সোহাগ হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজন। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু । এ বছর উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌর সভায় ৪৮ মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়।
রবিবার (২২ অক্টোবর) বিকাল থেকে লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারীবৃন্দগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময়ে তার সঙ্গে ছিলেন ৫ নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুট্টু লাল গাইন, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আতাউর রহমান, ফজলুর রহমান, পলাশ হোসেন, পৌর প্রেস ক্লাবের সভাপতি সরদার ইমরান, সাংবাদিক সোহাগ মেহেদী, সোহাগ হোসেন, আলামিন গাজী, মন্দির কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যেকোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়। তিনি বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার। এই সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু তার বক্তব্য পেশ করেন।











































