Home খেলাধুলা অল্পতেই গুটিয়ে গেল ডাচরা, মাত্র ১৮০ রানের লক্ষ্য আফগানদের

অল্পতেই গুটিয়ে গেল ডাচরা, মাত্র ১৮০ রানের লক্ষ্য আফগানদের

14

স্পোর্টস ডেস্ক।।

প্রথম ওভারে উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জবাব দিচ্ছিলো নেদারল্যান্ডস। কিন্তু পাওয়ার প্লের পরই আফগান বোলারদের সামনে পরাস্ত হয়েছে ডাচ ব্যাটাররা। প্রথম পাওয়ার-প্লেতে ৬৬ রান তোলা নেদারল্যান্ডস অলআউট হয়েছে মাত্র ১৭৯ রানে। আফগানদের সামনে লক্ষ্য মাত্র ১৮০ রানের।

শুক্রবার (৩ নভেম্বর) লখনৌর মাঠে একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে রানআউটে কাঁটা পড়ে। পুরো ইনিংসে ডাচদের চার ব্যাটার রানআউট হয়েছেন। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে কেবল ফিফটি পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট।

এঙ্গেলব্রেখ্ট সর্বোচ্চ ৫৮ এবং ম্যাক্স ও’ডাউড ৪২ রান করেন। এছাড়া তাদের আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। ফলে ৪৬.৩ ওভারেই ১৭৯ রানে থামে ডাচদের ইনিংস। আফগানদের হয়ে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন নবি। এছাড়া নুর আহমদ ৩১ রানে দুটি এবং মুজিব এক উইকেট নেন। ৩১ রানে উইকেটশূন্য ছিলেন রশিদ খান।