খবর বিজ্ঞপ্তি।।
গনতন্ত্র পুনরুদ্ধার, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীকে খুলনার বাসা থেকে তুলে নিয়ে ৪৮ ঘন্টা পর রমনা থানার পেন্ডিং মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদে ও সকল রাজবন্দিদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকাল থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে খুলনায় মশাল মিছিল করেছে খুলনা জেলা ছাত্রদল।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, সহ সভাপতি রহমান, সহ সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক শেখ ফারুক, পূর্ব রুপসা থানা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া, জাহিদুল ইসলাম, খাইরুল রাজু প্রমূখ।











































