Home আঞ্চলিক লন্ডন প্রবাসী তোবারক হোসাইনের বিরুদ্ধে সন্ত্রাসী কানেকশনের অভিযোগ

লন্ডন প্রবাসী তোবারক হোসাইনের বিরুদ্ধে সন্ত্রাসী কানেকশনের অভিযোগ

69
লন্ডন প্রবাসী বাগেরহাটের মোহাম্মদ তোবারক হোসাইন

বাগেরহাট প্রতিনিধি।।
লন্ডন প্রবাসী বাগেরহাটের মোহাম্মদ তোবারক হোসাইনে বিরুদ্ধে সন্ত্রাসীদের সাথে কানেকশনের অভিযোগ উঠেছে। এলাকার একাধিক সুত্র নাম প্রকাশ না করার শর্তে সত্যতা দাবি করেছেন।

সুত্র জানায় বাগেরহাট সদরের ৬০নং পৌরসভা রোডের বাসিন্দা শেখ কাইজার হোসাইন’র পুত্র লন্ডন থেকে সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রক্ষা এবং তাদেরকে অর্থের যোগ দিচ্ছে। শুধুমাত্র সন্ত্রাসীদেরকে অর্থ দিচ্ছেন না-তিনি অর্থের যোগান দিচ্ছেন স্থানীয় বিএনপিকে। প্রবাসে বসে সরকার ও দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরণের লেখালেখি করছে বলেও জানা গেছে।

নির্ভরযোগ্য সুত্রের দাবি প্রবাসী তোবারক হোসাইন চলমান সরকার বিরোধী আন্দোলনে বিএনপিকে বিপুল পরিমান অর্থের যোগান দিচ্ছে। তোবারক হোসাইনে সন্ত্রাসীদের অর্থ সহায়তা ও দেশদ্রোহী লেখালেখি ও উস্কানিকে বিব্রত তার পরিবার পরিজন। সরকার বিরোধী লেখালেখি বন্ধ করতে স্থানীয় একটি মহল তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করছে।

এ ব্যাপারে তোবারক হোসাইনে পরিবারের কাছে জানতে চাইলে, তারা জানান ছেলে বিদেশে বসে কি করে সেটা আমরা জানি না। তবে সম্প্রতি কয়েকজন অপরিচিত লোক আমাদের বাড়িতে এসে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে গেছেন। তারা বলেছেন তোবারক হোসাইনে লেখালেখি বন্ধ না করলে পরিনাম ভালো হবে। আমাদের বুক খালি হবে; আমরা তাকে নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।