Home বিনোদন ১০ই নভেম্বর মুক্তি ‘যন্ত্রণা’

১০ই নভেম্বর মুক্তি ‘যন্ত্রণা’

52

স্টাফ রিপোর্টার।।
ঢালিউডের সম্ভাবনাময় নতুন জুটি চিত্রনায়ক আদর আজাদ ও নবাগত সায়মা স্মৃতি। প্রথমবার তারা একসঙ্গে অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ নামের সিনেমায়। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে অনেক আগেই। নতুন খবর হচ্ছে, আগামী ১০ই নভেম্বর দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবেন।

এই সিনেমার মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেছেন গ্রামীণ ফোনের মডেল হিসেবে পরিচিত সায়মা স্মৃতি। তিনি বলেন, নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু সিনেমায় প্রথম কাজ করেছি, তাই প্রত্যাশাও একটু বেশি। বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই যাত্রা করতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প। সিনেমাটিতে আদর-সায়মা স্মৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন মানসী প্রকৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া প্রমুখ।