Home খেলাধুলা ভারতের বাইরে চলে গেলো আইপিএল নিলাম

ভারতের বাইরে চলে গেলো আইপিএল নিলাম

9

খেলা ডেস্ক।।

শেষ পর্যন্ত ভারতের বাইরে চলে গেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। প্রথমবারের মতো বিদেশে হতে যাচ্ছে সেটি। শুক্রবার (৩ নভেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে এবারের আইপিএলের নিলাম।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে এ নিয়ে ১০ ফ্র্যাঞ্চাইজিকেই চিঠি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। চিঠিতে তারা আরও স্পষ্ট করে জানিয়েছে, আগামী ২৬ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে দলগুলোকে। সেই সঙ্গে অন্য দলের সঙ্গে আদান-প্রদানের প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে তাদের।

 

এর আগে ক্রিকেটার ছাড়ার ডেডলাইন (সময়সীমা) ছিল ১৫ নভেম্বর। তবে নতুন করে তা আরও ১১ দিন বাড়ানো হয়েছে। এ দফায় ক্রিকেটার কেনার জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে অন্তত ১০০ কোটি টাকা থাকতে হবে।

সাধারণত, প্রতি ৩ বছর পর আইপিএলের মিনি নিলাম আয়োজিত হয়। ২০২৪ সালে যার মেয়াদ শেষ হচ্ছে। ফলে আগামী বছর মেগা নিলাম আয়োজিত হবে। সেখানে সর্বোচ্চ ৩ থেকে ৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো। বাকি ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে তাদের।
তবে সেই ড্রাফট কোথায় হবে, তা এখনও জানানি বিসিসিআই।

২০২২ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ইস্তানবুলে মিনি নিলাম আয়োজনের চেষ্টা করেছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা থেকে সরে আসে তারা। এরই মধ্যে ক্রিকেটার লেনদেন শুরু হয়ে গেছে। লক্ষৌ সুপার জায়ান্টস থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন রোমারিও শেফার্ড।