Home আঞ্চলিক মহাভারতের উপাক্ষান শিকদার বাড়ী পূজামন্ডপে দেশ-বিদেশী দর্শনার্থীদের ভীড়

মহাভারতের উপাক্ষান শিকদার বাড়ী পূজামন্ডপে দেশ-বিদেশী দর্শনার্থীদের ভীড়

51

 

বাগেরহাট প্রতিনিধি।।

মহা ভারতের উপাক্ষান জেলা সদরের হাকিমপুর শিকদার বাড়ি বিগত তিন বছর পর এবারও ৫০১টি প্রতিমা নিয়ে শারদীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে। মহা ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পূজারম্ভের আনুষ্ঠানিকতা শুরুর হয়েছে। দেশ-বিদেশের হাজার হাজার ধর্মানুরাগী ভক্ত বৃন্দের ভীড় জমেছে শিকদারবাড়ীর এই মন্ডপে। আসচ্ছেন শিল্পি অভিনেতা সহ অনেক রাজনৈতিক ব্যাক্তিত্বরা।

সরোজমিনে ওই পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ীতে দূর্গা পূজার আয়োজন করায় বাগেরহাট জেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিকদার বাড়ীতে দূর্গা পুজার অবিচ্ছেদ্য প্রতিমাগুলোর সাথে বাড়তি প্রতিমা স্থাপন করে ফুটিয়ে তুলেছে মহা ভারতের বাস্তব চিত্র। রয়েছে ৬৫ ফুট কুম্ভ কর্ণসহ বিভিন্ন সময়ে অবতির্ণ হওয়া নানা দেব-দেবীদের প্রতিমা। রয়েছে চোখ ধাদানো আলোকসজ্জাও। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সাথে সাথে এ মন্ডপে দেশি-বিদেশী দর্শনার্থীদের উপছে পড়া ভীড় দেখা যাচ্ছে। ইতি মধ্যে চিত্র নায়ক রিয়াজ এসে ঘুরে গেছেন শিকদার বাড়ী পূজা মন্ডপ। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তি রাষ্ট্র  ভারতের কলকাতা থেকেও আসছেন অনেকে।

খুলনা থেকে শিকদার বাড়ী ঘুরতে আসা সুমিতা দাস বলেন, এবারই প্রথম শিকদার বাড়ীতে আসা। অনেক নাম শুনেছি শিকদার বাড়ীর। তাই পরিবারের সকলের সাথে চলে এলাম। খুবই ভালো লাগলো।

সাতক্ষীরা থেকে ঘুরতে আসা তমা বিশ্বাস বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি শিকদার বাড়ীর কথা। এখানে এসে অবাক হয়েছি। এত প্রতিমা নিয়ে দেশের কোথাও দূর্গাপূজার আয়োজন করা হয় কি না আমার জানা নেই। তবে সত্যি অসাধারন দেখে মুগ্ধ হয়েছি।

ভারতের কলকাতা থেকে ঘুরতে আসা অমিত সাহা বলেন, দীর্ঘদিন ধরে হাকিমপুর শিকদার বাড়ীর পূজা মন্ডপের কথা শুনে আসছি। কিন্তু আসা হয়নি। তাই এবার পূজার ছুটিতে পরিবারের সকলকে নিয়ে শিকদার বাড়ী ঘুরতে আসলাম। দুর্গাপূজার মূল প্রতিমার পাশাপাশি এখানকার অন্য যে প্রতিমা গুলো রয়েছে সেগুলো প্রতিটি মহাভারত এবং হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর কথা স্মরণ করিয়ে দেয়। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আমার আত্মীয়-স্বজন রয়েছে, ইচ্ছা আছে আরো কয়েকদিন বাংলাদেশ দেখার।

শিকদার বাড়ীর পূজা মন্ডপের আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, আমাদের বাড়ীতে সর্বশেষ ২০১৯ সালে ৮শ ১টি প্রতিমা নিয়ে দূর্গাপূজার আয়োজন করা হয়েছিলো। পরবর্তীতে করোনা কালীন সময়ে আমরা শুধুমাত্র দুর্গাপূজার আনুষ্ঠানিকতা করেছি। যেটাকে ঘট পূজা বলা হয়। করোনা মহামারি থেমে যাওয়ায় নতুন করে ৫শ ১টি প্রতিমা নিয়ে এ বছর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটেছে এখানে। এছাড়া চিত্র-বিনোদন জগতের অনেক নায়ক এবং নায়িকার আগমন ঘটবে আমাদের এই পূজা মন্ডপে। আশা করছি সবাই আনন্দের সাথে শিকদার বাড়ীর পূজা মন্ডপ উপভোগ করবেন।

