Home জাতীয় প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসন চেয়ে রিট

প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসন চেয়ে রিট

56

ঢাকা অফিস
জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চেয়ে রিট করা হয়েছে। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত জানান, আমেরিকান প্রবাসী আবুল কালাম ওবিবার াদসহ অন্যরা এই রিট করেন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

১৫ অক্টোবর আবুল কালাম ও এসএম রফিকুল পারভেজ ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রবাসীদের মধ্যে থেকে নিয়োগ করাসহ জাতীয় সংসদে প্রবাসীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণের আবেদন’ শীর্ষক একটি আবেদন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব বরাবরে দেন।

আবেদনে বলা হয়, আমরা বাংলাদেশের নাগরিক আমেরিকা প্রবাসী, দেশের রেমিট্যান্স যোদ্ধা। দেশের সব মানুষের মানবাধিকার ও নাগরিক অধিকার সমগোত্রীয় এবং মৌলিক অধিকারের অন্তর্গত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার সমানভাবে ভোগ করবে। কিন্তু প্রায় আড়াই কোটি প্রবাসী অন্য নাগরিকের মতো সমান সুযোগ-সুবিধা ভোগ করছেন না।

প্রবাসীরা বহুবিধ সমস্যায় জর্জরিত। তাদের কথা বলার জন্য সংসদে কোনো প্রতিনিধি নেই। তাই প্রবাসীদের জন্যও সংসদে আসন সংরক্ষণ করা হোক। এই আবেদনে সাড়া না পেয়ে তারা ১ নভেম্বর হাইকোর্টে রিট করেন।

রিটকারীদের আবেদন কেন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হবে না এবং প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।