Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

91
দুবলার চরে গেলেন হাজার হাজার জেলে, বানালেন ঘর

দর্শনায় একদিনে দু’ সাবেক নেতার মৃত্যু 

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় একদিনে দু’ সাবেক নেতার মৃত্যু  হয়েছে। ইন্না—–রাজিউন। রবিবার সকাল ৯ টায় দর্শনার পরাণপুর গ্রামের এজাজ মন্ডলের ছেলে ইসলামি ছাত্র শিবিরের সাবেক সাথী ও পরে সদস্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার রত অবস্থায় মৃত্যু বরণ করেচে।অপর দিকে দর্শনা পুরাতন থানা পাড়ার মৃত সুনসুর আলীর ছেলে  পৌর যুবদলের সাবেক নেতা মিরাজুল অসুস্থ হয়ে বাড়িতে মারা যায়।তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

আযম খান সরকারি কলেজের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক হলেন এড. সাইফুল ইসলাম

খবর বিজ্ঞপ্তি

আযম খান সরকারি কমার্স কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গনে এক জরুরি সভা অনুিষ্ঠত হয়েছে। সভায় পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক হয়েছেন সাবেক ভিপি, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি  এড. মো: সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুল করিম বাবু, সাবেক ভিপি চৌধুরী বাশার ওয়াদুদ সুমন। এছাড়া কমিটি ও উপ-কমিটিসহ সর্বমোট ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পুনর্মিলনী উদযাপন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ শহিদুল হক মিন্টু। এছাড়া সদস্যরা হলেন প্রফেসর সেলিনা বুলবুল ও জামাল উদ্দিন বাচ্চু। রেজিষ্ট্রেশন উপ-কমিটির আহবায়ক শামিম আরা হোসেন পপি, সদস্য সচিব মো: সোহেল বিশ্বাস, প্রচার ও সাজসজ্জা উপ-কমিটির আহবায়ক শেখ আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব তৌহিদা পারভীন রুমু, স্মরণিকা উপ-কমিটির আহবায়ক তারক চাঁদ ঢালি, সদস্য সচিব বিপুল কুমার মজুমদার, সাংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আহবায়ক চৌধুরী মিনহাজ উজ জামান সজল, সদস্য সচিব ইলিয়াস হোসেন লাবু অর্থ বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর শেখ জিয়াউল ইসলাম এফসিএমএ, সদস্য সচিব মো: রফিকুল ইসলাম, যোগাযোগ ও আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক আযম খান, সদস্য সচিব শেখ শরিফুল ইসলাম , অভ্যর্থনা ও র‌্যাফেল ড্র উপ-কমিটির আহবায়ক মীর বরকত আলী, সদস্য সচিব নইমুজ্জামান টগর, শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক ………, ও সদস্য সচিব মো: ইমরান হোসেন। বাকি কমিটিগুলো অতি শীত্রই গঠন করে প্রকাশ করা হবে।

 

কালিগঞ্জে দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জে দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করা হয়েছে। (রবিবার ৫ ইং নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলা দৈনিক ওবিবার  কের সারাদেশ প্রদান কার্যালয়ে। দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকা’র নিজস্ব প্রতিনিধি ও কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ঘোষ এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক সময়ের সংলাপ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি কাজী কাহফিল অরা সজল। তিনি বক্তব্যে বলেন দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকার ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি এসে ধন্য মনে করছি,সাংবাদিক-রা সমাজের দর্পণ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু রামেশ চন্দ্র বিশ্বাস।

দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকা-র স্টাফ রিপোর্টার ও কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক শিমুল হোসেন তিনি বলেন, সাংবাদিক-রা আলোচনা-সমালচনার মাধ্যমে জনমত সৃষ্টি করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুত্বপর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন পবিত্র দেবনাথ দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকা-র মৌতলা কালিগঞ্জ প্রতিনিধি,এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দৈনিক ওবিবার  কের সারাদেশ পত্রিকা-র কালিগঞ্জ উপজেলা সদর প্রতিনিধি হাসিনা পারভীন, ১নং কৃষ্ণনগর কালিগঞ্জ প্রতিনিধি প্রসেনজিৎ রায়, আরিফুল ইসলাম,বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি, কুশুলিয়া কালিগঞ্জ প্রতিনিধি রুবেল হোসেন,

 

এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের তথ্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন। যুগ্মসাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন,দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ ,আশরাফুল ইসলাম প্রমুখ।

