Home খেলাধুলা মাগুরার মধুমতি নদীতে বিহারি লাল শিকদার নৌকা বাইচ মেলা

মাগুরার মধুমতি নদীতে বিহারি লাল শিকদার নৌকা বাইচ মেলা

10

 

নওয়াব আলী মাগুরা।।
মাগুরার মহম্মদপুর শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে বিহারি লাল শিকদার নৌকা বাইচ মেলা ৪ নভেম্বর শনিবার দুপুর ৩ টায় অনুষ্ঠিত হয়।

মহম্মাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার।

বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।

এ সময় মধুমতি নদীর দুই পারের ও দুর দুরন্ত থেকে আসা সাধারণ মানুষের পাশাপাশি মাগুরার সাংবাদিকদের মিলন মেলা।মেলায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে।