পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় আয়েশা খাতুন(১৮) নামে নববধু যাত্রীবাহী বাসের চাপায় মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহের সুরহাল শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার আগড়ঘাটা বাজারে। পুলিশ বাসটিকে জব্দকরে চালকে গ্রেফতার করেছে। থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের সাদ্দাম গাজী শশুর বাড়ি থেকে নববধুকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। এ সময় আগড়ঘাটা বাজের মোটর সাইকেলের পেট্রোল কেনার জন্য রাস্তার পাশে দাড়ায়। এ সময় পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। মোটর সাইকেলের উপর বসে থাকা আয়েশা খাতুন মোটর সাইকেল থেকে ছিটকে পড়েলে যাত্রীবাহী বাসের চাকা তার মাথার উপর দিয় চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আয়েশার স্বামী সাদ্দাম আহত হয়। আহত স্বামী পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে। বাসের চালককে গ্রেফতার করে বাস জব্দ করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মরদেহের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।











































