খুলনা-মোংলা রুটে ট্রেন চলল পরীক্ষামূলক
স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত নতুন নির্মিত রেল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চললো। সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ফুলতলা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেন।
আগামী ১ নভেম্বর ভার্চুয়ালি খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। এই রুটে ট্রেন চালু হলে আরও গতিশীল হবে মোংলা বন্দর।
খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানান, খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা।
অন্যদিকে আগামী ১ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা থেকে পদ্মা সেতু দিয়ে প্রথমবার ঢাকায় যাবে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন। আগে এই ট্রেনটি যমুনা সেতু দিয়ে ঢাকায় যেতো। পদ্মা রেল সেতু দিয়ে যাওয়ার কারণে তুলনামূলক কম সময় লাগবে।
মুখে দাড়ি, ২৫ বছর নিজেকে লুকিয়ে রেখেছিলেন রোমা বেগম
নিজস্ব প্রতিনিধি
মুখে লম্বা দাড়ি। কোনোটা কাঁচা আবার কোনোটা পাকা। পরিচর্যায়ও করেন নিয়মিত। মুখে দাড়ির কারণে ২৫ বছর অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলেন ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর গ্রামের রোমা খাতুন। প্রয়োজন ছাড়া বের হন না বাড়ি থেকে। যদিও বের হন মুখ ঢেকে। পরিবার পরিজন বলতে বোন ও বোনের সন্তানরা ছাড়া কেউই নেই তার। বয়োবৃদ্ধা রোমা খাতুন জানান, বাবা মারা গেছে ছোটবেলায়। বড় হয়েছেন মামা বাড়িতে। ১২ বছর বয়সে বিয়ে হওয়ার পর একটি সন্তান হলেও আতুড় ঘরেই মারা যায় সে। কয়েক বছর পর মারা যায় স্বামী। দ্বিতীয় বিয়ের পর সেই স্বামীও মারা যায় ডায়রিয়ায়।
জীবনে সব কিছু হারিয়ে শেষ বয়সে একটি মুরগির ফার্মে কাজ করেন তিনি। সেখান থেকে যা পান তা দিয়েই চলে। অবসর সময়ে কাঁথা সেলাই, এলাকার নারীদের কোরআন শিক্ষাও দেন তিনি।
রোমা খাতুন আরও জানান, ১৯৯৬ সালে পেটে টিউমার হলে একটি প্রাইভেট ক্লিনিক থেকে অপারেশন করা হয় তার। বাড়ি ফেরার কিছুদিন পর মুখে দাড়ি গজাতে শুরু করে। সেই থেকে নিজেকে লুকিয়ে রাখেন তিনি। বাড়িতে থাকলেও ঘর থেকে কম বের হতেন। আত্মীয় বাড়িতে গেলেও ঘরের মধ্যেই থাকতেন বেশির ভাগ সময়। কয়েক বছর আগে স্ট্রোক হবার পর এখন আর মুখ বেঁধে থাকতে পারেন না। তাই এখন মুখে দাড়ি নিয়েই বের হতে হয় তার। এক সময় প্রচুর কান্না করলেও এখন মেনে নিয়েছেন। তারপরও বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের হন না।
ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. আলাউদ্দিন জানান, হরমনজনিত কারণে মুখে দাড়ি হতে পারে। অসহায় রোমা খাতুন নারীদের কোরআনসহ নামাজ শিক্ষা দেন। নারীদের নানা প্রয়োজনে যতটুকু পারেন সহযোগিতাও করেন তিনি।
ডুমুরিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাথর ভিডিও কনফারেন্সে ঘোষণার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন আওতাধীন জাতীয় ইমাম সন্মেলন-২৩ এবং ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ এক যোগে উদ্বোধন করেন তিনি। সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, খুলনা গণপুর্ত বিভাগ-২থর নির্বাহী প্রকৌশলী মোঃ আছাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, মসজিদ নির্মাণ কাজের ঠিকাদার শফিকুল ইসলাম মধু, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার,অধ্যক্ষ সমরেশ মন্ডল, গোপাল চন্দ্র দে, তুহিনুল ইসলাম তুহিন, গাজী তৌহিদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আব্দুল গফফার প্রমুখ। অনুষ্ঠানে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপ¯ি’ত ছিলেন।
ডুমুরিয়ায় কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকুলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনে কৃষি ফসল উৎপাদনে কৃষকদের করনীয় নিয়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় এ প্রশিক্ষণ শেষ হয়। এতে প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক খুলনা খামারবাড়ি কাজী জাহাঙ্গীর হোসেন, মিজান মাহমুদ, মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত জামিল, ওয়ালিদ হোসেন। প্রশিক্ষণে উপকুলীয় অঞ্চলে প্রাকৃতিক ভাবে খাপ খাইয়ে কৃষিকাজ ও ফসল উৎপাদনে করনীয় নিয়ে আলোচনা করা হয়। ##
দামুড়হুদায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার নতুন-বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় স্কুল মাঠে এ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভার সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথির বক্তব্যে ড. কিসিঞ্জার চাকমা বলেন,স্কুলে আপনার বাচ্চাদের নিয়মিত পাঠাবেন।স্কুলের পাশাপাশি বাড়িতে পড়াশোনার দিকে নজর দিতে হবে।তাদের ঠিকমতো গাইড করতে পারলেই তারা অন্য মনস্ক হবে না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু হাসান।