শিকদার বাড়ীর পূজা মন্ডপ ঘুরতে এসে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এ কারণে বন্ধু লিটন শিকদারের আমন্ত্রণে সাড়া দিয়ে শিকদার বাড়ীতে ছুটে এসেছি। আমি সুস্থ থাকলে আগামীতেও শিকদার বাড়ীতে ঘুরতে আসবো। সকলকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, শিকদার বাড়ীর পূজা মন্ডপকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পুলিশ, আনসার ও ভলেন্টিয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি হিন্দু সম্প্রদায়ের লোকজন আনন্দের সাথে শারদীয় দুর্গাপূজা উপভোগ করবেন।

 

 

।। প্রধান শিক্ষক জিন্নাত মীরের ৬ মাসের কারাদন্ড।।

 

 

বাগেরহাটের চিতলমারী সংখ্যালঘুর জমি ;খলের নেতৃত্ব দেওয়া ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেই জিন্নাত আলী মীরকে আদালত ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন।

বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (বিচার) এর বিচারক শেখ আসাদুল ইসলাম ১৭ অক্টোবর এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত ছিব্বির মীরকে এক বছরের কারাদন্ডাদেশ এবং বাকী চার অভিযুক্তকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে দুইদিনের কারাদন্ডের রায় দেওয়া হয়। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উক্ত মামলার বাদী সরোজ কুমার গাইনের আইনজীবি এ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে এ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ আরও জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ জানুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে জিন্নাত আলী মীরের নেতেৃত্বে অন্যান্য আসামীরা বাদী সরোজ কুমার গাইনের পরিবারের উপর হামলা করে। এতে বাদীর পরিবারের চার নারীসহ সাতজন আহত হন। এ ঘটনায় বাদী হয়ে সরোজ কুমার গাইন ১৯ জানুয়ারী চিতলমারী থানায় মামলাটি দায়ের করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা ন্যায় বিচার পেয়েছেন।

জিন্নাত আলী মীরের আইনজীবি এ্যাভোকেট অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, ‘আমরা আসামী পক্ষে আপিল আবেদন করেছি। আশা করি ন্যায় বিচার পাব।

 

।। বাগেরহাটে নারী ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টা।।

 

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী সদস্যকে (৩৫) জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে আহত করেছে। ঘটনার সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে তার স্বামী ছুটে গেলে তাকেও মারপিট করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে চিতলমারী উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত ওই নারী ও তার স্বামীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী দম্পতি জানান, মোল্লাহাট উপজেলায় বাড়ি হলেও সম্প্রতি খাগড়া বুনিয়া গ্রামে বাড়ি করে সেখানে বসবাস করছেন তারা। নতুন বাড়িতে বসবাসের শুরু থেকেই পাশের বাড়ির ওবায়দুল শিকদার (৩৫) আপত্তিকর অঙ্গভঙ্গী করাসহ মহিলা মেম্বরকে অনৈতিক প্রাস্তাব দেয়। যে কারণে ওবায়দুলকে এড়িয়ে চলেন তিনি। ঘটনার সময় স্বামী ঘরে না থাকার সুযোগে ওবায়দুল ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। তখন নিজেকে রক্ষার চেষ্টা করাসহ ডাক চিৎকার করেন তিনি। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের কারণে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওবায়দুল ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে মহিলাকে জখম করে। ওই সময় স্ত্রীর চিৎকার শুনে বাড়ি থেকে দূরে থাকা স্বামী দ্রুত ঘরে প্রবেশ করলে তাকেও ঘুষি ও ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ওবায়দুল। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান ভিকটিম দম্পতি। ওবায়দুল শিকদার (৩৫) খাগড়া বুনিয়া গ্রামের হাসেম শিকদারের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আহত দম্পতি থানায় আসছিলেন, যেহেতু ঘটনা চিতলমারী থানার মধ্যে তাই, তাদেরকে চিতলমারী থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে। তবে শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত চিতলমারী থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি এইচএম কামরুজ্জামান খান।