Home খেলাধুলা ২০৩৪ বিশ্বকাপ বিডে বিলম্বিত চ্যালেঞ্জের মুখে সৌদি আরব, একসঙ্গে আসছে চারটি দেশ

২০৩৪ বিশ্বকাপ বিডে বিলম্বিত চ্যালেঞ্জের মুখে সৌদি আরব, একসঙ্গে আসছে চারটি দেশ

68

স্পোর্টস ডেস্ক।।

২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরব বিনা প্রতিদ্বন্দ্বিতায় আয়োজক হতে নাও পারে। আগামী ৩১শে অক্টোবর দ্বিতীয় বিড। আর সৌদি আরবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে একসঙ্গে চারটি দেশ।
গত সপ্তাহে এক ঘোষণায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) জানায়- তিন মহাদেশের পৃথক ৬টি দেশে হবে ২০৩০ বিশ্বকাপ। মূল আয়োজক ইউরোপের দুই দেশ স্পেন-পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে আসরের শুরুর তিন ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। এমন ঘোষণা শেষে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক বাছাই করা হবে এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে। তবে ডেইলি মেইল সহ বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো জানায়, সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হবে এটা নিশ্চিত। পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফিফা। কিন্তু সর্বশেষ খবর, দ্বিতীয় বিডে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ইন্দোনেশিয়ার মন্ত্রী ও ফুটবল প্রধান এরিক তোহির অস্ট্রেলীয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, আমরা (বিডের জন্য) অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছি।

আমি যখন মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরে ছিলাম দুই দেশই ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।’
বর্তমানে এশিয়ান কনফেডারেশনের আওতায় ফুটবল খেলছে অস্ট্রেলিয়া। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বপ্ন তাদেরও। সম্প্রতি সফলভাবে নারী ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে তারা।
অস্ট্রেলিয়া সরকারের এক মুখপাত্রের উদ্বৃতিতে স্থানীয় দৈনিকটি জানায়, ‘অস্ট্রেলিয়ান সরকার প্রধান ক্রীড়া ইভেন্টের জন্য সমস্ত বিডকে গুরুত্ব সহকারে বিবেচনা করে’।