ফিলিস্তিনি মুসলমানদের ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রামপালে প্রতিবাদ সমাবেশ
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রামপালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ফয়লা চৌরাস্তার মোড়ে প্রতিবাদ রেলী বের করা হয়। রেলী শেষে চৌরাস্তার মোড়ে ফয়লাহাট জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, গাজী রাশেদুল ইসলাম ডালিম, জুলফিকার আলি ভুট্টা প্রমুখ। বক্তব্য হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা বন্ধ করা না হলে তৌহিদী জনতা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে। বক্তারা যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে দেয়ার দাবী করেন। #
ডুমুরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জনস্বা¯’্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে এক বর্ণাঢ্য ্র্যালি,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিই বাংলাদেশ, ইসলামিক রিলিফ ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম। উপ¯ি’ত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,ইন্সটেক্টর মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ডুমুরিয়ায় আধুনিক আবিদ সুপার সপ’র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আধুনিক আবিদ সুপার সপ’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ডুমুরিয়া বাসষ্ট্যান্ড প্রেসক্লাবের পাশে ফিতা কেটে সুপার সপ’র উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক সরদার রাকিবুজ্জামানের ছেলে আবিদ হাসান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান। এসময় উপ¯ি’ত ছিলেন সোনালী ব্যাংক ম্যানেজার রুহুল্লা মামুন, যমুণা ব্যাংক মোঃ আব্দুল হাকিম , একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, শিক্ষক নেতা এম শহিদুল ইসলাম, দেবাশীষ চন্দ্র চন্দ, রুহুল কবির, শফিকুল আলম,আব্দুস সালাম, মফিজুর রহমান, কুমার পাল, শরীফ হোসেন প্রমুখ।
দিগরাজে ফিলিস্তিনিদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মোংলার দিগরাজে ফিলিস্তিনিদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। ২৯ শে অক্টোবর রবিবার আছরবাদ শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকার যুব স্পোর্টিং ক্লাব মাঠ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় নির্যাতিত ফিলিস্তিনদের জন্য দোয়া করা হয়। দোয়ায় বলা হয় আমরা যুদ্ধ চাই না শান্তি চাই হে আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো তোমার কুদরতি সাহায্য দ্বারা এবং সকল কিছুর ফয়সালা করে দাও। শান্তি নগর আবাসিক এলাকার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফিলিস্তিনিদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে দোয়ায় বয়ান করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ মাওলানা মুফতি এস এম বনি আমিন – ইমাম ও খতিব মোংলা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম – ইমাম ও খতিব বায়তুল নুর জামে মসজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা জাকারিয়া হোসাইন – ইমাম ও খতিব দিগরাজ বাজার জামে মসজিদ। আরো উপস্থিত ছিলেন বুড়ির ডাঙ্গা ইউনিয়নের সমস্ত ইমামগন এবং শান্তি নগর আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে সরকার রাজনীতি নিয়ন্ত্রণে মরিয়া: ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ
খবর বিজ্ঞপ্তি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে কার্যকরী ব্যবস্থা না নিয়ে সরকার ক্ষমতায় থাকতে রাজনীতি নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।
৩০ অক্টোবর, সোমবার এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, সরকারের বানিজ্যমন্ত্রী আলু, পেঁয়াজ ও ডিমের মূল্য নির্ধারণ করে দিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরকে নামিয়ে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যার্থ হয়েছে।
বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া এখন লাগাম ছাড়া। ব্যবসায়ীদের খামখেয়ালির কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। মেহনতী শ্রমজীবী মানুষের ঘরে ঘরে হাহাকার চলছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান অপারগতার কথা জনগণ মুখে বলতে না পারলেও তারা ক্ষোভ বুকে চেপে দম বদ্ধকর জীবন অতিবাহিত করছে।