 

চুয়াডাঙ্গায় মোটর সাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর পৌনে ৩ টার  দিকে  চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার সংলগ্ন জ্যোতি মিলের সামনে মেহেরপুর জেলার রাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে এজাজ আহমেদ রাজা (২৪) মটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে আসার পথে বিপরীত দিক দিয়ে আসা একটি পাখী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ লাগে।এসময় এজাজ মাথায় আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়া হলে

সদর হাসপাতালে  জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত পাখি ভ্যান চালক দামুড়হুদার খা পাড়ার খেদের আলীর ছেলে মুরসালিন(২৫)কে  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সিরাজুল ইসলাম এর মৃত্যুতে উন্নয়ন কমিটির শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র প্রবীন নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ।

 

ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে কৈশোর বান্ধব স্বা¯’্য সেবা বিষয়ক আলোচনা সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সং¯’া ব্র্যাকের আয়োজনে কৈশোর বান্ধব স্বা¯’্য সেবা বিষয়ক বিদ্যালয় ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সং¯’ার “অধিকার এখানে, এখনই” প্রকল্পের আওতায় রবিবার দুপুরে উপজেলার শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুলছাত্র বাপ্পি শেখ। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মতিয়ার রহমান মোড়ল। প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোহসেনা ফেরদৌসী। অনুষ্ঠানে যৌন ও স্বা¯’্য প্রজনন বিষয় প্রশ্ন উত্তর পর্বে বক্তৃতা করেন ছাত্র নুরনাহার খাতুন, ইশরাত জাহান তন্মি, নাজমুস সাকিব, সাংবাদিক মাহবুবুর রহমান, জেলা ইয়ুথ মোবিলাইজার শিখা রানী, ফয়সাল আহমেদ। অনুষ্ঠান শুরুতে জেলা কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এরআগে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

ডুমুরিয়ায় আলমসাধু-মোটরভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৩

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় আলমসাধু-মোটরভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ডুমুরিয়া-মিকশিমিল সড়কে খাজুরা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মিকশিমিল বাজার থেকে ৪জন যাত্রী নিয়ে একটি মোটরভ্যান ডুমুরিয়া আসার পথে ঘটনা¯’লে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানগাড়িটি ভেঙে ভ্যানচালক জাহাতাপ মোল্লা (৫০) রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাতে অজ্ঞান হয়ে পড়ে। ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার আলী মোল্লার ছেলে। এ সময় ভ্যান যাত্রী কুমোরঘাটার আছাদ আলী (৪১), মনোহরপুরের কামাল হোসেন (৪০) ও গঙ্গারামপুরের তৈয়ব আলী (২০) আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

 

কুয়েটে “ডি-নথি বিষয়ক” প্রশিক্ষণ শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দু’দিন ব্যাপী ‘ডি-নথি বিষয়ক’ প্রশিক্ষণ (৫ম পর্যায়) শুরু হয়েছে। ০৫ নভেম্বর রবিবার সকাল সোয়া ৯টায় বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সেকশন অফিসার (গ্রেড-১) রাগীব হোসেন ও এসএম সোহায়েব হোসেন। ০৬ নভেম্বর সোমবার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিলয় মিত্র, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মেহেদী ইসলাম ও সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ তারিক আল হক নজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ বশির উদ্দিন। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের প্রকৌশল শাখা, কেন্দ্রীয় লাইব্রেরী, ইনস্টিটিউট, রেজিস্ট্রার দপ্তর, বিভিন্ন পরিচালক এর কার্যালয়, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার, আইসিটি সেল, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ, জনসংযোগ ও তথ্য শাখায় কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

সাবেক কাউন্সিলর লুৎফা’র স্মরণ সভায় সিটি মেয়র

তার মত কর্মীবান্ধব, দক্ষ ও ত্যাগী সংগঠক ওবিবার   ঘরে ঘরে দরকার

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, লুৎফুন্নেচ্ছা লুৎফা ছিলেন মুজিব আদর্শের একনিষ্ঠ সৈনিক ও দক্ষ সংগঠক। তিনি সুনামের সাথে যেমন রাজনীতিতে তেমনি কাউন্সিলর হিসেবে সমাজ সেবা করে গিয়েছেন। তিনি দলের কিংবা সাধারণ মানুষের বিপদে আপদে সব সময় পাশে থেকে সাহস যুগিয়েছেন। তিনি আরও বলেন লুৎফা অক্লান্ত পরিশ্রম করে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। তার মত কর্মীবান্ধব, দক্ষ ও ত্যাগী সংগঠক ওবিবার   ঘরে ঘরে দরকার। লুৎফার ত্যাগ আর আদর্শকে স্মরণ করে আগামী দিনে সকলকে সংগঠন করতে হবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

