Home আঞ্চলিক রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এম,ভি সাগরজিৎ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এম,ভি সাগরজিৎ

10

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি সাগরজিৎ। ইন্দোনেশিয়া থেকে ৩৩হাজার ১শ১০মেট্টিক টন কয়লা নিয়ে আসা সিঙ্গাপুর পতাকাবাহী এ জাহাজটি শনিবার মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১২নম্বর এ্যাংকোরেজে ভিড়ে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোংলা বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এম,ভি সাগরজিৎ। জাহাজটি আমদানীকৃত এ জ্বালানী কয়লা নিয়ে গত ৩০সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর শনিবার সকালে মোংলায় ভিড়ার পর দুপুর থেকেই শুরু হয় জাহাজটি থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ। খালাসের সাথে সাথে এ কয়লা লাইটারেজে করে নেয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে তা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে।

এর আগে গত ৩অক্টোবর ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এম,ভি লুনা রোজা।