তিনি আরো বলেন, কিছু অসৎ ব্যবসায়ীর কারসাজি, অতি মুনাফাখোরি এবং কিছু ক্ষেত্রে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কার্যকর। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, মসলা প্রভৃতির বাজার গুটিকয়েক ব্যবসায়ী নিয়ন্ত্রণ করলেও এ বিষয়ে সরকারের কার্যকরী পদক্ষেপ আছে বলে মনে হয় না। সরকার ব্যবসায়ীদের নানা সুযোগ-সুবিধা বিভিন্নভাবে দিয়ে গেলেও তার সুফল জনগণ পাচ্ছে না।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, সরকার যতই উন্নয়নের কথা বলুক সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যদি সহজ, সাবলীল ও আয়ত্তের মধ্যে না তবে উন্নয়ন অর্থহীন। তাই মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের খামখেয়ালির কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। মেহনতী শ্রমজীবী মানুষের ঘরে ঘরে হাহাকার। প্রতিটি ভোগ্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। যাদের কিছু সঞ্চয় আছে তা-ও তারা ভেঙে ফেলছে। এ অবস্থায় চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। কোনো কোনো পণ্যের সরবরাহ বাজারে প্রচুর দেখা গেলেও দাম কমছে না।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় খবর প্রকাশের পর: দাকোপের দফাদারকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের লাউডোব খুটাখালি বাজারের মোঃ জলিল মোল্লার পুত্র আলামিন মোল্লাকে বিনা কারণে ও বিনা অনুমতিতে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আটক করে গত ২৮শে অক্টোবর শনিবার প্রহার করায় ৩ নং লাউডোব ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) নিমাই জর্দ্দারকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করেছে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ। দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ বলেন ঐ দিন আমি পরিষদে উপস্থিত ছিলাম না। এই ঘটনা ঘটার পর আমাকে সকলে জানালে আমি ছেলেটির উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দি এবং তার চিকিৎসার সকল ব্যবস্থা করি। সাথে সাথে পরিষদের দফাদার নিমাই জর্দ্দারকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করি এবং জবাব দেওয়ার পর বিধিমালা অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। দফাদার নিমাই জর্দ্দারের কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, কেন আলামিন মোল্লাকে এভাবে প্রহার করা হয়, যাহা ইউনিয়ন পরিষদের একজন কর্মচারী হিসাবে অনুচিত ও ক্ষমতার অপব্যবহারের সামিল ও চাকুরি বিধিমালার পরিপন্থী। এমতাবস্থায় এহেন কার্যকলাপের জন্য আপনার বিরুদ্ধে চাকুরী বিধিমালা ভঙ্গের কারণে কেন ব্যবস্থা গ্রহণ করা হইবে না সে লক্ষ্যে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হইল। প্রহারকারী দফাদার নিমাই জর্দ্দারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করায়
এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন এর যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজকে। সাথে সাথে এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দৈনিক খুলনাঞ্চল পত্রিকাকে আলামিন মোল্লাকে লাউডোব ইউনিয়ন পরিষদের দফাদার নিমাই কর্তৃক বেদম মারপিট করার খবর প্রকাশ করার জন্য।
সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকায় ডুবে যাওয়া ট্রলারের ৩জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকায় ইন্জিন বিকল হয়ে এক পর্যায়ে ডুবে যাওয়া একটি ট্রলারের ৩জেলেকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) আওতাধীন কোস্ট গার্ডের জাহাজ সিজিএস তৌফিক ‘অপারেশন সন্ধান’ ও ‘মা ইলিশ রক্ষা’য় সমুদ্র উপকূলে সোমবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে টহল দিচ্ছিল।অভিযানকারীরা এ টহলকালে সোমবার সকাল সোয়া ৮টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়ীয়া দ্বীপ এলাকা থেকে ৩জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া এ জেলেদের বাড়ী খুলনার কয়রায়। গত ২৮অক্টোবর এ জেলেরা বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে তাদের ট্ররলারটি একপর্যায়ে সমুদ্রে ডুবে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর ওই ট্রলারের জেলেরা সাঁতরিয়ে উত্তর মান্দারবাড়ীয়া দ্বীপে আশ্রয় নেন। এরপর সোমবার সকালে ওই এলাকা থেকে তাদেরকে উদ্ধার করেন কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদেরকে খাবার ও প্রাথামিক চিকিৎসা সেবা দিয়েছেন কোস্ট গার্ডের জাহাজ তৌফিক। কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। #