গতকাল সন্ধ্যায় ৬ টায় দলীয় কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফা এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বিরেন্দ্র নাথ ঘোষ, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম অধ্যাপক রুনু ইকবাল বিথার ও নাজনীর নাহার কনা। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জু মনোয়ারা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তি রায়, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমী, খাদিজা কবির তুলি, লিভানা পারভিন, পারভিন ইলিয়াছ, কনিকা সাহা, সুপ্তি হাসান, আলেয়া সাহিদ, রেজয়ানা প্রধান, মিনু আহম্মেদ ও লাকি আখতার প্রমুখ;

 

২৩ নং ওয়ার্ড মহিলা আ’লীগের কর্মী সভায় সিটি মেয়র

বিএনপি জামায়াতের নারী ধর্ষণ, অগ্নিসন্ত্রাস আর মানুষ হত্যা দেখতে চায় না

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি জামায়াতের নারী ধর্ষণ, অগ্নিসন্ত্রাস আর মানুষ হত্যা দেখতে চায় না। তারা ২০১৪ সালের মত আবার নিরিহ মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পুলিশ ও সাংবাদিক হত্যা এবং গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। তিনি বলেন, বিএনপি ’৭১-এর মত নারী ধর্ষণ এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে। ওদের কাছে দেশ ও জাতির নিরাপদ নয়। এরা দেশ ও জাতির শত্রু, এদের প্রতিহত করে দেশ ও জাতিকে নিরাপত্তা দিতে হবে। সেজন্যে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ’৭১-এর প্রেতাত্মাদের চিরতরে দাফন করিয়ে দিতে হবে। এজন্য সার্কিট হাউসের জনসভায় মহিলাদের জনসমুদ্রে পরিণত করে বিএনপির দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

গতকাল রবিবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে ২৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বিরেন্দ্র নাথ ঘোষ, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম অধ্যাপক রুনু ইকবাল বিথার ও নাজনীর নাহার কনা। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জু মনোয়ারা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তি রায়, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমী, খাদিজা কবির তুলি, লিভানা পারভিন, পারভিন ইলিয়াছ, কনিকা সাহা, সুপ্তি হাসান, আলেয়া সাহিদ, রেজয়ানা প্রধান, মিনু আহম্মেদ ও লাকি আখতার প্রমুখ;

২৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কনিকা শাহার সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক সুপ্তি হাসান’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জু মনোয়ারা, সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পী, মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তি রায়, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমী, খাদিজা কবির তুলি, লিভানা পারভিন, পারভিন ইলিয়াছ, আলেয়া জাহিদ, রেজয়ানা প্রধান, মিনু আহম্মেদ ও লাকি আখতার প্রমুখ। সভায়, আগামী ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় মহিলাদের উপস্থিতি নিশ্চত করার আহবান জানানো হয়।

 

 

২০নং ওয়ার্ড আ’লীগের সভায় সিটি মেয়র

আওয়ামী লীগে কোন অরাজনৈতিক

গণবিচ্ছিন্ন মানুষের স্থান নেই

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগে কোন অরাজনৈতিক গণবিচ্ছিন্ন মানুষের স্থান নেই। আওয়ামী লীগ একটি তৃণমূলের সংগঠন। গরীব অথচ ভদ্রলোক, নিরীহ মানুষ, বিত্তশালী সহ সব শ্রেণী পেশার মানুষ এই সংগঠনের সদস্য। এই সংগঠনে কোন সাম্প্রদায়িক মানুষের স্থান নেই। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বোধ নিয়ে মানুষের পাশে থেকে সমাজ সেবা করে তারাই প্রকৃত মুজিব আদর্শ তথা আওয়ামী লীগের কর্মী হবে। সেজন্যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বার প্রধানমন্ত্রী করতে হবে।

গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চ. ম. মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মো. লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ওবিবার  াদ কামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।

এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. মোক্তার হোসেন, আলী আকবর, জাহাঙ্গীর আলী মন্টু, কাউন্সিলর মাহামুদা বেগম, বাদশা হাওলাদার, ঈসরাফিল, এ্যাড. শফিউল আলম সুমন, বাহাউদ্দিন শেখ বাহার, সেলিম শিকদার, আবুল হোসেন, জামাল হোসেন, ইদ্রিস আলী খান বাংগালী, নাজমুল হক মুকুল, কবির হোসেন, আব্দুল হাই মাতুব্বর, আলম মুন্সি প্রমুখ;

 

 

 

 

 

দুবলার চরে গেলেন হাজার হাজার জেলে, বানালেন ঘর

বাগেরহাট প্রতিনিধি

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুবলার চরে শুটকি আহরণের মৌসুম শুরু হয়েছে। বন বিভাগের অনুমতি নিয়ে শুক্রবার সকালে দুপুরে দুবলার চরসহ বিভিন্ন চরে পৌঁছেছেন জেলে, বহদ্দর ও ব্যবসায়ীরা।

 

দুবলাসহ আশপাশের কয়েকটি চর পরিষ্কার করে ঘর ও মাছ শুকানোর মাচা বানাতে ব্যস্ত সময় পাড় করছেন তারা। ঘর ও মাচা তৈরি শেষে জাল নিয়ে সাগরে যাবেন মাছ আহরণে।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের তথ্য অনুযায়ী, এবার ১৬ জন বহদ্দরকে শুটকি আহরণের অনুমতি দেওয়া হয়েছে। জেলেরা আগামী ৫ মাস চরে অবস্থানের জন্য ১ হাজার ৩৫টি ঘর তৈরি করতে পারবেন। এছাড়া বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণের জন্য ৯৬টি দোকান স্থাপনের অনুমতি দিয়েছে বন বিভাগ। এ বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ কোটি টাকা।

 

অন্যান্য বছরের মতো এবারও শুটকি মৌসুমে দুবলাসহ অন্যান্য চরে ১০ থেকে ১৫ হাজার জেলে ও মৎস্যজীবী অবস্থান করবেন বলে ধারণা সংশ্লিষ্টদের।

 

দুবলার চরে পৌঁছানো জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক জেলে শুক্রবার সকালেই দুবলার চরে পৌঁছেছেন। দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে জেলেরা এসেছেন চরে। শনি ও রোববার পর্যন্ত জেলেরা চরে আসার সম্ভাবনা রয়েছে। এখানে থাকার ঘর ও মাছ শুকানোর মাচা তৈরি হলেই জেলেরা জাল নিয়ে চলে যাবেন সাগরে। সেখান থেকে মাছ এনে বাছাই করে সূর্যের তাপে শুকিয়ে শুটকি তৈরি করবেন।

 

সাগরে পাওয়া যায় এমন সব ধরনের মাছের শুটকি তৈরি হয় দুবলায়। এর মধ্যে লইট্যা, ফাইস্যা, কোরাল, রুপচাঁদা, বিভিন্ন প্রকার চিংড়ি, ছুড়ি, থুরে, কাইন, বাইন, লাক্ষ্মা, কঙ্কন, টুনা, স্যামনসহ অর্ধশতাধিক প্রজাতির মাছের শুটকি তৈরি হয় এখানে। কোনো প্রকার রাসায়নিক পদার্থ এবং ফরমালিন ছাড়া তৈরি হওয়ায় দুবলার চরের শুটকির ব্যাপক চাহিদা রয়েছে।

 

দুবলার চরে মাছ আহরণ করতে যাওয়া রামপালের হুড়কা এলাকার রবিউল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১১টায় এসে চরে পৌঁছেছি। আগাছা পরিষ্কার করে বাস, পলিথিন ও চাটাই (হোগলার তৈরি বিশেষ পাটি) দিয়ে ঘর তৈরি করছি। রাতেই মাছ ধরতে নামব।

 

সমুদ্রগামী মৎস্যজীবী সমিতির সভাপতি মো. শহিদ মল্লিক বলেন, বেশিরভাগ জেলে ইতোমধ্যে দুবলার চরে পৌঁছে গেছে। অনেকে মাছ ধরতে সাগরে চলে গেছে। কেউ কেউ হয়ত কাল সকালে যাবে।

 

