Home খেলাধুলা ফেদেরারের ঘরে ঢুকতে চান দীপিকা

ফেদেরারের ঘরে ঢুকতে চান দীপিকা

10

স্পোর্টস ডেস্ক।।

যদি কোনো তারকার বাড়িতে মাছি হয়ে ঢুকতে চান তাহলে তিনি কে হবেন? উত্তরে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমি রজার ফেদেরারের ঘরে ঢুকতে চাই। র‌্যাকেট হাতে কোর্টের ভিতরের ফেদেরার যেমন আমাকে অনুপ্রেরণা দেয়, তেমনই কোর্টের বাইরেও ওর মতো মানুষ হয় না। আমি ফেদেরারের থেকে অনেক কিছু শিখেছি।’

সম্প্রতি ভারতের টিভি শো‘কফি উইথ করন’অনুষ্ঠানে এসেছিলেন দীপিকা ও তার অভিনেতা স্বামী রণবীর সিং। এই শো’টির সঞ্চালক পরিচালক করন জোহর। তিনিই দীপিকাকে এই প্রশ্ন করেন।

দীপিকা নিজে এক সময় ব্যাডমিন্টন খেলতেন। সাবেক ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের কন্যা অভিনয়ে আসার আগে ক্রীড়া ক্ষেত্রে যুক্ত ছিলেন। তিনি হঠাৎ টেনিস তারকা ফেডেরারের ঘরে মাছি হতে চাইলেন।

দীপিকা এবং ফেদেরার একে অপরকে ব্যক্তিগত ভাবেও চেনেন। ২০১৪ সালে ভারতে এসেছিলেন সুইস টেনিস কিংবদন্তি। তিনি সেবার আন্তর্জাতিক প্রিমিয়ার লিগ টেনিসে যোগ দিতে এসেছিলেন। সেবার একটি মিক্সড ডাবলস ম্যাচে ফেদেরার জুটি বেধেছিলেন দীপিকার সঙ্গে। অভিনয়ের সঙ্গে খেলাধুলা নিয়েও যথেষ্ট আগ্রহী দীপিকা। তাকে আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের সময় গ্যালারিতে দেখা যেত।

এদিকে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার টেনিস থেকে অবসর নেন গত বছর। আট বারের উইম্বলডনজয়ী সুইস টেনিস তারকার জনপ্রিয়তা খেলা ছাড়ার পরেও কমেনি। তাকে আগ্রহ খেলার জগতের বাইরেও রয়েছে।