Home আঞ্চলিক এশিয়া আরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন খুলনার ড. গাজী রিয়াজ দম্পতি

এশিয়া আরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন খুলনার ড. গাজী রিয়াজ দম্পতি

112

কাজী ফজলে রাব্বি শান্ত।।

খুলনার কৃতি সন্তান ড. গাজী রিয়াজ রহমান ও তার স্ত্রী মিসেস মাহিন ইসলাম তন্বী এশিয়া আরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

সারাদেশে দৃষ্টি কেন্দ্র স্থাপন এবং দরিদ্র লোকদের বিনামূল্যে দৃষ্টি চেকআপ সুবিধা প্রদানের মাধ্যমে অপটোমেট্রি এবং ভিশন কেয়ার শিল্পে বিশেষ অবদান রাখায় দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানে ড. গাজী রিয়াজ রহমানকে আন্তর্জাতিকমানের এ সম্মানে ভূষিত করা হয়।

১৭ অক্টোবর ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া আরব এডুকেশন অ্যান্ড লিডারশিপ সামিট কর্তৃপক্ষ তাদের হাতে পৃথকভাবে অ্যাওয়ার্ড দু’টি তুলে দেয়।

এছাড়া তার স্ত্রী মাহিন ইসলাম তন্বী স্কীনকেয়ার এবং বাংলাদেশে দীর্ঘ ৭ বছর মেয়েদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এই অ্যাওয়ার্ড অর্জন করেন।

খুলনাবাসীর জন্য এ বিরল সম্মাননা বয়ে আনায় দু’জনকেই শুভেচ্ছা ও অভিনন্দন।