ঝিনাইদহে ভাগনে হত্যায় মামার মৃত্যুদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ভাগনে হত্যায় মামা আব্দুল জলিল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন জানান, উপজেলার ঘুগরী গ্রামের দলু সরকারের মেয়ে শিখা বেগমের সঙ্গে মো. রইছ উদ্দিনের বিয়ে বিচ্ছেদ হয়। তাদের ঘরে মো. সাইদুর রহমান রানা নামে এক ছেলে ছিল। পরে শিখা বেগম বিয়ে করে বর্তমান স্বামীর বাড়ি যশোর ঝিকরগাছা চলে যান এবং রইছ উদ্দিনও অন্য জায়গায় বিয়ে করেন। তাদের সন্তান সাইদুর রহমান রানা নানা-নানির বাড়িতে থাকতো। তারা নানা দুলু সরকার তাকে চারকাঠা জমি রেজিস্ট্রি করে দেয়।
এরপর রানার সঙ্গে তার মামা আব্দুল জলিল সরকারের শত্রুতা শুরু হয়। ২০১৩ সালের ১০ আগস্ট সন্ধ্যায় আব্দুল জলিল তার বাবা-মাকে জমি লিখে দেওয়ার জন্য মারধর করেন। একই দিন বাজার থেকে ফেরার পথে আবদুল জলিল রানাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে রানার বাবা মো. রইছ উদ্দিন আব্দুল জলিল সরকারের বিরুদ্ধে মামলা করেন। পরে রাষ্ট্রপক্ষ ১৬ সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।
বাঁশ বাগানে পড়ে ছিল ইজিবাইকচালকের বস্তাবন্দি মরদেহ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে নিখোঁজের চারদিন পর বাঁশ বাগান থেকে বিজন (২৬) নামের এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশ বাগানের গর্তের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মেহেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ অক্টোবর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় বিজন। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ২৭ অক্টোবর তার চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
রোববার দুপুরে বিশ্বনাথপুর গ্রামের ভাদু মল্লিক তার বাঁশ বাগানের পাশে ঘাস কাটতে যায়। এ সময় সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। কাছে গিয়ে দেখে বস্তাবন্দি অবস্থায় গর্তের পাশে কি যেন পড়ে আছে। পরে বিকেলে একটি চায়ের দোকানে বিষয়টি জানান তিনি। এ সময় সেখানে থাকা লোকজন জানায় কয়েকদিন ধরে বিজন নামের এক যুবক এলাকা থেকে নিখোঁজ রয়েছে। বিজনকে হত্যা করে সেখানে পুতে রাখা হতে পারে ভেবে সন্ধ্যার দিকে তারা পুলিশকে খবর দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বস্তা থেকে মরদেহটি বের করা হয়। পরে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন মরদেহটি বিজনের।
ওসি আরও বলেন, বিজনকে হত্যা করে গুম করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তদন্তের কারণে এখনই তা জানানো সম্ভব হচ্ছে না। তাদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি।
বিপ্লব হত্যা: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরের চরমপন্থি সদস্য এনামুল হক বিপ্লব হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু ও অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দিয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এক রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমৃত্যু যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- অভয়নগর বর্ণি গ্রামের মতিয়ার রহমান ফকিরের ছেলে মুরাদ ফকির, মৃত ছলেমান মোল্লার ছেলে ইরাফ আলী মোল্লা ও মৃত হরমুজ বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন বিশ্বাস।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- নড়াইল সদরের দিঘীরপাড় গ্রামের খালেক ওরফে মালেক মোল্লার ছেলে আনারুল ইসলাম, হরিশপুর গ্রামের মতলেব মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্লা ও কালীনগর বিছালী গ্রামের মৃত কওছার ফারাজীর ছেলে আলাই ফারাজী ওরফে আলামিন ফারাজী।
এছাড়া এ মামলায় খালাস পেয়েছেন অভয়নগরের শংকরপাশা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে উজ্জল হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ নভেম্বর অভয়নগরের বর্ণী গ্রামের চরমপন্থি দলের সদস্য বিপ্লব তার ছোট মামা শাহাদাৎ মোল্লার সঙ্গে বের হন প্রতিবেশীর বাড়িতে থাকার উদ্দেশ্যে। পরে বিপ্লব প্রতিবেশী ইরাফদের বাড়িতে ঘুমাবে বলে মামাকে শাহদতের বাড়ি পাঠিয়ে দেন। পরদিন সকালে পাথালিয়া ক্যাম্পের পুলিশ গ্রামের একটি ধানক্ষেত থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করে।
তদন্ত সূত্রে জানা গেছে, নিহত বিপ্লব ছিল চরমপন্থি দলের সক্রিয় সদস্য। এছাড়া মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের হোতা ও চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশক্রতার জেরে আসামিরা তাকে পূর্বপরিকল্পিতভাবে প্রথমে মারপিট এবং পরে শ্বাসরোধে হত্যা পর মরদেহ ধানক্ষেতে ফেলে দিয়েছিল।
এ ঘটনায় নিহতের মামা শহিদুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। এ মামলার পুনঃতদন্ত শেষে ২০১৫ সালের ১০ জানুয়ারি অভয়নগর থানার এসআই শফিকুল ইসলাম সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মুরাদ ফকির, ইরাফ আলী মোল্লা ও আনোয়ার হোসেন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা এবং অন্য আসামি আনারুল ইসলাম, রুবেল হোসেন, আলাই ফারাজী ওরফে আলামিন ফারাজীর বিরুদ্ধে একই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আনারুল ইসলাম বাদে সব আসামি কারাগারে আছেন।
খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার
খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন যাত্রা করবে বুধবার (১ নভেম্বর)। এ লক্ষ্যে খুলনায় শনিবার (২৮ অক্টোবর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১০টি বগির ওই ট্রেনে সাত শতাধিক যাত্রী চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১ নভেম্বর রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যা বর্তমানে রাত সোয়া ১০টায় খুলনা থেকে ছেড়ে যমুনা সেতু হয়ে ঢাকা যাচ্ছে। ১ নভেম্বর থেকে এটি পদ্মা সেতু হয়ে ঢাকায় গেলে সময় কমে আসবে। এই ট্রেনের টিকিট ২৮ অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে।’
তিনি জানান, পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উপলক্ষে বিশেষ কোনও আয়োজনের নির্দেশনা ২৯ অক্টোবর পর্যন্ত পাওয়া যায়নি।
এই ট্রেনের অগ্রিম টিকিট কাটা এক যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘২৯ অক্টোবর খুলনা স্টেশনের কাউন্টার ফাঁকা ছিল। তাই টিকিট পেতে তেমন কোনও ঝামেলা পোহাতে হয়নি।’
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর সুফলের অংশ হিসেবে ট্রেনযাত্রায় মাইলফলক তৈরি হলো। উন্নয়নের ধারাবাহিকতায় যা আরও সুসংহত হবে।’
বাংলাদেশ আন্তর্জাাতিক মাস্টার্স গেমসে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়ছে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কুয়েটের পরিচালক ছাত্রকল্যাণের দপ্তরের উপ-পরিচালক ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হেলাল ফকির সহ ঢাকা মাস্টার্স অ্যাথলেিিটকস দল আন্তর্জাাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমসে অংশ নিতে আগামীকাল ১ নভেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। ভারতের কুচবিহারে ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৩৫ থেকে ৯০ বছর বয়েসি অ্যাথলেটদের আন্তর্জাাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমসে ঢাকা অ্যাথলেটিকস দলের প্রতিনিধিত্ব করবেন কুয়েটের পরিচালক ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক মোঃ হেলাল ফকির। ভারতের কোলকাতার বেঙ্গল মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং কুচবিহার মাস্টার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মাস্টার্স গেমস-২৩ অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য ২০১৯ সালে ভারতের পশ্চিম মেদেনিপুর কোলকাতায় অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় লংজাম্প ও ট্রিপল জাম্প এ প্রথম স্থান অধিকার করে মো. হেলাল ফকির। দেশের জন্য সুনাম অর্জন করতে পারে এ জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।
বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন, সংসদ ও নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবীতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শাখার উদ্যোগে ৩০ অক্টোবর ’২৩ সোমবার বিকেল সাড়ে ৪টায় এক বিক্ষোভ মিছিল নগরীর পিকচার প্যালেস মোড় থেকে শুরু করে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়কারী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বিএনপি’র মহাসমাবেশে পুলিশের ন্যাক্করজনক হামলা, হত্যা, নির্যাতন ও নেতৃবৃন্দসহ গণ-গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক সংকট তৈরির জন্য দায়ী ফ্যাসিবাদী সরকার। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জনগণ মনে করে না। তাই নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন গণদাবীতে পরিণত হয়েছে। অবিলম্বে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়া, সরকারের পদত্যাগ করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই রাজনৈতিক সংকট সমাধানের দাবী নেমে নেয়ার আহ্বান জানান নেতৃবন্দ। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এইচ এম শাহাদাৎ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক খান, সিপিবি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সদস্য আব্দুল করিম, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু প্রমুখ নেতৃবৃন্দ।
উন্নয়ন কমিটি’র প্রতিষ্ঠাতা সদস্য হাজী স্বপনের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ মরহুম এ্যাড. মোহাম্মদ আলীর পুত্র সাতরাস্তা মোড়স্থ টাইটান প্লাজার মালিক আলহাজ্ব হাফিজ মহম্মদ স্বপন (৬৫) দীর্ঘদিন রোগ ভোগের পর গত ২৯ অক্টোবর ’২৩ রবিবার বেলা ১টায় নগরীর ডালমিলস্থ নিজস্ব বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ এশা কুদরাতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়ে টুটপাড়া কবরস্থানে তাঁর পিতার পায়ের কাছে দাফন করা হয়।
