স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড ম্যাচের আগে হুট করেই দেশে ফিরেছিলেন মিচেল মার্শ। পরে জানা যায়, দাদার মৃত্যুর কারণে দেশে ফিরেন তিনি। সেই শোক কাটিয়ে আবারো ভারতে আসছেন মার্শ। আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেয়ার কথা এই অলরাউন্ডারের। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক বিবৃতিতে জানানো হয়েছে এ খবর। আগামীকাল মুম্বইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মার্শ। একাদশে ফেরার জোরালো সম্ভাবনা আছে এই ইনফর্ম টপ অর্ডার ব্যাটারের। এদিকে মার্শ ফিরলেও, এখনও ইনজুরি কাটিয়ে ফেরা হচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েলের। কয়েকদিন আগে ম্যাক্সওয়েলসহ অস্ট্রেলিয়া দলের অনেক ক্রিকেটারই গলফ খেলতে গিয়েছিলেন।
খেলা শেষ করে ফেরার জন্য অন্য সবার মতো গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন ম্যাক্সওয়েল। হঠাৎ সেখান থেকে পড়ে মাথায় আঘাত পান এই অলরাউন্ডার। কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী আগামী ৬ থেকে ৮ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে ৭ই নভেম্বরের ম্যাচটিও তার খেলার সম্ভাবনা নেই। এবারের বিশ্বকাপে অবশ্য সুবিধাজনক অবস্থানেই আছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে টানা পাঁচ জয়ে ১০ পয়েন্ট পেয়ে তালিকার তিনে আছে দলটি।











































