খবর বিজ্ঞপ্তি।।
রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্রকে বিনাউস্কানীতে ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে অবরোধ সমার্থনে নগরীতে বিক্ষোভ মিছিল থেকে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এজাহারভুক্ত আসামী না হলেও বিশেষ ক্ষমতাবলে তাকে সোনাডাঙ্গা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ফুলতলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমীনকে শুধু গ্রেফতারই করিনি; গ্রেফতারকালে তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে চরম রূঢ় ব্যবহার করেছে আওয়ামী রক্ষী বাহিনী পুলিশ। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে খুলনা জেলা বিএনপি।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। বিবৃতিতে ৪৮ ঘন্টার অবরোধের শেষদিন ওবিবার সোমবার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলে খুলনাবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার পুনরুদ্ধারে রাষ্ট্র সংস্কারের কাছে চলমান কর্মসূচিতে সমার্থন দেয়ায় খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।।











