খুলনা উন্নয়নের দাবীতে আন্দোলন সংগ্রামের অগ্রণী সৈনিক অকুতোভয় নিবেদিতপ্রাণ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য হাফিজ মহম্মদ স্বপনের মৃত্যুতে গভীর শোক, তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ভারপ্রাপ্ত সভাপতি খালিদ হোসেন, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি কবি রুহুল আমিন সিদ্দিকী, এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, মোঃ মোজাম্মেল হক, শওকত হোসেন, এফ এম ইকবাল, এফ এম আকরাম হোসেন খোকন, যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, আলহাজ্ব শেখ মোঃ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, মোঃ আব্দুল জলিল, হুমায়ুন কবির হিমু, নাজমুল তারেক তুষার, এস এম হাফিজু রহমান তারেক, শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, মোঃ শাহ আলম, মোঃ আমির হোসেন, মোঃ হাসান শেখ, মোঃ বসিরুজ্জামান, মাওলানা মোস্তফা আহমেদ, হাফেজ মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
সিপিবি খালিশপুর থানা কমিটির সদস্য অশোক মণ্ডলের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরীর খালিশপুর থানা কমিটির সদস্য কমরেড অশোক মণ্ডলের পিতা নারায়ণ চন্দ্র মণ্ডল (৮৩) বার্ধক্যজনিত কারণে বয়রাস্থ নিজস্ব বাসভবনে গত ২৯ অক্টোবর ’২৩ বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেলসহ নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে খালিশপুর থানা কমিটির সদস্য কমরেড অশোক মণ্ডলের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সিপিবি খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি কমরেড হরমুজ আলী, সাধারণ সম্পাদক কমরেড সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি কমরেড আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক কমরেড এমদাদ আলী। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ নেতৃবৃন্দ।
দাকোপে জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বিষয়ক পরামর্শ সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর ঊাড়ষাব প্রকল্প আয়োজিত জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়ানে সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ কক্ষে সিএনআরএসের ঊাড়ষাব প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এম, আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব জক্রবর্তী। বিশেষ অতিথি হিসেরে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাস্তবায়নকারী সংস্থা সিএনআরএসের ফিল্ড ফ্যাসিলেটেটর তৃপ্তি মন্ডল, পলি দাস, অমল বিশ^াস প্রমুখ।
জেলা ইমাম পরিষদ নেতা মাওলানা কিবরিয়ার সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মো. গোলাম কিবরিয়া গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান (মুন্নাফ), মো. আ. হালিম মোড়ল, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
ইন্দুরকানীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদ উদ্ধোধন
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্ধোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার সকালে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরুস্কার বিতরণ এবং ৬ষ্ঠ পর্যায়ের ৫০টি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ধোধন করা হয় । এসময় মডেল মসজিদ হলরুমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন মানবসম্পদ খানজাদা শাহরিয়া বিন মান্নান, উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) রবিউল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন,সাধারন সম্পাদক মন্রিুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, মোঃ কবির হোসেন বয়াতী বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক,ইমাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ।
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর
মানবতাবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের
খবর বিজ্ঞপ্তি
