Home খেলাধুলা বাংলাদেশ সফরের দল ঘোষণা করলো পাকিস্তান

বাংলাদেশ সফরের দল ঘোষণা করলো পাকিস্তান

43

স্পোর্টস ডেস্ক।।

‘

চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আজ দুই সিরিজের জন্যই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ২০ অক্টোবর ঢাকায় পৌঁছাবে পাকিস্তান। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। ওয়ানডে সিরিজ

এই সিরিজ দিয়ে এক বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের ইরাম জাবেদ। সর্বশেষ ২০২২ সালে কমনওয়েলথ গেমসে পাকিস্তানের জার্সি পড়ে মাঠে নামেন তিনি। তবে এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন গত দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা শাওয়াল জুলফিকার এবং সৈয়দা আরুব শাহ। আর ফাতিমা সানা নেই ইনজুরির কারণে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন নিদা দার।

পাকিস্তান স্কোয়াড :
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।
নন-ট্রাভেলিং রিজার্ভ : আম্বার কায়নাত, ওমাইমা সোহেল এবং সিদরা নেওয়াজ।