দুবলার চরের মনোহারী দোকান ব্যবসায়ী মো. ফারুক বলেন, চাল, ডাল, তেলসহ বিভিন্ন মুদি পণ্যের দোকান নিয়ে এসেছি। ৫ মাস ক্রয়-বিক্রয় করব। আল্লাহ চাইলে মৌসুম শেষ হলে বাড়িতে যাব। এর মধ্যে যদি মালামাল শেষ হয়ে যায়, তাহলে এলাকায় ফোন করলে ট্রলারের মাধ্যমে পাঠাবে।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, আমরা ইতোমধ্যে জেলেদের দুবলার চরে যাওয়ার অনুমতি দিয়েছি। জেলেরাও আসতে শুরু করেছে। আগামী বছরের ৩১ মার্চ শুটকির মৌসুম শেষ হবে। টানা পাঁচ মাস সেখানে থাকতে হবে হাজারো জেলে ও শ্রমিকদের।

 

তিনি বলেন, সাগরপাড়ের এ চরে থাকতে অস্থায়ী ঘর, মাছ শুকানোর চাতাল ও মাচা তৈরি করছেন জেলে ও ব্যবসায়ীরা। তবে স্থাপনা নির্মাণে সুন্দরবনের কোনো গাছপালা ব্যবহার করা যাবে না। তাই বনবিভাগের নির্দেশনা অনুযায়ী দুবলার চরে যাওয়া জেলেরা সঙ্গেই নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী। জেলেরা বা জেলে ছদ্মবেশে সুন্দরবনের অভ্যন্তরে যাতে কেউ কোনো অপরাধ না করতে পারে সেজন্য বন বিভাগ সব সময় সজাগ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

 

 

 

কোনো দুষ্কৃতকারীকে নড়াইলে অপকর্ম করতে দেবো না: এসপি সাদিরা

নড়াইল প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ তৎপর বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন।

 

তিনি বলেন, জেলা পুলিশ সবসময় তৎপর। আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা কোনো দুষ্কৃতকারীকে নড়াইলে অপকর্ম করতে দেবো না।

রোববার (৫ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানা এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

নড়াইলবাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার সাদিরা বলেন, আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, দোকানপাট খোলা রাখবেন। আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। নড়াইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল ইসলামসহ অন্য সদস্যরা।

 

ঝিনাইদহে কয়েক মিনিটের ঝড়ে ধান-কলাগাছের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহে কয়েক মিনিটের ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাঁচ হেক্টর জমির ধান মাটিতে হেলে পড়েছে এবং ১০ হেক্টর জমির কলা গাছ ভেঙে পড়েছে। রোববার (৫ নভেম্বর) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

জানা যায়, শনিবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ো বাতাস বয়। এর সঙ্গে বৃষ্টিও শুরু হয়। কয়েক মিনিটের এ ঝড়ে সদর উপজেলার সাগান্না, কুমড়াবাড়িয়া, হলিধানী ইউনিয়নের নগরবাথান, লেবুতলা, হলিধানীসহ বিভিন্ন গ্রামের ফসলের ক্ষতি হয়েছে। কৃষকের অধিকাংশই কলাই বিক্রির উপযোগী হয়নি। ফলে কৃষকের ক্ষতির মাত্রা আছে বেশি। মাঠের ধানগুলোও ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষক। কিন্তু এ ঝড়ে ধানগাছও মাটিতে পড়ে গেছে। আধা পাকা ধানের তুলনায় অপরিপক্ব ধানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছে কৃষক।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ২৫ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ঝড়ে ৫ হেক্টর ধানগাছ এবং ১ হাজার ১৭৫ হেক্টর কলা গাছের মধ্যে ১০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

তবে কৃষকরা বলছেন, আশপাশের এলাকার প্রায় ৪০০ কৃষকের কয়েক হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত সদর উপজেলার মাধবপুর গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, দুই বিঘা জমিতে কলাগাছ ছিল দেড় হাজার। এর মধ্যে ২০ হাজার টাকার কলা বিক্রি করেছি। বাকি গাছের কলা কয়েকদিন পরই বিক্রি করা যেত। কিন্তু ঝড়ে সব গাছ ভেঙে গেছে। দুই বিঘা জমিতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। এবার খুবই লোকসান হলো।

 

নগর বাথান গ্রামের কৃষক আবজাল হোসেন বলেন, আমার জমির অল্প কিছু ধান কেটেছি। আরও কিছু ধান আছে। শনিবারের ঝড়ে জমির সব ধান মাটিতে হেলে পড়েছে। মাঠের অন্যদের জমির ধানও একদম হেলে পড়ে আছে। এতে বিঘায় যদি ৩০ মণ ধান পাওয়া যেত এখন সেখানে ২০ মণ ধান পাওয়া যাবে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের অনেক জমির ধান সবেমাত্র ফোলা শুরু হয়েছে সে গুলোও হেলে পড়েছে এসব জমি থেকে অর্ধেক ধানও কৃষক ঘরে তুলতে পারবে না।

