খেলা ডেস্ক।।
মাদুশঙ্কার দুর্দান্ত ‘টো-ক্রাশিং’ ডেলিভারিতে আউট হয়ে ফিরতে হলো লিটন দাসকে। ভালো খেলতে থাকা লিটনের বিদায়ে ৪১ রানেই দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। লেগ বিফোর হওয়ার আগে লিটনের ব্যাট থেকে আসে ২৩ রান। ২২ বলে দুটি করে চার ও ছক্কায় এ রান করেন লিটন।
বিশ্বকাপ আসরে নিজের ২০তম উইকেট শিকার করলেন মাদুশঙ্কা।











































