্র বটতলা ভবনা বেতাগা শুভদিয়া পিলজংগ হয়ে বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে ফকিরহাট সদর বিশ^রোড মোড়ে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ এ মিছিলে উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা অংশ গ্রহন করেন। ##
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর মুজগুন্নী এলাকার মৃত. আসমত আলী তালুকদারের ছেলে রাজ্জাক তালুকদার (৩২), নতুন রাস্তার মোড় পানির ট্যাংকির পাশের বাসিন্দা মৃত. কালাম হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার (৩২), পাবলা পরামানিক পাড়ার মো. টিপু সুলতানের ছেলে মো. শামীম হোসেন (২৫) ও ডুমুরিয়া থানার পূর্ব জিলেরডাঙ্গা গ্রামের মৃত. নজরুল গাজীর ছেলে রফিকুল গাজী(৩৬)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৭০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
স্বাস্থ্য খাতের সমতা-অসমতা উপলব্ধি ও দূরীকরণ শীর্ষক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
স্বাস্থ্য খাতের সমতা এবং স্বাস্থ্য খাতের অসমতা উপলব্ধি ও দূরীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর ড্যাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কলসানটেনসি লিমিটেড ঢাকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারের মডারেটর দায়িত্ব পালন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিরেক্টর ড. হাসনাত এম. আলমগীর, পিএইচডি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল উদ্দিন, এডিবি এর হ্যালথ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেমোগ্রাফিক এক্সপার্ট ড. মো. কাফিল আহমদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সহযোগী অধ্যাপক আল জামাল পমাস্তফা তমাল।
আলোচক বৃন্দের আলোচনাড উঠে এসেছে প্রান্তিক পর্যায়ের জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সেবার বিশাল বৈষম্য ও মৌলিক স্বাস্থ্য জ্ঞানের স্বল্পতাসহ শ্রেণি ভিত্তিক স্বাস্থ্য সেবার বৈষম্যমূলক পলিসি সমূহ। এছাড়াও প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবার বৈষম্য দূরীকরণে স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য সেবার কেন্দ্র সমূহের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ডাক্তারদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার উপর জোর দিয়েছেন।
সমাপনী বক্তব্যে ড. জামাল উদ্দিন বলেন, এন্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে এবং চিকিৎসদের জন্য পৃথক ডাটাবেজ তৈরি করে পুরো স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে, যেখানে প্রত্যেক রোগীর সমস্ত রেকর্ড সংরক্ষিত থাকবে।
মহেশপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক উদ্ধোধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে মুত্তিযোদ্ধা স্মৃতি ফলক উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য গুদাম মোড় চত্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক উদ্ধোধন করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য অ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশীর সভাপতিত্বে ফলক উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার ফয়জুর করিম চৌধুরী,সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুর সাত্তার। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, মুক্তিযোদ্ধা,শিক্ষক ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
মাত্তমডাঙ্গায় একাধিক মামলার আসামির কাছে দির্ঘদিন ধরে জিম্মি ১ টি পরিবার থানায় মামলা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের মাত্তমডাঙ্গা এলাকায় একাধিক মামলার আসামি সাহিদুল ইসলাম ট্যানা এর দ্বারা একের পর এক মিথ্যা মামলা হয়রানির অভিযোগে খানজাহান আলী থানায় মামলা ও জিডি ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার সরদার মাহমুদ আলী । লিখিত অভিযোগ সুত্রে জানা যায় দির্ঘদিন ধরে প্রতিবেশি ট্যানা তার বাথরুমের ট্যাংকি ব্যবহার না করে খোলা আকাশে বাথরুমের ময়লা ফেলে আসছে এতে করে ওই এলাকার সাধারন মানুষ চরম কষ্টে দিন অতিবাহিত হ”েছ পরিবেশ দৃষিত হ”েছ। বিগত ১৫ বছর যাবত এভাবে বাথরুমের ট্যাংিক ছাড়া মল ত্যাগ করে আসছেন, এলাকায় প্রভাবশালী হওয়াতে তিনি কারও কথা কর্নপাত না করে উল্টো ভুক্তভোগি পরিবারকে অকাথ্য ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকি লোহার বল্লম নিয়ে মারতে আসে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর ভুক্তভোগি সরদার মাহমুদ আলী বাদী হয়ে খানজাহান আলী থানায় ট্যানাকে আসামি করে মামলা দায়ের করলে খানজাহান আলী থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। আদালত থেকে জামিনে এসে পুনরায় গত ২৬ অক্টোবর বিবাদী মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়বীতি ও হুমকি ধামকি দেয়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর সরদার মাহমুদ আলী খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন যার নং ১৬৫৫। এ বিষয়ে প্রতিকার প্রতি ইতিমধ্যে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা , খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর, ফুলতলা উপজেলা স্যানেটরী ইন্সপেক্টর , আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানার ওসি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগি সরদার মাহমুদ আলী বলেন সন্ত্রাসী ট্যানার নামে একাধিক মামলা রয়েছে সে আমাদের সহ এলাকাবাসিকে জিম্মি করে রেখেছে , সে তার নিজের গোয়ালঘরে আগুন দেওয়ার নাটক করে এখন আবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়ারনী করার প্লান করছে। তার হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি ।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন ট্যানার নামে থানায় একাধিক মামলা , জিডি সহ অভিযোগ রয়েছে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।
অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা যুবদলের মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নির্দলীয় নিরপেক্ষ সরকার এর অধিনে নির্বাচনের দাবিতে চলমান ১ দফার দাবি আদায়ে বিএনপির ২য় দফার অবরোধ কর্মসূচির ২য় দিন গতকাল সোমবার অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল বের করা হয় । এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ জুয়েল হাওলাদার, মাসুম বিল্লাহ, মোঃ হেলাল হাওলাদার, মোহাম্মাদ হাফেজ শেখ, মোঃ শহীদ, রুহল, মুক্তার শেখ, মোঃ আল আমিন প্রমুখ।
নারীর অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই: আব্দুল খালেক
খবর বিজ্ঞপ্তি
নারীর অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। নারীর অধিকার রক্ষায় আন্তর্জাতিক ভাবে সমাদৃত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ যখন জেন্ডার বৈষম্য দূর করে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হচ্ছে। তখন দেশ বিরোধী চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র আর মিথ্যাচার করে গণতন্ত্রের মায়া কান্না কেঁদে বিদেশী প্রভুদের পদলেহন করছে ক্ষমতার আশায় জামায়াত বিএনপি। তাই আগামী নির্বাচনে নারী সমাজকে বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও মিথ্যাচার এর বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে। এই জন্য নারীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
সোমবার খালিশপুর থানা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোটে খুলনার ছয় আসনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এই লক্ষ্যে ১৩ নভেম্বর এর সমাবেশকে জন সমুদ্রে পরিনত করে দৃঢ় শপথ গ্রহন করা হবে।
সোমবার সন্ধ্যায় খালিশপুরের কাশিপুর মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সারমিন রহমান শিখা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাসার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পী। সভা পরিচালনা করেন তাসলিমা খাতুন লিমা। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমোরিস সুফিয়ার রহমান সনু, কাউন্সিলর খালিদ হোসেন প্রমুখ।
৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা
খবর বিজ্ঞপ্তি
বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গণবিরোধ গড়ে তুলতে হবে। ওরা উন্নয়নশীল রাষ্ট্রে অগ্রসরমান বাংলাদেশকে পিছিয়ে নিতে। বিদেশীদের হাতের পুতুল বানাতে আবার অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে বিএনপি ও জামায়াত। বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। এদের বিরুদ্ধে সাধারণ জনগনকে সাথে নিয়ে গণ বিরোধ গড়ে তুলতে হবে। যেখানেই জামায়াত-বিএনপি সেখানেই প্রতিরোধ।
সোমবার নগরীর ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় তিনি আরো বলেন, আগামী ১১ই নভেম্বর খুলনাবাসিকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতে অগ্নি শপথ গ্রহন করা হবে। এই লক্ষ্যে সমাবেশকে জনসমুদ্রে পরিনত করে আগামী নির্বাচনের বিজয় নিশ্চিতের লক্ষ্যে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে।
৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভঅপতি জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিও ও সাধারল সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকজ এমডিএ বাবুল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাডঃ আইয়ুব আলী শেখ, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম আকিল উদ্দিন, ফারুক হোসেন, মোস্তফা কামাল খান কবীর, রেক্সোনা কালাম লিলি, মাকসুদা খানম পাখি, শহিদুল ইসলাম প্রমুখ।
র্ষিয়ান রাজনীতিক সিরাজুল ইসলামের ইন্তেকালে খুলনা বিএনপি’র গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি করপোরেশনের প্রথম মেয়র ও খুলনা মহানগর মুসলিম লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল সোমবার (০৬ নভেম্বর) শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, খুলনার সার্বিক উন্নয়নে বর্ষিয়ান রাজনীতিক শেখ সিরাজুল ইসলামের অসামান্য অবদান রয়েছে। খুলনাবাসী চিরদিন তাকে স্মরণ রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল রবিবার নগরীর হাজী মহসিন রোডের নিজ বাসভবনে ৯৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নেতৃবৃন্দ বলেছেন, মেয়র হিসেবে খুলনা সিটি করপোরেশনের দায়িত্ব পালনের আগে তিনি মুহাম্মদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও খুলনা ইসলামিয়া কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, এতিমখানা ও মসজিদসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন খুলনার এই কৃতিসন্তান।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।











































