Home খেলাধুলা ভারতের স্টেডিয়ামে পাকিস্তানের নামে ‘স্লোগান দিতে বাঁধা’

ভারতের স্টেডিয়ামে পাকিস্তানের নামে ‘স্লোগান দিতে বাঁধা’

42

স্পোর্টস ডেস্ক।।

ভারতে চলমান বিশ্বকাপ নিয়ে সমালোচনা যেন থামছেই না। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে পিচ বিতর্ক; নানা দিক দিয়েই বিতর্কের জন্ম দিয়েছে এবারের বিশ্বকাপ। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি কঠোরতা অবলম্বন করা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে নিয়ে।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের কোনো সমর্থককে ভিসা দেয়নি ভারত। প্রতিবেশী এই দেশটির সাংবাদিকদের ভিসাও দেওয়া হয়েছিল বিশ্বকাপ শুরু হওয়ার দশ দিন পর, ভারত-পাকিস্তান ম্যাচের ঠিক একদিন আগে। এবার অভিযোগ উঠেছে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগানে বাঁধা দিয়েছেন পুলিশ সদস্যরা।

ঘটনাটি বিশ্বকাপের ১৮তম পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের। ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের সমর্থকদের নিজ দলকে সমর্থন দিতে বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ মোমিন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, যখন একজন পাকিস্তান সমর্থক ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে শ্লোগান দিচ্ছিলেন তখন মাঠের নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দিচ্ছিল।

সাকিব বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে মাঠে সমর্থকদেরকে ‘‘পাকিস্তান জিন্দাবাদ’’ বলতে বাধা দেওয়া হচ্ছে। যা খেলার মূল উদ্দেশ্যের পরিপন্থী।’