Home আঞ্চলিক যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ১০ মাসে ৫ জনের মৃত্যু, আহত ১৯ জন

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ১০ মাসে ৫ জনের মৃত্যু, আহত ১৯ জন

50

আলমগীর হোসেন , কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ২৩টি সড়ক দুর্ঘটনায় ১০ মাসে ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১৯ জন। এ ছাড়া একই বছরে ২৭ টি অগ্নি কান্ডের ঘটনায় ৩৭ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।
কেশবপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সুত্রে জানাগেছে, ২০২৩ সালের জানুয়ারী মাসে ৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন, আহত হয়েছে ৩ জন। ফেব্রুয়ারী মাসে ৩ টি সড়ক দুঘটনায় আহত হয়েছে ২ জন। মার্চে কোন দুর্ঘটনা না থাকলেও এপ্রিলে ঘটেছে ৩ টি দুর্ঘটনা, আর এতে আহত হয়েছে ২ জন। মে মাসে ৪ টি দুর্ঘটনা ঘটেছে। আর এই ৪ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৩ জন। জুন মাসে আরো ৪ টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু না থাকলেও আহত হয়েছে ৪ জন। জুলাইতে নেই। আগস্ট মসে ঘটেছে ৪ টি সড়ক দুর্ঘটনা । আর এই ৪ টি দুর্ঘটনায় আহত হয়েছে ৪ জন। সেপ্টেম্বরে নেই। অক্টোবর ২০২৩ মাসে ১ দুর্ঘটনায় নিহত ১ জন আর আহত হয়েছে ১ জন।সর্বশেষ অক্টোবর ২০২৩ পর্যন্ত ২৩ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন এবং আহত ১৯ জন। ২০২২ সালে ১৪ টি দুর্ঘটনায় নিহত ছিলো ১ জন আর আহত ছিলো ১৭ জন। যা গত বছরের তুলনায় ১০ মাসেই ৯ টি দুঘটনা ও ৪ টি মৃত্যু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ২০২৩ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ২৭ টি অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। ২৭ টি অগ্নি কান্ডের ঘটনায় ৩৭ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। ২০২২ সালে ছিলো ২৩ টি অগ্নিকান্ড আর ক্ষক্ষতির পরিমান ছিলো ৭ লক্ষ ৫৭ হাজার টাকা। যা গত বছরের তুলনায় ৪ টি অগ্নিকান্ড বৃদ্ধি পেয়েছে এবং অতিরিক্ত ৩০ লক্ষ টাকার ক্ষতি বৃদ্ধি পেয়েছে।।