 

রাশিয়া বেগম বলেন, কলার গাছ ভালো ছিল, ফলনও ভালো হতো। কিন্তু ঝড়ে সব শেষ করে দিয়ে গেলো। সারের দোকানেও দেনা ১৫ হাজার টাকা। কীভাবে কী করবো বুঝে উঠতে পারছি না।

 

একই গ্রামের আফজাল লষ্কর বলেন, চার বিঘা জমিতে আমন ধান ছিল। কিছুদিন পরই ঘরে উঠতো ধান। কিন্তু ঝড়ে গাছ মাটিতে পড়ে গেছে। আধপাকা ধান খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও অপরিপক্ব ধানগুলো বেশি নষ্ট হবে। এতে বিঘায় গড়ে ৮-১০ মণ ফসল কম পাবো।

 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর এ নবী বলেন, কলা গাছের বেশি ক্ষতি হলেও ধান আধপাকা থাকায় তেমন কোনো ক্ষতির শঙ্কা নেই। সকাল থেকেই মাঠ পরিদর্শন করছি। সঠিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনা বা অন্য সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকেও তাদের সহযোগিতার সার্বিক চেষ্টা থাকবে।

 

পাল্লা দিয়ে বাড়ছে আলু-পেঁয়াজের দাম

স্টাফ রিপোর্টার

খুলনার বাজারগুলোতে পেঁয়াজ আর আলুর দাম পাল্লা দিয়ে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ডিমের দামও। সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রি হচ্ছে পণ্য তিনটি।

 

আলু আর পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তারা বলছেন, আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়া বাজারে প্রতিনিয়ত দাম বেড়ে চলেছে।

 

নগরীর সান্ধ্যবাজার ও গল্লামারী বাজারে সরেজমিনে দেখা যায়, এ দুটি বাজারে দেশি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। অথচ এক সপ্তাহ আগে এ বাজারগুলোতেই দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা কেজিতে।

গল্লামারীর কাঁচাবাজারে নিত্যপণ্য কিনতে আসা গৃহবধূ আলেয়া রহমান বলেন, দুদিন আগে আমি পেঁয়াজ কিনেছি ১২০ টাকা কেজি দরে। ওবিবার   সেই পেঁয়াজ ১৪০ টাকা দরে বিক্রয় হচ্ছে। একদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা কিভাবে বাড়ে সেই প্রশ্ন কার কাছে করবো। সরকার দাম নির্ধারণ করে দিয়েছে কিন্তু বাজারে তা মানা হচ্ছে না। দাম নির্ধারণ করে দেওয়ার পরও বেশি দামে বিক্রি হওয়ায় সরকারের গাফিলতি।

 

এদিকে বাজারভেদে পণ্যের দামে তারতম্য দেখা গেছে। নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা এবং সন্ধ্যা বাজার ও গল্লামারী বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে।

পেঁয়াজের এমন দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিচ্ছে আলু। ৫৫ টাকার আলু এখন অনেক বাজার বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

 

দৌলতপুর বাজারের খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, কাঁচামালের বাজার খারাপ। দাম বেশি বলে আলু না নিয়ে চলে যাচ্ছেন ক্রেতারা।

 

দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দাম আমরা বাড়াই না। দাম বাড়ার পর আমাদের হাতে আসে। মাঠ থেকে মাল ওঠার পর দাম বেড়ে যায়। আমরা বাধ্য হয়ে বিক্রি করছি।

 

নিউমার্কেট কাঁচাবাজারের সবজি বিক্রেতা সজীব বলেন, ভারতের দাম বৃদ্ধির কারণে আমাদের এখানে দাম বৃদ্ধি পেয়েছে। সরকার দাম বেঁধে দেওয়ার কারণে আমদানিও কম হচ্ছে। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে গেলে লস হয়। তাই আমদানিকারকরা আমদানি করছে না।

তিনি আরও বলেন, কাঁচামালের দাম প্রতিদিন ওঠানামা করে। যে দাম দিয়ে কিনি তার চেয়ে সীমিত লাভে বিক্রি করতে হয়। আলু-পেঁয়াজের যে চাহিদা সেই পরিমাণ মাল বাজারে আসছে না। তাই প্রতিদিনই দাম বাড়ছে।