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি নিরীহ শিশু, নারী ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা এবং মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। ইসরাইল বাহিনী গাজা উপত্যাকা অবরুদ্ধ করে খাদ্য সামগ্রী, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক বিপর্যয় এড়াতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় দ্রুত খাদ্য সামগ্রী প্রেরণের জন্য জাতিসংঘসহ বিশ^ নেতাদের প্রতি উদাত্ত আহবান জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ, উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ ও আলহাজ¦ এ কে এম ফজলুর রহমান, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার, জি এম মোজাহিদুল ইসলাম ও শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলুসহ মোঃ রুকুনুজ্জামান, সৈয়দ মিজানুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, ইনামুল হক সবুজ, হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, শাহিন আলম বাবু, আজাদুল হক আজাদ, আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ মনির হোসেন, মোঃ বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, অলোকা রাণী দাস, মোঃ হুমায়ুন কবির, মোঃ আফতাব উদ্দীন, মোঃ সরওয়ার হোসেন, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ডাঃ সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ^াস, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, কাজী কামরুল ইসলাম কচি, মোঃ ইমরান পারভেজ, মোঃ রবিউল আলম, মোঃ লিটন হোসেন ও ফিরোজ আহমেদ প্রমুখ।
বাগেরহাটের যুগীডাঙ্গা ব্লকে ব্রি ধান-৮৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের যুগীডাঙ্গা এলাকার বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ এর সার্বিক সহযোগীতায় ব্রি ধান-৮৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট এর উপ-পরিচালক শংক কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তন্ময় কুমার দত্ত। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ এর প্রধান ও সিনিয়ন বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মেহেদী হাসান, বৈজ্ঞানিক সূজন চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার দেবব্রত মন্ডল, বিকাশ সরকার ও ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি চিন্ময় কুমার দেবনাথ প্রমুখ। এর আগে ব্রি ধান-৮৭কর্তন করে এর শুভ উদ্ভোধন করা হয়। এসময় বিপুল সংখ্যাক কৃষক/কৃষানীবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে মহাসড়কে পরিবহনের ১জন চাপায় নারীর মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পিলজংগ ইউনিয়নের কাঠালতলা এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় খোদেজা বেগম (৬০) নামের একজন নারী মারা গেছেন। নিহত খোদেজা বেগম লখপুরের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের মৃত সিরাজ শেখরে স্ত্রী। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ওই নারী বাড়ি থেকে ভ্যানযোগে তার বোনের বাড়ি যাচ্ছিলেন। ভ্যানটি কাঠালতলা এলাকায় পৌছালে তিনি ভ্যান থেকে নামেন। এমন সময় একটি মটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি সড়কের উপর পড়ে যান। সেই সময়ে অজ্ঞাত দ্রুতগামী একটি পরিহবন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোদেজা বেগমকে মৃত বলে ঘোষনা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করেন। পুলিশ ঘাতক বাস ও মটরসাইকেলটি জব্দ করতে পারেনি। #
ফকিরহাটে শস্য উৎপাদন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মসূচির আওতায় অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষন বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশল এর উপর অভিষ্ট উপকারভোগি সদস্যদের উপজেলা পর্যায়ে তিনদিন ব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে। ফকিরহাট বিআরডিবি’র আয়োজনে দ্বিতীয় দিন সোমবার দুপুর ১২টায় পল্লী ভবন মিলনায়তনে প্রশিক্ষণের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগের পরিচালক শেখ কারুজ্জামান কামরুল। এতে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা উপ অঞ্চলের শস্য উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান গোলদার, অপ্রধান শস্য বিশেষজ্ঞ মো. সাব্বির মাহমুদ। এসময় এআরডিও একে মাহমুদসহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। #
মোল্লাহাটে মতবিনিময় কালে শেখ হেলালউদ্দিন এমপি
শিশু সন্তানকে পিতৃহারা, সংবিধানকে অবমাননা করা বিএনপিকে জাতি ক্ষমা করবে না