 

বিক্রেতা শাহেব আলি বলেন, বাজারে আমরা দাম বাড়াই না। আমরা যে দামে কিনি সেই দামে বিক্রি করতে হয়। বেশিরভাগ ক্রেতা দাম বেশি বলে কিনছে না। আমরাও মাল নিয়ে বিপদে আছি। একদিনের ব্যবধানে ৩০ টাকা দাম বৃদ্ধির বিষয়ে জিজ্ঞেস করলে বিক্রেতারা কোনো মন্তব্য করেননি।

 

এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক মো. সেলিম বলেন, আমদানি করা পেঁয়াজের দাম অনেক বেশি। তাই বাজারে পণ্যটির দাম বেড়েছে। তবে অতিরিক্ত দাম নেওয়ার খবর পেলে সেখানে অভিযান চালানো হচ্ছে।

 

কয়রার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও  সার বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি/ ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় ৩৭৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।  রবিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি.এম তারিক-উজ-জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সুব্রত কুমারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, শাহজাহান সিরাজ, মোঃ কামাল হোসেন, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন, অনুতব সরকার, গুরুদাস মন্ডল, মোঃ আল মাহফুজ, স্থানীয় কৃষক চঞ্চল মন্ডল, মুর্শিদা আক্তার,ইয়াকুব গাজী, মুরাদ শেখ, শাহিনা আক্তার প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, শীতকালিন পেয়াজ,  সূর্যমুখীর বীজ ও ফসল অনুযায়ী ১০ কেজি থেকে ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

 

 

মাত্তমডাঙ্গায়  একাধিক মামলার আসামি কতৃক  মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা  ইউনিয়নের মাত্তমডাঙ্গা এলাকায় একাধিক মামলার আসামি সাহিদুল ইসলাম ট্যানা এর দ্বারা  একের পর এক  মিথ্যা মামলা  হয়রানির অভিযোগে খানজাহান আলী থানায় মামলা ও জিডি ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার সরদার মাহমুদ আলী । লিখিত অভিযোগ সুত্রে জানা যায় দির্ঘদিন ধরে প্রতিবেশি ট্যানা তার বাথরুমের ট্যাংকি ব্যবহার না করে খোলা আকাশে বাথরুমের ময়লা ফেলে আসছে এতে করে ওই এলাকার সাধারন মানুষ চরম কষ্টে দিন অতিবাহিত হ”েছ পরিবেশ দৃষিত হ”েছ। বিগত ১৫ বছর যাবত এভাবে বাথরুমের ট্যাংিক ছাড়া মল ত্যাগ করে আসছেন, এলাকায় প্রভাবশালী হওয়াতে তিনি কারও কথা কর্নপাত না করে উল্টো ভুক্তভোগি পরিবারকে অকাথ্য ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকি লোহার বল্লম নিয়ে মারতে আসে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর ভুক্তভোগি সরদার মাহমুদ আলী বাদী হয়ে খানজাহান আলী থানায় ট্যানাকে আসামি করে মামলা দায়ের করলে খানজাহান আলী থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। আদালত থেকে জামিনে এসে পুনরায় গত ২৬ অক্টোবর বিবাদী মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়বীতি ও  হুমকি ধামকি দেয়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর সরদার মাহমুদ আলী খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন যার নং ১৬৫৫। এ বিষয়ে প্রতিকার প্রতি ইতিমধ্যে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা , খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর, ফুলতলা উপজেলা স্যানেটরী ইন্সপেক্টর , আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানার ওসি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগি সরদার মাহমুদ আলী বলেন সন্ত্রাসী ট্যানার নামে একাধিক মামলা রয়েছে সে আমাদের সহ এলাকাবাসিকে জিম্মি করে রেখেছে , সে তার নিজের গোয়ালঘরে আগুন দেওয়ার নাটক করে এখন আবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়ারনী করার প্লান করছে।  তার হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি ।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন ট্যানার নামে  থানায় একাধিক মামলা , জিডি সহ অভিযোগ  রয়েছে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান  এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি  তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা  গ্রহন করা হবে।

 

অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা ছাত্রদলের মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নির্দলীয় নিরপেক্ষ সরকার এর অধিনে নির্বাচনের দাবিতে চলমান ১ দফার দাবি আদায়ে বিএনপির ২য় দফার অবরোধ কর্মসূচির ১ম দিন গতকাল রবিবার অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট  বিক্ষোভ মিছিল  বের করা হয় । এ সময় উপস্থিত ছিলেন  থানা ছাত্রদলের সদস্য সচিব  হাবিবুর রহমান বিপ্লব, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ,মো: সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজীম,স্বাধীন মির্জা,আলী হোসাইন,রাকিবুল ইসলাম,মোঃ সিফাত,আখীরুজ্জামান, রাফছি হাওলাদার, যুবদল নেতা  মেহেদী হাসান বাপ্পি, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায়  থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ বলেন শুধু বিএনপি নয় এখন সারা দেশের মানুষ তাদের অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে । দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল এর নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা বলে তিনি জানান এছাড়া বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল , খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান সহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

 

 

বাগেরহাটের হতদরিদ্র সঞ্জু ঘোষ জটিল রোগে

আক্রান্ত উন্নত চিকিৎসায় সহযোগীতা কামনা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের রনভূমি গ্রামের হতদর্দ্রি সঞ্জু রানী ঘোষ (৪৫) জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অতিদ্রুত তাকে উন্নত চিকিৎসা করতে না পারলে তিনি ওবিবার  ীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারেন। তার চিকিৎসার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সমাজের বৃত্তবানদের সহযোগীতা কামনা করেছেন। জানা গেছে, রনভূমি (ঘোষপাড়া) গ্রামের দিনমুজুর প্রসনজিৎ সাহার স্ত্রী ও স্বর্গীয় মন্টুলাল ঘোষের কন্যা সঞ্জু রানী ঘোষ, দীর্ঘদিন যাবৎ কোমরের নিচেই ডান ও বামপাশের্^র কুচকির হিপজয়েন্টে ক্ষয় হয়ে নষ্ট হওয়ার কারণে তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। এঅবস্থায় তিনি সাংসারিক কোন কাজ করতে পারেন না। দরিদ্র পরিবারের গৃহবধু হওয়ার তিনি উন্নয়ত চিকিৎসা করতেও পারছেন না। সহায় সম্বল যা ছিল তা বিক্রয় করে তিনি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সর্বশেষ ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানের হাটু সোল্ডার ও হিপ ক্লিনিক পিঙ্ক ইউনিট-২ বিভাগের অভিজ্ঞ ডাক্তাররা তাকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ প্রদান করেন। এবং বলেন তাকে উন্নত চিকিৎসা করতে হলে ৫লক্ষ টাকার প্রয়োজন। একজন দিন মুজুর ও হতদরিদ্র পরিবারের সন্তান হয়ে তার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তিনি উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সমাজের বৃত্তবানদের সহযোগীতা কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা, নগদ ০১৭৬৫-৪৭ ৬৯ ৪৯, বিকাশ-০১৮২১-২৯ ৫৩ ০২। ##

 

 

বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৬২ হাজার ডিম

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম ডিম আমদানি করা হয়েছে।রবিবার বিকালে ভারতীয় একটি মালবাহী ট্রাকে ২৯৫ পাকেজে ৬১৯৫০ পিস (৩.৫ মে.টন) ডিম  আমদানি করা হয়।

যার আমদানিকৃত মুল্য ৩,২৮,২২০/টাকা।ডিমের আমদানিকারক বিডিএস কর্পোরেশন ঢাকা। রপ্তানিকারক কানুপ,ত্রিপুরা ভারত।সি এন্ড এফ এজেন্ট এম ই এন্টারপ্রাইজ।

ুবেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলি মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,রবিবার বিকালে ভারতীয একটি ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।বন্দর থেকে দ্রত খালাস দেওয়া হবে। সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,ভারত থেকে একটি  মালবাহী ট্রাকে ২৯৫ পাকেজে ৬১৯৫০ পিস ডিমের একটি ট্রাক বন্দর প্রবেশ করেছে। যার সি এন্ড এফ এজেন্ট এম ই এন্টারপ্রাইজ।

 

 

কেসিসির সাবেক মেয়র সিরাজুল ইসলামের ইন্তেকালে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। শনিবার (৪ নভেস্বর) ভোরে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু,  ডা. আব্দুস সালাম, জিএম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন,  মো. কামরুল ইসলাম কাম, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান(মুন্নাফ), মো. জয়নাল আবেদিন, মো. আ. হালিম, মো. জাভেদ আক্তার, মো. আলাদ্দিন, মো. মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. ওবিবার  মল হোসেন প্রমুখ।