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি নারী ধর্ষণ, অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষকে হত্যা করেছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। হত্যা করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যকে। জীবন্ত অগ্নিদগ্ধ করেছে নিরীহ বাসের হেলপারকে। নি:শ্ব করেছে সামান্য আয়ের বাস মালিককে। পিতৃহারা করেছে শিশুসন্তানকে। ওরা নৈরাজ্য করে দেশকে পেছনের দিকে ফিরিয়ে নিতে চায়। বিদেশীদের উপদেষ্টা সাজিয়ে জনগণকে বোকা বানাতে ষড়যন্ত্র করেছিলো সে ষড়যন্ত্র ধরা পড়ে যাওয়ায় দেশবাসির কাছে এখন প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে বিএনপি। এই ন্যাক্কারজনক ষড়যন্ত্র করে বর্হিবিশ্বে দেশের সম্মান ক্ষুন্ন করেছে। তিনি বলেন, শিশু সন্তানকে পিতৃহারা, সংবিধানকে অবমাননা করা বিএনপিকে জাতি ক্ষমা করবে না। বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিনভাবে প্রতিহত করবে। আর বিচারপতির বাসভবনে হামলা করায় সংবিধানকে অসম্মান করা হয়েছে। এজন্যে ওদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
গতকাল সোমবার বিকাল ৪টায় মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অন্যানের মধ্য বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ওয়ালিউজ্জ জামান, চেয়ারম্যান সাইফুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল কবির, মোল্লা হায়দার আলী, মোহন আলী বিশ্বাস, নাসির শিকদার, চেয়ারম্যান উজির আলী শিকদার, চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবুল বাশার মোল্লা, চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, চেয়ারম্যান মনোরঞ্জন বালা, অধ্যক্ষ এল এ জাকির, সেলিম রেজা, ফজলে এলাহি লেবিন সহ ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় খুলনার জনসভা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সোনাডাঙ্গা থানা আ’লীগের বর্ধিত সভায় সিটি মেয়র
বিএনপি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, হরতাল অবরোধ অগ্নি সংযোগ আর নিরীহ মানুষকে হত্যা করে শেখ হাসিনার অদম্য উন্নয়নকে ঠেকানো যাবে না। শেখ হাসিনার উন্নয়ন জোয়ারে সকল ষরযন্ত্র ভেসে গিয়েছে। এখন দেশের মানুষ শুধু অপেক্ষায় আছে শেখ হাসিনাকে পঞ্চম বার প্রধানমন্ত্রী করতে। তিনি আরো বলেন, বিএনপি দেশের মানুষের সাথে প্রতারনা করতে বাইডেনের উপদেষ্টা সাজিয়েছিল। সকল ষরযন্ত্র আজ জাতির সামনে উন্মোচিত। ঘুমন্ত বাস হেলপারকে হত্যা, বাস পুড়িয়ে দেয়া, বাস মালিককে নিঃশ্ব করে দেওয়া বিএনপিকে জাতি ক্ষমা করবে না। বিএনপি এখন রাজনৈতিক দল না তারা এখন সন্ত্রাসী সংগঠনে পরিনত হয়েছে। গতকাল বাদ মাগরিব সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, আবুল কালাম আজাদ কামাল, অধ্যাপক আলমগীর কবির, কাউন্সিলর এস এম হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর গোলাম মাওলা শানু, কাউন্সিলর মাহামুদা বেগম, কাউন্সিলর রোজী ইসলাম নদী, মোক্তার হোসেন, চ.ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, সরদার আব্দুল হালিম, মীর মোঃ লিটন, ইউসুফ আলী খান, শেখ রুহুল আমিন, হাজী মোতালেব মিয়া, নুরজাহান রুমি, আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাবলু, নুর মোহাম্মদ, এস এম আকিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা এস এম কবির উদ্দিন বাবলু, আব্দুল কাউযুম গোড়া, রফিকুল ইসলাম পিটু, শরীফ এনামুল কবির, মোঃ রুহুল আমীন খান, মুন্সি আইয়ুব আলী, শেখ নুর ইসলাম, আলী আকবর, মঈন খান সেলিম, শিপন চৌধুরী, এ্যাড. সোহেল পারভেজ, মেহেজাবীন খান, ইঞ্জি: জব্বার হোসেন, খাজা মইনুদ্দিন, লুৎফুর নাহার লিলি, শাহানা বানু, কবিতা আহম্মেদ, আসমা বেগম, রেশমা বেগম, তামান্না ইসলাম, সাবিহা ইসলাম আঙ্গুর, রওশন আরা রিমা, রুম্মান আহম্মেদ প্রমুখ। সভায় সার্কিট হাউজের জনসভা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
।। প্রকাশিত সংবাদের প্রতিবাদ।।
গত ০২ অক্টোবর ২০২৩ইং তারিখে খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবরের শেষের পাতায় “নগরীতে সঙ্গী ফাউন্ডেশন এনজিও মাঠকর্মীদের হয়রানি অভিযোগ”, দৈনিক প্রবাহের শেষের পাতায় “শিরোমনিতে এনজিওর মাঠকর্মীদের হয়রানী অভিযোগ” এবং দৈনিক খুলনা’র শেষের পাতায় “শিরোমনিতে সঙ্গী ফাউন্ডেশন এনজিও মাঠকর্মীদের হয়রানির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে সঙ্গী ফাউন্ডেশনের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তাহার সাথে বাস্তবতার কোন মিল নেই। এনজিওর নীতিমালা অনুসর করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মহলবিশেষ সঙ্গী ফাউন্ডেশনের কর্মকান্ডে ঈর্ষানিত হয়ে প্রতিষ্ঠান থেকে চাকুরী থেকে অব্যহতি নেয়া কয়েকজনকে দিয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে থানায় জিডি করান। ডায়েরীগুলো তদন্তের অনুমতির জন্য পাঠানো হলে তাহা মিথ্যা ও বানোয়াট বলে প্রমানিত হয়েছে। এছাড়া শুধুমাত্র জিডির ওপর ভিত্তি করে এনজিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ছাড়া একপেশে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
-ফেরদৌসি খাতুন রিমি
সাধারণ সম্পাদক
সঙ্গী ফাউন্ডেশন











































